1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩০ অপরাহ্ন
Title :
নতুন সহযোগী কোম্পানি গঠন করবে এসিআই বার্জার পেইন্টসের ৫২৫% নগদ লভ্যাংশ বিনিয়োগকারীদের হিসাবে পাঁচ ব্রোকারেজে ক্ষতিগ্রস্ত ১৭ হাজার ৩৩২ বিনিয়োগকারী পাচ্ছেন পুরো পাওনা আল-আরাফাহ ইসলামী ব্যাংকের এজিএম ৯ নভেম্বর অবশেষে সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ শিক্ষকরা অবরুদ্ধ থেকে পেলেন নবীনগরে তিতাস বয়েজ ক্লাবের উদ্যোগ প্রীতি ফুটবল ম্যাচ ও কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজ লিমিটেড-এর ৫৪তম বোর্ড সভা অনুষ্ঠিত ঢাকা বিশ্বদ্যালয়ের শিক্ষার্থীদের গবেষণা অনুদান ও শিক্ষা বৃত্তি প্রদান করেছে আইএফআইসি ব্যাংক চুয়াডাঙ্গার ৩২তম পুলিশ সুপার হিসেবে দায়িত্ব নিলেন মেহেদী শাহরিয়ার টাঙ্গাইলে প্রতিযোগিতা কমিশনের মতবিনিময় বাজার ব্যবস্থাপনায় প্রতিযোগিতা থাকবে সিন্ডিকেট নয়

ইতালির প্রধানমন্ত্রীর পদত্যাগের ঘোষণা

  • আপডেট : শুক্রবার, ১৫ জুলাই, ২০২২, ১.১৮ পিএম
  • ২৯৮ Time View

পদত্যাগের ঘোষণা দিয়েছেন ইতালির প্রধানমন্ত্রী মারিও দ্রাঘি। তার নেতৃত্বাধীন জোট সরকারের উপর থেকে দেশটির জনপ্রিয় রাজনৈতিক দল ফাইভ স্টার মুভমেন্ট সমর্থন প্রত্যাহার করায় তিনি পদত্যাগের এই ঘোষণা দেন। এর মধ্য দিয়ে ইউরোপের এই দেশটিতে ফের রাজনৈতিক অস্থিরতা জাঁকিয়ে বসার আশংকা দেখা দিয়েছে।

তবে দ্রাঘির পদত্যাগের ঘোষণা প্রত্যাখ্যান করেছেন দেশটির প্রেসিডেন্ট। তিনি মারিও দ্রাঘিকে পার্লামেন্টে দেশের সামগ্রিক রাজনৈতিক অবস্থা তুলে ধরে বক্তব্য দেওয়ার আহ্বান জানিয়েছেন।

ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংকের সাবেক প্রধান হিসেবে দায়িত্বপালন করা মারিও দ্রাঘি ২০২১ সালের ফেব্রুয়ারি থেকে ইতালির ক্ষমতাসীন জোট সরকারের নেতৃত্বে ছিলেন। তবে রাজনৈতিক দল ফাইভ স্টার মুভমেন্ট তার পেছন থেকে সমর্থন প্রত্যাহার করায় পদত্যাগের ঘোষণা দেন তিনি।

পদত্যাগের বিষয়ে এক বিবৃতিতে মারিও দ্রাঘি বলেছেন, জোট সরকারকে টিকিয়ে রাখতে যে আস্থা-বিশ্বাসের দরকার, সেটা শেষ হয়ে গেছে। তিনি আরও বলেন, ‘আমি আজ রাতে প্রেসিডেন্টের কাছে পদত্যাগপত্র হস্তান্তর করব।’

অবশ্য প্রধানমন্ত্রী মারিও দ্রাঘির পদত্যাগপত্র গ্রহণ করতে প্রেসিডেন্ট সার্জিও মাতারেলা অস্বীকার করেছেন বলে জানিয়েছে বিবিসি। অন্যদিকে বার্তাসংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, দ্রাঘিকে তার সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান জানিয়েছেন প্রেসিডেন্ট মাতারেলা।

প্রেসিডেন্টের অফিস থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, প্রধানমন্ত্রীর পদত্যাগপত্র গ্রহণ করা হয়নি। তাকে পার্লামেন্টে আসার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে।

এর আগে প্রধানমন্ত্রী সিনেটের আস্থা ভোটে জয়ী হয়েছিলেন। কিন্তু দ্রাঘির জোট সরকারের সঙ্গী ‘ফাইভ স্টার মুভমেন্ট’ এই ভোটে অংশ নেয়নি। এর পরই প্রধানমন্ত্রী জানিয়ে দেন, জোট সরকার আর ঐকমত্যে নেই। তিনি তার মন্ত্রিসভার সদস্যদের কাছে জানিয়ে দেন, রাতেই প্রেসিডেন্টের কাছে পদত্যাগপত্র জমা দেবেন।

বিবিসি বলছে, করোনা মহামারি পরবর্তী পুনরুদ্ধার কর্মকাণ্ডে নেতৃত্ব দেওয়ার জন্য এবং দেশকে অস্থিতিশীলতা থেকে রক্ষা করতে দ্রাঘিকে নিযুক্ত করেছিলেন প্রেসিডেন্ট সার্জিও মাতারেলা। তিনি এখন মারিও দ্রাঘিকে রাজনৈতিক পরিস্থিতির একটি পরিষ্কার চিত্র তুলে ধরতে পার্লামেন্ট ভাষণ দেওয়ার আহ্বান জানিয়েছেন।

অবশ্য পদত্যাগের ঘোষণার পর প্রেসিডেন্ট মাতারেলার হস্তক্ষেপের প্রভাব কী হতে পারে তা এখনও পুরোপুরি স্পষ্ট নয়। মারিও দ্রাঘি আগামী বুধবার পার্লামেন্টে যাবেন বলে আশা করা হচ্ছে এবং সেখানে পর্যাপ্ত সমর্থন পেলে দায়িত্বে থাকতে পারেন বলে মনে করা হচ্ছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com