1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৫:০৮ পূর্বাহ্ন
Title :
গণতন্ত্রের জন্য ভাসানীর লড়াই আমাদের পথচলার প্রেরণা: স্মরণসভায় বক্তারা ‘যুগ যুগ জিও তুমি, মওলানা ভাসানী’ টাঙ্গাইলে যথাযোগ্য মর্যাদায় মওলানা ভাসানীর ৫০তম ওফাতবার্ষিকী পালিত নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও সন্ত্রাসের প্রতিবাদে মাহাবুব রহমানের নেতৃত্বে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ ওয়াইকেকে (YKK) বাংলাদেশ তার রজতজয়ন্তী উদযাপন করছে—যা আস্থা, অংশীদারিত্ব এবং সম্মিলিত সাফল্যের ২৫ বছর পূর্তির প্রতীক মানি লন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধে সিলেটে স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি-এর প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত এআই উদ্ভাবন এগিয়ে নিতে একসঙ্গে কাজ করবে রাইজ ও ডিজিটএক্স নড়াগাতীর জয়নগর ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী কাজী আনিচুর রহমানের গণসংযোগ ইসলামী ব্যাংকের শরী’আহ সুপারভাইজরি কমিটির সভা অনুষ্ঠিত ব্যাংককে আকিজ সিরামিকসের ‘ইভলভ বিয়ন্ড’ বিজনেস কনফারেন্স অনুষ্ঠিত প্রথম, দ্বিতীয় ও তৃতীয় প্রান্তিক প্রকাশ করেছে মেট্রো স্পিনিং

যুবকদের বিভিন্ন অপরাধ থেকে বাঁচাতে নামাজের বিকল্প নেই – বীরগঞ্জ পৌর মেয়র বাবুল

  • আপডেট : শনিবার, ৯ জুলাই, ২০২২, ১২.২৮ এএম
  • ২৩০ Time View

বীরগঞ্জ থানাপাড়া জামে মসজিদ এর উদ্যোগে পাঁচ ওয়াক্ত নামাজের কারনে বাইসাইকেল ও পুরস্কার বিতরণ 

দিনাজপুর প্রতিনিধি নাজমুল ইসলাম (মিলন) : দিনাজপুরের বীরগঞ্জে রোদ বৃষ্টি উপেক্ষা করে নিয়মিত মসজিদে ৫ ওয়াক্ত নামাজ আদায় করায় ১৮ বছরের নিচে ২৬ জন শিশু-কিশোরদের মাঝে পুরস্কার বিতরণ, বাইসাইকেল পেলেন ৫ জন।

৮ জুলাই শুক্রবার জুম্মার নামাজের পরে  পৌরসভার ৫নং ওয়ার্ডের বাইতুর রহমান থানাপাড়া জামে মসজিদ কমিটির আয়োজনে ৩০ দিন মসজিদে এসে নিয়মিত নামাজ আদায় কারী ১৮ বছরের নিচে ২৬ জন শিশু-কিশোরদের পুরস্কার হিসাবে বাইসাইকেল ৫ জনকে এবং ২১ জনকে জায়নামাজ ও কোরআন শরিফ প্রদান করেন বীরগঞ্জ পৌরসভার মেয়র মোশারফ হোসেন বাবুল। 

এসময় বীরগঞ্জ কেন্দ্রীয় জমে মসজিদের ইমাম মুফতি মাওঃ মোঃ জাহিদুল ইসলাম, ৫ নং ওয়ার্ড কাউন্সিলর মেহেদী হাসান মেহেদী, বাইতুর রহমান থানাপাড়া জামে মসজিদ কমিটির সভাপতি মো.শামসুল আলম বাবুয়া, সাধারণ সম্পাদক মোঃ আইয়ুব আলী, ডা. ফজলে এলাহি, উপজেলা আওয়ামীলীগের কোষাধ্যক্ষ মো. মনোয়ার হোসেন, বীরগঞ্জ পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. রফিকুল ইসলাম, বীরগঞ্জ জননী ষ্টোরের স্বত্বাধিকারী মো. আজিজুল ইসলাম সহ মসজিদ কমিটির সকল সদস্য ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। 

এব্যাপারে বাইতুর রহমান থানাপাড়া জামে মসজিদ কমিটির সভাপতি শামসুল আলম জানান, গত একমাস পূর্বে আলোচনা সাপেক্ষে নামাজমূখি করার লক্ষে ৩০ দিনব্যাপী নিয়মিত জামায়াতের সাথে ৫ ওয়াক্ত নামাজ আদায়কারী শিশু কিশোরদের মাঝে পুরস্কার হিসেবে বিনামূল্যে বাইসাইকেল, জায়নামাজ ও কোরআন শরিফ বিতরণ করা হয়।

এ সময় পৌর মেয়র মোশাররফ হোসেন বাবুল বলেন, ১৮ বছরের নিচে শিশু ও যুবকদের বিভিন্ন অপরাধ থেকে বাঁচাতে মসজিদ মুখি করা এ প্রচেষ্টাকে সাধুবাদ জানাই। 

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com