রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৬:০৭ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
চট্টগ্রামগামী ট্রেনের ধাক্কা, কুমিল্লায় বাস দুর্ঘটনায় ১২ জন নিহত মাধবপুরে পিকআপ উল্টে খালে নারী-শিশুসহ ৪জন নিহত ঢাকা-সিলেট মহাসড়কে বাস-পিকআপের মুখোমুখি সংঘর্ষে ৪ নিহত আনিস আলমগীরসহ তিন সাংবাদিককে ফোন করে ঈদের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী ইসরায়েলের পারমাণবিক প্রকল্পে ইরানের পাল্টা হামলা, আহত শতাধিক কারাগারে ঈদে বিশেষ খাবারে সাবেক আইজিপি, মেয়র আইভি ও মমতাজরা ফেনীতে বাস-অ্যাম্বুলেন্স-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ৩ ভাসমান ১৭০ মিলিয়ন ব্যারেল ইরানি তেল, বাজারে স্বস্তির আভাস ঈদ উপলক্ষে পরিবারের সদস্যদের নিয়ে কবর জিয়ারত তারেক রহমানের প্রধানমন্ত্রীর পরিবার ও ড. ইউনূসের মধ্যে ঈদ শুভেচ্ছা বিনিময়

নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজ কলেজ ছাত্র যুবকের লাশ ১৭ ঘণ্টা পর উদ্ধার

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : শনিবার, ১৬ জুলাই, ২০২২
  • ১৫৯ Time View

দিনাজপুর প্রতিনিধি – দিনাজপুরের বীরগঞ্জে আত্রাই নদীতে গোসল করতে নেমে নিখোঁজ এক যুবকের লাশ ১৭ ঘণ্টা পর উদ্ধার করা হয়েছে। শনিবার ভোর ৫টার দিকে ঘটনাস্থল থেকে প্রায় ৪০০ মিটার দূরে লাশটি উদ্ধার করে স্থানীয় লোকজন। নিহত যুবক হচ্ছে মাহবুর রহমান মালেক (২৬)।
সে উপজেলার শতগ্রাম ইউনিয়নের কাশিমনগর গ্রামের রফিকুল ইসলামের একমাত্র ছেলে ও দিনাজপুর আদর্শ মহাবিদ্যালয়ের হিসাব বিজ্ঞান বিভাগের ছাত্র।

পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা গেছে, ১৫ জুলাই শুক্রবার আনুমানিক দুপুর ১২ টায় বাড়ির পার্শ্বে আত্রাই নদীতে ২ জনের সঙ্গে গোসল করতে যায়। গোসলের একপর্যায়ে মালেক পানিতে তলিয়ে যায়।
খবর পেয়ে পরিবারের সদস্য ও স্থানীয় লোকজন নদীতে নেমে তাকে খোঁজাখুঁজি করেন। পরে পার্শ্বেবর্তী উপজেলা খানসামার ফায়ার সার্ভিস ও রংপুর এর ডুবুরী বাহিনী এসে উদ্ধার কাজ শুরু করে। রাত ৮ টা পর্যন্ত ওই যুবকের সন্ধান পাওয়া যায়নি। রাতে খোঁজাখুঁজি বন্ধ থাকার পর শনিবার ভোরে আবার শুরু করে স্থানীয় লোকজন।
একপর্যায়ে ১৭ ঘন্টা পরে ভোর ৫ টার দিকে তার লাশ উদ্ধার করা হয়।
মালেক সাঁতার জানত না বলে পরিবারের সদস্যরা জানিয়েছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2026 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS