1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০১:৪৫ অপরাহ্ন
Title :
সেপ্টেম্বরে রেমিট্যান্সে ৩% প্রবৃদ্ধি, এসেছে ২৭৬.৬ কোটি ডলার জুলাই-আগস্টের অনলাইন ভ্যাট রিটার্নে সময় বাড়ল, শেষ সময় ১৫ অক্টোবর গোপালগঞ্জ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজে ‘ফ্যাব্রিক লাইব্রেরি’র যাত্রা শুরু, দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত ‘কৃষক কার্ড’ বিতরণ কৃষকের জীবনমান উন্নয়নে সরকারের উদ্যোগ: ফজলুল হক মিলন প্রধানমন্ত্রী তারেক রহমানকে বরণে কুমিল্লার মহাসড়কজুড়ে উৎসবমুখর পরিবেশ সম্মিলিত ইসলামী ব্যাংকের অডিট কমিটির প্রথম সভা অনুষ্ঠিত আইনজীবী অ্যাডভোকেট গোলাম মোস্তফার মৃত্যু, সাওল পরিবারের শোক আইএফআইসি ব্যাংকের চেয়ারম্যান পুনর্নির্বাচিত হলেন মো. মেহমুদ হোসেন অল-রাউন্ড ব্যবহারের উপযোগী নতুন সি-সিরিজ স্মার্টফোন আনছে রিয়েলমি চুয়াডাঙ্গায় বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত

সোশ্যাল ইসলামী ব্যাংকের ব্যবসায়িক সম্মেলন অনুষ্ঠিত

  • আপডেট : রবিবার, ১৭ জুলাই, ২০২২, ৯.৩৬ পিএম
  • ২১৪ Time View

সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেডের (এসআইবিএল) দিনব্যাপী অর্ধবার্ষিক ব্যবসায়িক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৬ জুলাই) ঢাকায় ব্যাংকটির প্রিন্সিপাল অফিসে এই সম্মেলন অনুষ্ঠিত হয়।

এতে সভাপতিত্ব করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী জাফর আলম। অনুষ্ঠানে ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক আবু রেজা মো. ইয়াহিয়া, উপ-ব্যবস্থাপনা পরিচালক মো. সামছুল হক, মুহাম্মদ ফোরকানুল্লাহ এবং প্রধান কার্যালয়ের বিভাগীয় প্রধানগণ উপস্থিত ছিলেন।

এছাড়া ভার্চুয়াল প্লাটফর্মে অংশগ্রহণ করেন দেশের চারটি জোনের প্রধান, ১৭২টি শাখার ব্যবস্থাপক, ১১৩টি উপশাখার ইনচার্জসহ অন্যান্য কর্মকর্তারা। এই সম্মেলনে জানুয়ারি থেকে জুন মাস পর্যন্ত অর্জিত লক্ষ্যমাত্রার বিশ্লেষণ এবং বছর শেষে লক্ষ্যমাত্রা অর্জনে করণীয় সম্পর্কে আলোচনা করা হয়।

ব্যবস্থাপনা পরিচালক তার বক্তব্যে আঞ্চলিক প্রধান, শাখা ব্যবস্থাপক ও প্রধান কার্যালয়ের বিভাগীয় প্রধানদের বার্ষিক লক্ষ্যমাত্রা অর্জনে আরও সক্রিয় হবার আহবান জানান। পরিশেষে, সম্মেলনের সমাপনী অনুষ্ঠানে বছরের প্রথম ছয় মাসে বিভিন্ন ক্যাটাগরিতে অবদানের স্বীকৃতি স্বরূপ ১৮টি শাখা ও ১টি উপশাখাকে পুরষ্কৃত করা হয়।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com