1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৩:৪৮ পূর্বাহ্ন
Title :
গণতন্ত্রের জন্য ভাসানীর লড়াই আমাদের পথচলার প্রেরণা: স্মরণসভায় বক্তারা ‘যুগ যুগ জিও তুমি, মওলানা ভাসানী’ টাঙ্গাইলে যথাযোগ্য মর্যাদায় মওলানা ভাসানীর ৫০তম ওফাতবার্ষিকী পালিত নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও সন্ত্রাসের প্রতিবাদে মাহাবুব রহমানের নেতৃত্বে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ ওয়াইকেকে (YKK) বাংলাদেশ তার রজতজয়ন্তী উদযাপন করছে—যা আস্থা, অংশীদারিত্ব এবং সম্মিলিত সাফল্যের ২৫ বছর পূর্তির প্রতীক মানি লন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধে সিলেটে স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি-এর প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত এআই উদ্ভাবন এগিয়ে নিতে একসঙ্গে কাজ করবে রাইজ ও ডিজিটএক্স নড়াগাতীর জয়নগর ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী কাজী আনিচুর রহমানের গণসংযোগ ইসলামী ব্যাংকের শরী’আহ সুপারভাইজরি কমিটির সভা অনুষ্ঠিত ব্যাংককে আকিজ সিরামিকসের ‘ইভলভ বিয়ন্ড’ বিজনেস কনফারেন্স অনুষ্ঠিত প্রথম, দ্বিতীয় ও তৃতীয় প্রান্তিক প্রকাশ করেছে মেট্রো স্পিনিং

ঋণখেলাপির শীর্ষ ২৫ দেশের তালিকায় নেই বাংলাদেশ

  • আপডেট : বৃহস্পতিবার, ১৪ জুলাই, ২০২২, ৯.৪০ পিএম
  • ২৯৪ Time View

ঋণখেলাপির শীর্ষ ২৫ টি দেশের তালিকায় বাংলাদেশের নাম না থাকলেও সেখানের শীর্ষ ৪র্থ স্থানে রয়েছে পাকিস্তান। আর শীর্ষে রয়েছে এল সালভাদর।

বিশ্বের সবচাইতে দ্রুততম অনলাইন সংবাদ প্রকাশক, ভিজ্যুয়াল ক্যাপিটালিস্ট ‘যেসব দেশ রয়েছে সর্বোচ্চ ঋণখেলাপির ঝুঁকি-২০২২’ শিরোনামে এক প্রতিবেদন প্রকাশ করেছে। সেই প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

এর আগে (মে-২০২২) দক্ষিণ এশিয়ার একমাত্র দেশ হিসেবে প্রথমবারের মতো ঋণখেলাপি হয় শ্রীলঙ্কা। দেশের অর্থনীতি সামাল দিতে শ্রীলঙ্কা বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা থেকে ঋণ নেয়। এই ঋণের সুদ বাবদ ৭৮ মিলিয়ন ডলার অর্থ পরিশোধের জন্য দেশটির সরকারকে ৩০ দিনের সময় দেওয়া হয়। কিন্তু যথাসময়ে ঋণের সুদ পরিশোধে ব্যর্থ হয় শ্রীলঙ্কা।

এদিকে রাশিয়ার সঙ্গে ইউক্রেনের চলমান দ্বন্দ্বে ঋণখেলাপির তালিকায় শীর্ষে আটে রয়েছে ইউক্রেন। দেশটির সরকারি বন্ড বিক্রি করতে না পারা, সুদের ব্যয় ও সরকারি ঋণের পরিমাণ বৃদ্ধির কারণে অষ্ঠম স্থানে রয়েছে ইউক্রেন । সরকারি বন্ডগুলো অবিক্রীত থাকার কারণে সেগুলোর দাম কমেছে প্রায় ৭০ শতাংশ। এর মানে প্রতিটা বন্ডের অভিহিত মূল্য যদি ১শ টাকা ধরা হয়, তাহলে সেগুলো বিক্রি করা যাবে মাত্র ৩০ টাকায়।

অপরদিকে এল সালভাদর সম্ভাব্য ঋণখেলাপি দেশের তালিকায় শীর্ষে থাকার পিছনে রয়েছে সরকারি ঋণ ও ঋণের উচ্চমাত্রায় সুদ হার। দেশটির মোট ঋণের পরিমাণ মোট জিডিপি’র ৮২.৬ শতাংশ। আর বাৎসরিক মোট জিডিপির ৪.৯ শতাংশ সুদ পরিশোধ করতে হয় দেশটিকে। এল সালভাদরের বাৎসরিক ঋণের সুদ পরিশোধের পরিমাণ যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংকের তিনগুণ, ২০২০ সালে যুক্তরাষ্ট্রের বাৎসরিক ঋণের সুদের হার ছিল ১.৬ শতাংশ।

ঋণখেলাপির শীর্ষে এল সালভাদর থাকার পিছনে আরেকটি উল্লেখযোগ্য কারণ রয়েছে, সেটি হল ক্রিপ্টোকারেন্সি। গত বছর (সেপ্টেম্বর-২০২১) এল সালভাদর একমাত্র দেশ হিসেবে ডিজিটাল মুদ্রা, বিটকয়েনকে দেশে বৈধভাবে স্বীকৃতি দেয়। চলতি বছরের শুরুতে দেশটির এমন সিদ্ধান্তের সমালোচনা করে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)। কিন্তু আইএমএফের কথার কোনো পাত্তাই দেয়নি দেশটি। বছর ব্যবধানে ধপাস করে বিটকয়েনের মূল্য হ্রাস পেয়েছে ৫৬ শতাংশ।

উল্লেখ্য, এই শীর্ষ ঋণখেলাপির তালিকা প্রণয়ন করেছে ব্লুমবার্গ। ব্লুমবার্গ চারটি নির্দেশক বিবেচনায় নিয়ে এ জরিপটি করেছে। এক. সরকারি বন্ড, দুই. ৫ বছর মেয়াদি ডিফল্ট সোয়াপ, তিন. বাৎসরিক সুদের খরচ ও চার. সরকার গৃহীত ঋণ। এ হিসেবে পাকিস্তানের বর্তমানে সরকার কর্তৃক গৃহীত ঋণের পরিমাণ দেশটির মোট জিডিপির ৭১.৩ শতাংশ। আর পাকিস্তানকে প্রতি বছর গৃহীত ঋণের সুদ পরিশোধ করতে হয় মোট জিডিপির ৪.৮ শতাংশ।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com