1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৩:২৫ পূর্বাহ্ন
Title :
গণতন্ত্রের জন্য ভাসানীর লড়াই আমাদের পথচলার প্রেরণা: স্মরণসভায় বক্তারা ‘যুগ যুগ জিও তুমি, মওলানা ভাসানী’ টাঙ্গাইলে যথাযোগ্য মর্যাদায় মওলানা ভাসানীর ৫০তম ওফাতবার্ষিকী পালিত নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও সন্ত্রাসের প্রতিবাদে মাহাবুব রহমানের নেতৃত্বে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ ওয়াইকেকে (YKK) বাংলাদেশ তার রজতজয়ন্তী উদযাপন করছে—যা আস্থা, অংশীদারিত্ব এবং সম্মিলিত সাফল্যের ২৫ বছর পূর্তির প্রতীক মানি লন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধে সিলেটে স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি-এর প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত এআই উদ্ভাবন এগিয়ে নিতে একসঙ্গে কাজ করবে রাইজ ও ডিজিটএক্স নড়াগাতীর জয়নগর ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী কাজী আনিচুর রহমানের গণসংযোগ ইসলামী ব্যাংকের শরী’আহ সুপারভাইজরি কমিটির সভা অনুষ্ঠিত ব্যাংককে আকিজ সিরামিকসের ‘ইভলভ বিয়ন্ড’ বিজনেস কনফারেন্স অনুষ্ঠিত প্রথম, দ্বিতীয় ও তৃতীয় প্রান্তিক প্রকাশ করেছে মেট্রো স্পিনিং

বাংলাদেশ ব্যাংক এর নতুন গভর্নরকে সিএমএসএফ চেয়ারম্যানের পক্ষ থেকে শুভেচ্ছা

  • আপডেট : বৃহস্পতিবার, ১৪ জুলাই, ২০২২, ৯.৪২ পিএম
  • ৩৪৭ Time View

বাংলাদেশ ব্যাংকের নবনিযুক্ত গভর্নর আব্দুর রউফ তালুকদার কে ক্যাপিটাল মার্কেট স্ট্যাবিলাইজেশন ফান্ড (সিএমএসএফ) এর পক্ষ থেকে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রীর সাবেক মুখ্য সচিব, জাতীয় রাজস্ব বোর্ডের সাবেক চেয়ারম্যান এবং সিএমএসএফের বর্তমান চেয়ারম্যান মোঃ নজিবুর রহমান।

বুধবার (১৩ জুলাই) এক চিঠির মাধ্যমে তিনি এই শুভেচ্ছা বার্তা প্রেরণ করেন। উক্ত চিঠিতে সিএমএসএফ এর চেয়ারম্যান নতুন গভর্নরের উত্তরোত্তর সফলতা কামনা করার পাশাপাশি আশাবাদ ব্যক্ত করেন যে বাংলাদেশ ব্যাংক ও সিএমএসএফ আসন্ন দিনগুলোতে পারস্পরিক অংশীদারিত্ব ও সহযোগিতার মাধ্যমে পুঁজিবাজারের উন্নয়নে এবং জাতীয় অর্থনীতিতে অবদান রাখবেন।

নবনিযুক্ত গভর্নর আব্দুর রউফ তালুকদার শুভেচ্ছা পত্রের জন্য সিএমএসএফ এর চেয়ারম্যানকে আন্তরিক ধন্যবাদ জানান।

উল্লেখ্য, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) সাধারণ বিনিয়োগকারীদের স্বার্থ সংরক্ষণ ও পুঁজিবাজারে স্থিতিশীলতা আনতে তিন বছরের বেশি সময়ের অধিক অদাবিকৃত/অ-বণ্টনকৃত নগদ বা স্টক লভ্যাংশের ওপর ভিত্তি করে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (ক্যাপিটাল মার্কেট স্ট্যাবিলাইজেশন ফান্ড) বিধিমালা, ২০২১ এর মাধ্যমে সিএমএসএফ গঠন করে।

প্রতিষ্ঠার শুরু থেকেই সিএমএসএফ বিনিয়োগকারীদের দাবি নিষ্পত্তি করার লক্ষ্যে কাজ করে আসছে এবং ইতোমধ্যে উল্লেখযোগ্য পরিমাণ দাবি নিষ্পত্তি করেছে। একই সাথে সিএমএসএফ পুঁজিবাজারকে স্থিতিশীল করার লক্ষ্যে ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ- এর মাধ্যমে ২০০ কোটি টাকা পুঁজিবাজারে বিনিয়োগ করেছে। পাশাপাশি বাংলাদেশের গৌরবময় স্বাধীনতার সুবর্ণজয়ন্তী এবং মুজিববর্ষ উপলক্ষে ১০০ কোটি টাকার “আইসিবি এএমসিএল সিএমএসএফ গোল্ডেন জুবিলি মিউচুয়াল ফান্ড” গঠন করা হয়েছে  যা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে উৎসর্গ করা হয়েছে। সিএমএসএফ পারস্পরিক অংশীদারিত্ব ও সহযোগিতার মাধ্যমে পুঁজিবাজারের উন্নয়নে প্রতিশ্রুতিবদ্ধ।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com