1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৩:২১ পূর্বাহ্ন
Title :
সেপ্টেম্বরে রেমিট্যান্সে ৩% প্রবৃদ্ধি, এসেছে ২৭৬.৬ কোটি ডলার জুলাই-আগস্টের অনলাইন ভ্যাট রিটার্নে সময় বাড়ল, শেষ সময় ১৫ অক্টোবর গোপালগঞ্জ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজে ‘ফ্যাব্রিক লাইব্রেরি’র যাত্রা শুরু, দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত ‘কৃষক কার্ড’ বিতরণ কৃষকের জীবনমান উন্নয়নে সরকারের উদ্যোগ: ফজলুল হক মিলন প্রধানমন্ত্রী তারেক রহমানকে বরণে কুমিল্লার মহাসড়কজুড়ে উৎসবমুখর পরিবেশ সম্মিলিত ইসলামী ব্যাংকের অডিট কমিটির প্রথম সভা অনুষ্ঠিত আইনজীবী অ্যাডভোকেট গোলাম মোস্তফার মৃত্যু, সাওল পরিবারের শোক আইএফআইসি ব্যাংকের চেয়ারম্যান পুনর্নির্বাচিত হলেন মো. মেহমুদ হোসেন অল-রাউন্ড ব্যবহারের উপযোগী নতুন সি-সিরিজ স্মার্টফোন আনছে রিয়েলমি চুয়াডাঙ্গায় বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত

স্বর্ণের দাম কমেছে

  • আপডেট : সোমবার, ১৮ জুলাই, ২০২২, ১০.৩৮ এএম
  • ২৫৭ Time View

দেশের বাজারে  স্বর্ণের দাম কমেছে। এর ১১ দিনের আগে এক দফা দাম কমেছিল এর। আন্তর্জাতিক বাজারে দাম কমায় দেশের বাজারেও স্বর্ণের দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)।

সোমবার থেকে স্বর্ণের এই নতুন দাম কার্যকর বলে জানিয়েছে বাজুস। এই দফায় সবচেয়ে ভালো মানের স্বর্ণের দাম কমছে ভরিতে এক হাজার ১৬৬ টাকা।

নতুন দর অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম পড়বে ৭৭ হাজার ২১৬ টাকা, যা এতদিন ৭৮ হাজার ৩৮২ টাকায় বিক্রি হয়েছে।

২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম কমিয়ে ৭৩ হাজার ৭১৬ টাকা করা হয়েছে, যা আগে ছিল ৭৪ হাজার ৮৮২ টাকা। এছাড়া ১৮ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম পড়বে ৬৩ হাজার ২১৮ টাকা, যা আগে ছিল ৬৪ হাজার ১৫২ টাকা। এই মানের স্বর্ণের দাম কমেছে ভরিতে ৯৩৪ টাকা।

এদিকে সনাতনি প্রতি ভরি স্বর্ণ কিনতে লাগবে ৫২ হাজার ৭২১ টাকা, যা আগে ছিল ৫৩ হাজার ৪৭৯ টাকা।

স্বর্ণের দাম কমলেও রুপার দাম আগের মতোই রয়েছে।

আন্তর্জাতিক বাজারে দাম কমার কারণে গত ৬ জুলাই দেশের বাজারে সর্বশেষ স্বর্ণের দাম কমানোর ঘোষণা দেয় বাজুস। ওই সময় ভরিতে দাম কমে ১ হাজার ১৬৬ টাকা।

রোববার বাজুসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com