1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৪:৫৪ অপরাহ্ন
Title :
তিন মাসে রপ্তানি আয় ১ হাজার ৩০৯ কোটি ডলার, প্রবৃদ্ধি ৬.৩৪% রপ্তানিমুখী শিল্পে প্রি-শিপমেন্ট ঋণের তহবিল বাড়াল বাংলাদেশ ব্যাংক সেপ্টেম্বরে রপ্তানি আয় বেড়েছে সাড়ে ৮%, রেমিট্যান্স ৩% ধানমন্ডিতে ২৪ হাজার ৩২১ বর্গফুটের বাণিজ্যিক স্পেস কিনবে ইবনে সিনা পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে সিমটেক্স ইন্ডাস্ট্রিজ রূপগঞ্জে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের ওপর হামলা, রক্তাক্ত জখম ও টাকা ছিনতাই মেশিনারিজের আড়ালে অবৈধভাবে এসি আমদানি করছে হায়ার বাংলাদেশ ‎নবীনগর কেন্দ্রীয় মহাশ্মশানে মাদকাসক্ত যুবককে গাঁজা খেতে না দেওয়ায় পূজায় বাধা, ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ সেপ্টেম্বরে রেমিট্যান্সে ৩% প্রবৃদ্ধি, এসেছে ২৭৬.৬ কোটি ডলার জুলাই-আগস্টের অনলাইন ভ্যাট রিটার্নে সময় বাড়ল, শেষ সময় ১৫ অক্টোবর

ইউনিয়ন ব্যাংকের চারটি উপশাখা উদ্বোধন

  • আপডেট : রবিবার, ১৭ জুলাই, ২০২২, ৯.৪০ পিএম
  • ২৩০ Time View

শরী‘আহ ভিত্তিক আধুনিক প্রযুক্তি নির্ভর ব্যাংকিং সেবা প্রদানের প্রত্যয়ে ইউনিয়ন ব্যাংক লিমিটেডের চারটি উপশাখা উদ্বোধন করা হয়েছে। উপশাখাগুলো হলো- মাহিগঞ্জ উপশাখা, রংপুর; রায়ের বাজার উপশাখা, ঢাকা; জিরো পয়েন্ট উপশাখা, খুলনা এবং গোপালগঞ্জ বাজার উপশাখা, দিনাজপুর।

প্রধান অতিথি হিসেবে এই ৪টি উপশাখার উদ্বোধন করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও এ.বি.এম. মোকাম্মেল হক চৌধুরী। ব্যাংকের প্রধান কার্যালয় ঢাকা থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে তিনি এগুলোর উদ্বোধন করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ইউনিয়ন ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মো. হাবিবুর রহমান, উপ-ব্যবস্থাপনা পরিচালক মো. নজরুল ইসলাম, মাহিগঞ্জ কলেজের অধ্যক্ষ মো. আখতারুজ্জামান সাজু এবং খুলনার সাহস ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মাববুবুর রহমান। এ সময় আরো উপস্থিত ছিলেন ব্যাংকের প্রধান কার্যালয়ের ঊর্ধ্বতন নির্বাহীবৃন্দ এবং রংপুর, ঢাকা, খুলনা ও দিনাজপুরের স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। এ উপলক্ষে এক দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com