1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ১০:১২ অপরাহ্ন
Title :
বাংলাদেশের ব্যবসায়ী সম্প্রদায়ের একটি বিশ্বস্ত কণ্ঠস্বর— বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত এইচ.ই. ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন মির্জাপুরে জুলাই স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ ও পেট্রোলবোমা বিস্ফোরণ টাঙ্গাইল শহরে চার দোকানে দুর্ধর্ষ ডাকাতি, আহত ২ শীত উপলক্ষ্যে ওয়ালটনের নতুন প্রিমিয়াম মডেলের গিজার, ইলেকট্রিক কেটলি ও রুম হিটার উন্মোচন বিশিষ্ট ব্যবসায়ী ও উদ্যোক্তা আজাদ আহমেদ স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংকের পরিচালক নিযুক্ত পুলিশ প্লাজা কনকর্ডের ব্যবসায়ীদের সঙ্গে ব্যবসায়িক সম্ভাবনা ও ব্যাংকিং সেবা নিয়ে কমিউনিটি ব্যাংকের মতবিনিময় সভা অনুষ্ঠিত খাশিয়াল ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী তুহিনের নির্বাচনী প্রচারণা উপায় উন্মাদনা ক্যাম্পেইনে রাইডু বাইক জিতলেন ব্রাহ্মণবাড়িয়ার মো. আবু মুসা ভূঁইয়া ভূয়া পত্রিকা দৈনিক সিলেট বুলেটিন এর বিরুদ্ধে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি দুর্বৃত্তরা সিলেটে ভোর রাতে দাড়িয়ে থাকা ৪ বাসে আগুন নিয়েছে

ভারত কী শ্রীলঙ্কায় হস্তক্ষেপ করবে?

  • আপডেট : সোমবার, ১৮ জুলাই, ২০২২, ১১.০৩ এএম
  • ২১০ Time View

শ্রীলঙ্কা পরিস্তিতিতে হস্তক্ষেপ করতে ভারতের প্রতি আহ্বান জানিয়েছে তামিলনাড়ুভিত্তিক রাজনৈতিক দলগুলো। এই আহ্বানের পরিপ্রেক্ষিতে ভারতের কেন্দ্রীয় সরকার আগামী মঙ্গলবার রাতে সর্বদলীয় বৈঠক ডেকেছে। খবর- এনডিটিভির

এ বিষয়ে ব্রিফিং দিয়েছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী ড. এস জয়শঙ্কর এবং কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সিতারমন। এতে বলা হয়েছে, পার্লামেন্টের আসন্ন বর্ষাকালীন অধিবেশনকে সামনে রেখে ডিএমকে এবং এআইএডিএমকে এক বৈঠক থেকে দাবি জানিয়েছে, প্রতিবেশী ওই দেশটিতে ভারতকে হস্তক্ষেপ করতে।

তারা সাত দশকের মধ্যে সবচেয়ে ভয়াবহ অর্থনৈতিক সংকট মোকাবিলা করছে। সরকারি বার্তা সংস্থা পিটিআই’কে এক্ষেত্রে উদ্ধৃত করা হয়। ডিএমকে এবং এআইএডিএমকে -এই দুটি দল শ্রীলঙ্কায় তামিল জনগোষ্ঠীর পরিস্থিতি তুলে ধরে।

এমন আহ্বান জানান এআইএডিএমকের এম থাম্বিদুরাই। এ দলটি ভারতে কেন্দ্রীয় সরকারের জোটে রয়েছে। অন্যদিকে একই দাবি জানিয়েছেন ডিএমকের টিআর বালু। এ দলটি তামিলনাড়ু রাজ্য শাসন করে। তারা সবাই আহ্বান জানালেও ভারত সরকার সেই আহ্বানে সাড়া দেবে কিনা তা পরিষ্কার হতে পারে মঙ্গলবারের বৈঠক থেকে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com