1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ১৫ মে ২০২৬, ০৬:১৭ অপরাহ্ন
Title :
আগ্রহের শীর্ষে মুনিরা লিপির ‘নস্টালজিয়া’: অবিন্তা গ্যালারিতে শিল্পপ্রেমীদের উপচেপড়া ভিড় “পর্যটন খাতে নতুন সরকারের কাছে প্রত্যাশা” শীর্ষক গোলটেবিল আলোচনায় মেটলাইফ বিল্ডিংয়ে ১০৪ কিলোওয়াট অন-গ্রিড সোলার পাওয়ার সিস্টেম স্থাপন সম্পন্ন করেছে সেনা কল্যাণ সংস্থার বিজনেস ডিভিশন-৪ ঢাকা ২৪ দিনেও গ্রেপ্তার হয়নি সাংবাদিক রফিকের পিতা হত্যা মামলার আসামিরা, পরিবারের ক্ষোভ কুমিল্লায় বড় ভাইয়ের দায়ের কোপে ছোট ভাই খুন সপ্তাহের শেষ কার্যদিবসে লেনদেনের শীর্ষে ন্যাশনাল ক্রেডিট অ্যান্ড কমার্স ব্যাংক সপ্তাহের শেষ কার্যদিবসে দর বৃদ্ধির এসেছে ইস্টল্যান্ড ইন্স্যুরেন্স সপ্তাহের শেষ কার্যদিবসে দরপতনের শীর্ষে ইন্টারন্যাশনাল লিজিং প্রথম প্রান্তিক প্রকাশ করেছে প্রগতি ইন্স্যুরেন্স ঈদুল আজহার আনন্দ বাড়াতে অপো এ৬কের নতুন ভেরিয়েন্ট বাজারে এনেছে অপো

জাবির ভর্তি পরীক্ষা শুরু ৩১ জুলাই

  • আপডেট : শনিবার, ১৬ জুলাই, ২০২২, ১২.০৯ পিএম
  • ২৫১ Time View

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ২০২১-২২ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথমবর্ষের ভর্তি পরীক্ষা ৩১ জুলাই শুরু হবে। চলবে ৪ আগস্ট পর্যন্ত। এ বছর মোট পাঁচটি ইউনিটের অধীনে ৩৪টি বিভাগ ও তিনটি ইনস্টিটিউটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

শনিবার সকালে এ তথ্য নিশ্চিত জাবির কেন্দ্রীয় ভর্তি পরিচালনা কমিটির সদস্য সচিব ও ডেপুটি রেজিস্ট্রার (শিক্ষা) আবু হাসান বলেন, এবারে ‘সি’ ইউনিটের পরীক্ষা দিয়ে ৩১ জুলাই ভর্তি পরীক্ষা শুরু হবে। পর্যায়ক্রমে ১ আগস্ট ‘বি’ ইউনিট, ২ আগস্ট ‘এ’ ইউনিট, ৩ আগস্ট ‘এ’ ও ‘ডি’ ইউনিট, ৪ আগস্ট ‘ডি’ এবং ‘ই’ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে।

তিনি আরও বলেন, ‘কক্ষভিত্তিক আসন বিন্যাস চূড়ান্ত হলে ভর্তি পরীক্ষার পূর্ণাঙ্গ রুটিন বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। এ ছাড়া পরীক্ষার পূর্বে বিস্তারিত তথ্য ও সিটপ্ল্যান juniv-admission.org ওয়েবসাইটে পাওয়া যাবে।

গাণিতিক ও পদার্থ বিষয়ক অনুষদ এবং ইনস্টিটিউট অব ইনফরমেশন টেকনোলজি (আইআইটি) মিলে ‘এ’ ইউনিট, সমাজবিজ্ঞান ও আইন অনুষদ মিলে ‘বি’ ইউনিট, কলা ও মানবিক অনুষদ, নাটক ও নাট্যতত্ত্ব বিভাগ, চারুকলা বিভাগ এবং বঙ্গবন্ধু ও তুলনামূলক সাহিত্য সংস্কৃতি ইনস্টিটিউট মিলে ‘সি’ ইউনিট, জীববিজ্ঞান অনুষদভুক্ত ‘ডি’ ইউনিট এবং ব্যবসায় শিক্ষা অনুষদ ও ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (আইবিএ) মিলে ‘ই ’ইউনিটের অধীনে ভর্তি পরীক্ষা হবে।

এ বছর এক হাজার ৮৮৮টি আসনের বিপরীতে আবেদন জমা পড়েছে দুই লাখ ৮৪ হাজার ৬০৫টি। সে হিসাবে প্রতি আসনের বিপরীতে ১৫০ জন ভর্তিচ্ছু শিক্ষার্থী পরীক্ষায় বসবেন।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com