1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১১:২১ পূর্বাহ্ন
Title :
সেপ্টেম্বরে রেমিট্যান্সে ৩% প্রবৃদ্ধি, এসেছে ২৭৬.৬ কোটি ডলার জুলাই-আগস্টের অনলাইন ভ্যাট রিটার্নে সময় বাড়ল, শেষ সময় ১৫ অক্টোবর গোপালগঞ্জ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজে ‘ফ্যাব্রিক লাইব্রেরি’র যাত্রা শুরু, দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত ‘কৃষক কার্ড’ বিতরণ কৃষকের জীবনমান উন্নয়নে সরকারের উদ্যোগ: ফজলুল হক মিলন প্রধানমন্ত্রী তারেক রহমানকে বরণে কুমিল্লার মহাসড়কজুড়ে উৎসবমুখর পরিবেশ সম্মিলিত ইসলামী ব্যাংকের অডিট কমিটির প্রথম সভা অনুষ্ঠিত আইনজীবী অ্যাডভোকেট গোলাম মোস্তফার মৃত্যু, সাওল পরিবারের শোক আইএফআইসি ব্যাংকের চেয়ারম্যান পুনর্নির্বাচিত হলেন মো. মেহমুদ হোসেন অল-রাউন্ড ব্যবহারের উপযোগী নতুন সি-সিরিজ স্মার্টফোন আনছে রিয়েলমি চুয়াডাঙ্গায় বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত

বন্যার্তদের ত্রান সহায়তায় ব্র্যাকে ইমোর ৫০ হাজার মার্কিন ডলার অনুদান

  • আপডেট : বৃহস্পতিবার, ১৪ জুলাই, ২০২২, ১২.১২ পিএম
  • ২৮০ Time View

বাংলাদেশের উত্তর এবং উত্তর-পূর্বাঞ্চলে বন্যাদুর্গত এলাকায় মানুষের সহায়তায় দায়িত্বশীল গ্লোবাল ব্র্যান্ড হিসেবে এগিয়ে এসেছে ইমো। প্রতিষ্ঠানটি ব্র্যাকের সাথে যৌথ উদ্যোগে বন্যা প্লাবিত এলাকায় ত্রাণ সামগ্রী ও ডোনেশন সহায়তা দেয়ার জন্য ‘ডাকছে আমার দেশ’ ক্যাম্পেইনে সম্পৃক্ত হয়েছে।
ইমো ও ইমো ব্যবহারকারীরা ‘ডাকছে আমার দেশ’ উদ্যোগের মাধ্যমে ৫০ হাজার মার্কিন ডলার অনুদান দিয়েছে। এ প্রসঙ্গে ইমো বাংলাদেশের সিনিয়র মার্কেটিং ম্যানেজার মোঃ মাসুদ রানা বলেন, “ভয়াবহ এ বন্যায় যে সব মানুষের ঘর, দোকান, আবাদী জমি ও গৃহপালিত পশুর ক্ষয়ক্ষতি হয়েছে তাদের পাশে দাঁড়াতে আমরা ব্র্যাকের মতো মহৎ প্রতিষ্ঠানের সাথে অংশীদারিত্ব করেছি। পুরো পুনর্বাসন প্রক্রিয়ায় অনেক সময় লাগবে; তবে, এ পুনর্বাসন প্রক্রিয়ায় গতি এনে ক্ষয়ক্ষতির ধকল কাটিয়ে উঠতে আমরা আমাদের সর্বাত্মক প্রচেষ্টা অব্যাহত রাখছি।”
এ নিয়ে ব্র্যাকের প্রধান আর্থিক কর্মকর্তা তুষার ভৌমিক বলেন, “বন্যায় ভয়াবহ ক্ষয়ক্ষতির বিষয়টি অনুধাবন করে ৫০ হাজারেরও বেশি বন্যাদুর্গতদের মাঝে প্রয়োজনী সামগ্রী পৌঁছে দিতে ব্র্যাক পুনরায় তাদের ডাকছে আমার দেশ ক্যাম্পেইনটি চালু করে। এ সঙ্কটকালীন মুহুর্তে জনপ্রিয় তাৎক্ষণিক মেসেজিং অ্যাপ ইমো অর্থ সহায়তা দিয়ে
আমাদের সাথে যুক্ত হয়েছে। এটি অন্যান্য আন্তর্জাতিক প্রতিষ্ঠানগুলোর সামাজিক দায়বদ্ধতা প্রদর্শনের ক্ষেত্রেও অনুকরণীয় হবে বলে আমরা মনে করি।” ‘ডাকছে আমার দেশ’ ক্যাম্পেইনের আওতায় প্রায় ৬০ হাজার পরিবার শুকনো খাবার, পানি ও অন্যান্য প্রয়োজনীয় ত্রাণ সামগ্রী পেয়েছেন। পানিবাহিত রোগের প্রাদুর্ভাব রোধে ৭ হাজার
৮শ’ পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট বিতরণ করা হয়েছে। এ উদ্যোগের মাধ্যমে ৪০ হাজার পরিবারের মাঝে আর্থিক সহায়তা পৌঁছে দেয়ার পরিকল্পনা গ্রহণ করা হয়। জরুরি সহায়তা হিসেবে এ প্রোগ্রামটি খাদ্য নিরাপত্তা, নিরাপদ খাবার পানি, স্যানিটেশন সুবিধা, ব্যক্তিগত স্বাস্থ্যবিধি, ডিগনিটি কিট, পশুদের খাবার এবং অন্যান্য সামগ্রী প্রদান করা হয়। এটি বাংলাদেশের উত্তর- পূর্বের জেলাসমূহে ভয়াবহ আকস্মিক বন্যার জন্য ইউএন হিউমেনিটারিয়েন কো-অর্ডিনেশন টাস্ক টিম ( এইচসিটিটি) রেসপন্স প্ল্যান ( জুলাই- ডিসেম্বর ২০২২) অনুসরণ করে সহায়তা প্রদান করা হয়।


এ যৌথ প্রচেষ্টার পাশাপাশি, ইমো বন্যাদুর্গতের ত্রাণ ও অনুদান সংগ্রহের বিষয়টিকে ত্বরাণ্বিত করতে ‘বাংলাদেশ রিলিফ’ নামের একটি ডেডিকেটেড চ্যানেল চালু করেছে। গত মাসের ২৩ জুন থেকে ২৫ জুন পর্যন্ত ইমো ব্যবহারকারীদের বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের সাহায্যার্থে এগিয়ে আসার আহ্বান জানান। এ আহ্বানে সাড়া দিয়ে ব্র্যান্ডটি
ব্যবহারকারীদের কাছ থেকে অনুদান হিসেবে ১২,৮৫১ মার্কিন ডলার উত্তোলন করেন। এর আগে, সিলেট বিভাগের ইমো ব্যবহারকারীদের জন্য প্রতিষ্ঠানটি ৪০ লাখ বাংলাদেশি টাকা সমমূল্যের ফ্রি-ডেটা ডোনেশন ক্যাম্পেইন চালু করে। দেশের বিভিন্ন প্রতিকূল সময়ে অবদান রাখার মাধ্যমে নিজেদের একটি দায়িত্বশীল করপোরেট প্রতিষ্ঠানে পরিণত করেছে ইমো। এ অনুদান ক্যাম্পেইনটি বন্যায় প্লাবিত অঞ্চলগুলোর দুর্দশাগ্রস্ত মানুষ ও সমাজের প্রতি ব্র্যান্ডটির দায়বদ্ধতাকে ফুটিয়ে তুলেছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com