1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১১:৩২ পূর্বাহ্ন
Title :
বৈদেশিক ঋণের তথ্য এবার মাসে মাসে চাইল বাংলাদেশ ব্যাংক ২০২৫-২৬ অর্থবছরে এডিপি বাস্তবায়ন নেমেছে ৬৭.৫২ শতাংশে রপ্তানি ও বৈদেশিক মুদ্রা আনা সহজ করতে বাংলাদেশ ব্যাংকের নতুন উদ্যোগ ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি ১৫৩ হামে আরও ২ শিশুর মৃত্যু, ২৪ ঘণ্টায় আক্রান্ত ১,০৮৫ দ্বিতীয় প্রান্তিক প্রকাশ করেছে মার্কেন্টাইল ইসলামী ইন্স্যুরেন্স ইসলামী ব্যাংক ঢাকা নর্থ ও ঢাকা সাউথ জোনের অর্ধ-বার্ষিক ব্যবসায় উন্নয়ন সম্মেলন অনুষ্ঠিত রেজিস্ট্রেশন ঝুলিয়ে অন্যায্য সার্ভিস চার্জ বৃদ্ধি: বিজয়ী রাকিন সিটিতে বাসিন্দাদের লাগাতার গণ-আন্দোলন নবীনগরে নিজ অর্থায়নে সড়ক সংস্কার করে আলোচনায় সালাউদ্দিন, এলাকাবাসীর প্রশংসা প্রিমিয়ার ব্যাংক পিএলসি ও বিসিএস হেলথ ক্যাডার অ্যাসোসিয়েশনের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

এটিবি-এসএমই কোম্পানির শেয়ার কেনাবেচায় নতুন নির্দেশনা

  • আপডেট : বৃহস্পতিবার, ১৪ জুলাই, ২০২২, ১২.৪২ পিএম
  • ২৫৭ Time View

অনুমতি ছাড়া শেয়ার-সম্পত্তি ক্রয়-বিক্রয় এবং স্থানান্তর করতে পারবে না এসএমই-এটিবির কোম্পানিগুলো। শেয়ারবাজারের ওটিসি মার্কেট থেকে এটিবি ও এসএমই মার্কেটে স্থানান্তর হওয়া কোম্পানিগুলোর উদ্যোক্তা/পরিচালকরা কোম্পানিগুলোর শেয়ার ও স্থাবর অস্থাবর সম্পত্তি বিক্রি কিংবা স্থানান্তর করতে পারবেন না।

এছাড়াও এসব কোম্পানি নতুন করে পরিশোধিত মূলধন বাড়াতে পারবে না। গত ৭ জুলাই শেয়ারবাজারের নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) সহকারী পরিচালক মো. মাহমুদুর রহমান স্বাক্ষরিত এ সংক্রান্ত একটি আদেশ জারি করা হয়েছে।

আদেশে বলা হয়েছে, ওটিসি মার্কেট থেকে এটিবি বা এসএমই মার্কেটে স্থানান্তর হওয়া কোম্পানিগুলোর উদ্যোক্তা/পরিচালকরা নিজ প্রতিষ্ঠানের শেয়ার ক্রয়, বিক্রয়, কিংবা শেয়ার স্থানান্তর করতে পারবে না। কোম্পানিগুলোর স্থাবর-অস্থাবর সম্পত্তিও কমিশন এবং কোম্পানির বিনিয়োগকারীদের অনুমতি ছাড়া ক্রয়-বিক্রয় কিংবা স্থানান্তর করা যাবে না বলেও আদেশে উল্লেখ করা হয়।

এছাড়াও, ওটিসি থেকে এটিবি এবং এসএমইতে স্থানান্তর হওয়া কোম্পানিগুলোর পরিচালকদেরকে সমন্বিতভাবে কোম্পানির ৩০ শতাংশ শেয়ার ধারণ করতে হবে। আর প্রত্যেক উদ্যোক্তা/পরিচালককে এককভাবে ২ শতাংশ শেয়ার ধারণ করার নির্দেশ দেওয়া হয়েছে। আদেশে আরও জানানো হয়, এসব কোম্পানি চাইলেও বোনাস লভ্যাংশ ঘোষণা করতে পারবে না। কারণ এসব কোম্পানি চাইলেও পরিশোধিত মূলধন বাড়াতে নতুন করে শেয়ার ইস্যু করতে পারবে না। এসএমই প্ল্যাটফর্মে স্থানান্তরিত বা স্থানান্তরিত হওয়ার আগে ওটিসি কোম্পানিগুলির কমপক্ষে ৫০ শতাংশ শেয়ার ডিম্যাট আকারে থাকতে হবে।

উল্লেখ্য, ২০২১ সালের ১৬ সেপ্টেম্বরে ওভার দ্য কাউন্টার (ওটিসি) মার্কেটের ৪১টি কোম্পানিকে এটিবি এবং এসএমই মার্কেটে স্থানান্তরের সিদ্ধান্ত নেয় বিএসইসি। ৩০ সেপ্টেম্বর প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) এসএমই মার্কেটের লেনদেন শুরু হয়। আর এটিবিতে স্থানান্তরিত হওয়া কোম্পানিগুলোও লেনদেন শুরুর অপেক্ষায় রয়েছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com