1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৭ অপরাহ্ন
Title :
নতুন সহযোগী কোম্পানি গঠন করবে এসিআই বার্জার পেইন্টসের ৫২৫% নগদ লভ্যাংশ বিনিয়োগকারীদের হিসাবে পাঁচ ব্রোকারেজে ক্ষতিগ্রস্ত ১৭ হাজার ৩৩২ বিনিয়োগকারী পাচ্ছেন পুরো পাওনা আল-আরাফাহ ইসলামী ব্যাংকের এজিএম ৯ নভেম্বর অবশেষে সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ শিক্ষকরা অবরুদ্ধ থেকে পেলেন নবীনগরে তিতাস বয়েজ ক্লাবের উদ্যোগ প্রীতি ফুটবল ম্যাচ ও কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজ লিমিটেড-এর ৫৪তম বোর্ড সভা অনুষ্ঠিত ঢাকা বিশ্বদ্যালয়ের শিক্ষার্থীদের গবেষণা অনুদান ও শিক্ষা বৃত্তি প্রদান করেছে আইএফআইসি ব্যাংক চুয়াডাঙ্গার ৩২তম পুলিশ সুপার হিসেবে দায়িত্ব নিলেন মেহেদী শাহরিয়ার টাঙ্গাইলে প্রতিযোগিতা কমিশনের মতবিনিময় বাজার ব্যবস্থাপনায় প্রতিযোগিতা থাকবে সিন্ডিকেট নয়

শ্রীলংকার প্রেসিডেন্ট গোতাবায়া অবশেষে পদত্যাগ করেছেন

  • আপডেট : বৃহস্পতিবার, ১৪ জুলাই, ২০২২, ৯.৪৬ পিএম
  • ২৬৬ Time View

শ্রীলংকার প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসে অবশেষে পদত্যাগ করেছেন। বিক্ষোভের মুখে দেশ থেকে পালিয়ে সিঙ্গাপুরে সাময়িক আশ্রয় নেওয়া গোতাবায়া সেখান থেকে শ্রীলংকার পার্লামেন্টের স্পিকার বরাবর পদত্যাগপত্র পাঠিয়েছেন। আজ বৃহস্পতিবার (১৪ জুলাই) ইমেইলে তিনি এই পদত্যাগপত্র পাঠান।

খবর রয়টার্সের।

বৃহস্পতিবার শ্রীলংকার দুটি সরকারি সূত্র রয়টার্সকে এ খবর নিশ্চিত করেছে বলে বার্তা সংস্থাটির রিপোর্টে উল্লেখ করা হয়েছে।

সূত্রের বরাতে রয়টার্স জানিয়েছে, বৃহস্পতিবার ইমেইলের মাধ্যমে শ্রীলঙ্কার পার্লামেন্টের স্পিকার বরাবর পদত্যাগপত্র পাঠিয়েছেন গোতাবায়া।

এদিকে শ্রীলঙ্কার পার্লামেন্টের স্পিকারের দপ্তর জানিয়েছে, স্পিকার স্পিকার মাহিন্দা ইয়াপা আবেবর্ধনে প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসের পদত্যাগপত্রটি গ্রহণ করেছেন।

মালদ্বীপ পার্লামেন্টের স্পিকার ও সাবেক প্রেসিডেন্ট মোহাম্মদ নাশিদ এক টুইটে লিখেছেন, প্রেসিডেন্ট গোতাবায়া পদত্যাগ করেছেন। আশা করি শ্রীলঙ্কা এবার থেকে সামনের দিকে এগিয়ে যেতে পারবে। দেশটির জনগণের জন্য আমার শুভকামনা।

নজিরবিহীন অর্থনৈতিক সংকট ও গণআন্দোলনের মধ্যে দেশ ছেড়ে শ্রীলঙ্কার প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসে এখন সিঙ্গাপুরে আছেন। আজ (বৃহস্পতিবার) সৌদি এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তিনি সিঙ্গাপুরে পৌঁছান।

মঙ্গলবার দিবাগত রাতে একটি সামরিক বিমানে শ্রীলঙ্কার প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসে মালদ্বীপে পালিয়ে যান। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পূর্ণ অনুমোদনের পর প্রেসিডেন্ট রাজাপাকসে এবং তার স্ত্রী কাতুনায়েকে আন্তর্জাতিক বিমানবন্দর থেকে দুই দেহরক্ষীসহ মালদ্বীপে পাড়ি জমান।

বুধবার রাতেই মালদ্বীপ ছেড়ে সিঙ্গাপুরে পাড়ি জমাতে চেয়েছিলেন প্রেসিডেন্ট গোতাবায়া। কিন্তু নিরাপত্তাজনিত সমস্যার কারণে সিঙ্গাপুরের উদ্দেশে নির্ধারিত ফ্লাইটে তিনি আরোহণ করেননি। শেষ পর্যন্ত আজ সিঙ্গাপুরে গেলেন তিনি।

সিঙ্গাপুরের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, গোতাবায়া অবতরণ করেছেন। তিনি আশ্রয় প্রার্থনা করেননি এবং তাকে কোনো আশ্রয় দেওয়া হয়নি। সিঙ্গাপুর সাধারণত আশ্রয়ের অনুরোধ মঞ্জুর করে না। এটা এখনো স্পষ্ট নয় শ্রীলঙ্কার প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসে সিঙ্গাপুরেই অবস্থান করবেন, নাকি অন্য কোথাও যাবেন।

বুধবার আনুষ্ঠানিকভাবে পদত্যাগের ঘোষণা দেওয়ার কথা ছিল গোতাবায়া রাজাপাকসের। কিন্তু তার আগেই মঙ্গলবার মধ্যরাতে সামরিক বাহিনীর বিমানে মালদ্বীপে পালিয়ে যান তিনি।

গোতাবায়ার দেশ ত্যাগের পর নিজেকে শ্রীলঙ্কার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হিসেবে ঘোষণা করেন দেশটির প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহে, সেই সঙ্গে দেশজুড়ে জারি করেন জরুরি অবস্থা।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com