1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৩:১৩ পূর্বাহ্ন
Title :
গণতন্ত্রের জন্য ভাসানীর লড়াই আমাদের পথচলার প্রেরণা: স্মরণসভায় বক্তারা ‘যুগ যুগ জিও তুমি, মওলানা ভাসানী’ টাঙ্গাইলে যথাযোগ্য মর্যাদায় মওলানা ভাসানীর ৫০তম ওফাতবার্ষিকী পালিত নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও সন্ত্রাসের প্রতিবাদে মাহাবুব রহমানের নেতৃত্বে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ ওয়াইকেকে (YKK) বাংলাদেশ তার রজতজয়ন্তী উদযাপন করছে—যা আস্থা, অংশীদারিত্ব এবং সম্মিলিত সাফল্যের ২৫ বছর পূর্তির প্রতীক মানি লন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধে সিলেটে স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি-এর প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত এআই উদ্ভাবন এগিয়ে নিতে একসঙ্গে কাজ করবে রাইজ ও ডিজিটএক্স নড়াগাতীর জয়নগর ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী কাজী আনিচুর রহমানের গণসংযোগ ইসলামী ব্যাংকের শরী’আহ সুপারভাইজরি কমিটির সভা অনুষ্ঠিত ব্যাংককে আকিজ সিরামিকসের ‘ইভলভ বিয়ন্ড’ বিজনেস কনফারেন্স অনুষ্ঠিত প্রথম, দ্বিতীয় ও তৃতীয় প্রান্তিক প্রকাশ করেছে মেট্রো স্পিনিং

ভিসা প্রসেসিং এজেন্সিগুলোকে নতুন সুবিধা দিলো কেন্দ্রীয় ব্যাংক

  • আপডেট : বৃহস্পতিবার, ১৪ জুলাই, ২০২২, ১২.৪৩ পিএম
  • ২০৭ Time View

ভিসা প্রসেসিং এজেন্সিগুলোকে সুবিধা দিয়ে নতুন নির্দেশনা জারি করেছে কেন্দ্রীয় ব্যাংক। এখন থেকে আন্তর্জাতিক কার্ডের মাধ্যমে এজেন্সিগুলো ভিসা প্রসেসিং ফি পরিশোধ করতে পারবে। এর আগে শুধু ব্যাংকিং চ্যানেলে এ ফি পরিশোধের সুযোগ ছিল।

বুধবার (১৩ জুলাই) বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রা নীতি বিভাগ থেকে এ সংক্রান্ত একটি নির্দেশনা জারি করা হয়েছে।

দেশে কার্যরত অথোরাইজড ডিলারদের পাঠানো ওই নি‌র্দেশনায় বলা হয়, স্বচ্ছন্দে লেনদেনের সুবিধার্থে ইন্টারন্যাশনাল কার্ড চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর মাধ্যমে আন্তর্জাতিক লেনদেন আরও সহজ হবে।

এ ছাড়া বাংলাদেশ ব্যাংকের ফরেন এক্সচেঞ্জ অপারেশন বিভাগের দেওয়া নির্দেশনায় একটি নির্দিষ্ট ফরমেটে ভিসা প্রসেসিং ফির তথ্য সংরক্ষণের নির্দেশ দেওয়া হয়েছে। একই বিভাগের অপর এক নি‌র্দেশনায় বলা হয়, বায়ার্স ক্রেডিটের আওতায় যদি কেউ আমদানি করতে চায়, তাহলে বিদেশি গ্রাহককে সে করপোরেট গ্যারান্টি, ব্যক্তিগত গ্যারান্টি কিংবা থার্ড পার্টি গ্যারান্টি দিতে পারবে। এর জন্য বাংলাদেশ ব্যাংকের অনুমতির প্রয়োজন হবে না। তবে ব্যাংক গ্যারান্টি দিতে গেলে বাংলাদেশ ব্যাংকের অনুমোদন প্রয়োজন হবে।

একই দিনে বৈদেশিক মুদ্রা নীতি বিভাগের রেমিট্যান্সের ট্যাক্স সংক্রান্ত আ‌রেক‌টি নি‌র্দেশনায় বলা হয়, রেমিট্যান্সের বিপরীতে গ্রহকের হিসাব থেকে কেটে রাখা ট্যাক্সের টাকা নির্ধারিত মাসের শেষে পরবর্তী ১০ তারিখের মধ্যে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) বরাবর দাখিল করতে হবে। এর আগে পরবর্তী মাসের ২৫ তারিখ পর্যন্ত সময় পেত ব্যাংক। এখন আরও দ্রুত এ হিসাব সম্পন্ন করার নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com