1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৮:২১ পূর্বাহ্ন
Title :
গণতন্ত্রের জন্য ভাসানীর লড়াই আমাদের পথচলার প্রেরণা: স্মরণসভায় বক্তারা ‘যুগ যুগ জিও তুমি, মওলানা ভাসানী’ টাঙ্গাইলে যথাযোগ্য মর্যাদায় মওলানা ভাসানীর ৫০তম ওফাতবার্ষিকী পালিত নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও সন্ত্রাসের প্রতিবাদে মাহাবুব রহমানের নেতৃত্বে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ ওয়াইকেকে (YKK) বাংলাদেশ তার রজতজয়ন্তী উদযাপন করছে—যা আস্থা, অংশীদারিত্ব এবং সম্মিলিত সাফল্যের ২৫ বছর পূর্তির প্রতীক মানি লন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধে সিলেটে স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি-এর প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত এআই উদ্ভাবন এগিয়ে নিতে একসঙ্গে কাজ করবে রাইজ ও ডিজিটএক্স নড়াগাতীর জয়নগর ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী কাজী আনিচুর রহমানের গণসংযোগ ইসলামী ব্যাংকের শরী’আহ সুপারভাইজরি কমিটির সভা অনুষ্ঠিত ব্যাংককে আকিজ সিরামিকসের ‘ইভলভ বিয়ন্ড’ বিজনেস কনফারেন্স অনুষ্ঠিত প্রথম, দ্বিতীয় ও তৃতীয় প্রান্তিক প্রকাশ করেছে মেট্রো স্পিনিং

ইবিএল চতুর্থবারের মতো ইউরোমানি সেরা ব্যাংক নির্বাচিত হলো

  • আপডেট : বৃহস্পতিবার, ১৪ জুলাই, ২০২২, ৯.৪৪ পিএম
  • ৩৮৪ Time View

ইউরোমানি কর্তৃক বেষ্ট ব্যাংক ইন বাংলাদেশ ২০২২ নির্বাচিত হয়েছে ইস্টার্ন ব্যাংক লিমিটেড (ইবিএল)। বাংলাদেশের একমাত্র ব্যাংক হিসেবে ইবিএল রেকর্ড চারবার এই সম্মাননা অর্জন করে। লন্ডনে আয়োজিত ইউরোমানি অ্যাওয়ার্ডস ফর এক্সিলেন্স অনুষ্ঠানে সম্মাননা ট্রফিটি গ্রহণ করেন ইস্টার্ন ব্যাংকের পক্ষে লন্ডনস্থ বাংলাদেশ দূতাবাসের কমার্শিয়াল কাউন্সিলর এস.এম জাকারিয়া হক ।

ইউরোমানি তথ্যানুযায়ী, বাংলাদেশি প্রতিষ্ঠান হিসেবে ইবিএল বিচার্য সময়কালে সর্বাধিক উন্নতি সাধনে সক্ষম হয়েছে। ২০২১ সালে ব্যাংকের নীট মুনাফা ১৩.৫ শতাংশ বৃদ্ধি পেয়ে ৪৬৫ কোটি টাকায় উন্নীত হয়েছে। এই সময়ে ব্যাংকের রিটার্ন অন-ইকুইটি ছিল ১৫.৫১ শতাংশ এবং কস্ট টু ইনকাম অনুপাত ৩৯ শতাংশ। আর নন-পারফর্মিং লোন ৩.৭ শতাংশ নেমে এসেছে।

ইবিএল করোনা মহামারি সংকট ভালোভাবেই সামাল দিতে সমর্থ হয়েছে। মহামারিতে ইবিএল তার ইন্সটা ব্যাংকিং মডেল আরো সুদৃঢ় করার সুযোগ পেয়েছে। এই মডেলে ছিল ইবিএল সেলফ সার্ভিস হাব এবং ডিজিটাল লোন প্লাটফর্ম, ইলেকট্রনিক নো-ইয়োর-কাস্টমার, নতুন চ্যাটবট মডেল, ইজি ক্রেডিট মডেল, স্কাইপে অনলাইন পেমেন্ট গেটওয়ে।

এই সব কিছুর পেছনে ছিল ব্যাংকের দীর্ঘমেয়াদী রুপান্তর প্রকল্প যা চলতি বছরের এপ্রিল মাসে চালু হয়। এই প্রকল্পের মাধ্যমে ইবিএল তার পুরো কোর ব্যাংকিং সিস্টেমকে আপগ্রেড করে যাচ্ছে। ইউরোমানি অ্যাওয়ার্ড ফর এক্সিলেন্স ১৯৯২ সালে প্রবর্তিত হয় এবং বৈশ্বিক ব্যাংকিং শিল্পে এটি এ জাতীয় প্রথম পুরস্কার।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com