1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৭:৩৩ অপরাহ্ন
Title :
আইএফআইসি ব্যাংকের চেয়ারম্যান পুনর্নির্বাচিত হলেন মো. মেহমুদ হোসেন অল-রাউন্ড ব্যবহারের উপযোগী নতুন সি-সিরিজ স্মার্টফোন আনছে রিয়েলমি চুয়াডাঙ্গায় বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত মুক্তচিন্তার দেয়াল ও বুদ্ধিবৃত্তিক দেউলিয়াত্ব: মু. জোবায়েদ মল্লিক বুলবুল যুবদল নেতা শওকত আলী রিয়াজের নেতৃত্বে আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল জান্নাতুল টুম্পার নির্দেশনায় প্রথমবার অভিনয়ে তমালিকা ও সাঈদ বাবু জমে উঠেছে গোলাপগঞ্জ প্রেসক্লাব নির্বাচন ফেসবুকে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ে পোস্ট, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকে মারধরের অভিযোগ ইসলামী ব্যাংকে সাইবার সিকিউরিটি সচেতনতা ক্যাম্পেইনের উদ্বোধন স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি. এর ৪৩৪তম বোর্ড সভা অনুষ্ঠিত

সোশ্যাল ইসলামী ব্যাংকের এজিএমে ১০ শতাংশ লভ্যাংশ অনুমোদন

  • আপডেট : বুধবার, ৬ জুলাই, ২০২২, ৫.২৭ পিএম
  • ৩২৯ Time View

সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেডের ২৭তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হয়েছে। বুধবার (০৬ জুলাই) ভার্চুয়াল প্ল্যাটফর্মে এ সভা অনুষ্ঠিত হয়। এ সময় ২০২১ সালের জন্য ১০ শতাংশ লভ্যাংশ অনুমোদন করা হয়। লভ্যাংশের ৫ শতাংশ নগদ ও ৫ শতাংশ স্টক।

ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ড. মো. মাহবুব উল আলমের সভাপতিত্বে সভায় অংশগ্রহণ করেন পরিচালনা পর্ষদের ভাইস চেয়ারম্যান, পরিচালক ও শেয়ারহোল্ডারগণ।

এছাড়া সভায় উপস্থিত ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী জাফর আলম, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক এবং উপ-ব্যবস্থাপনা পরিচালকগণ।

ভার্চুয়াল এই সাধারণ সভায় শেয়ারহোল্ডারগণ ব্যাংকের সার্বিক উন্নয়ন ও অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করেন এবং বিভিন্ন পরামর্শ প্রদান করেন। সভা পরিচালনা করেন ব্যাংকের কোম্পানি সচিব (চলতি দায়িত্ব) মো. নাজমুল আহসান, এফসিএস।

ব্যাংকের চেয়ারম্যান ড. মো. মাহবুব উল আলম তার স্বাগত বক্তব্যে বলেন, চলমান অতিমারির মধ্যেও সোশ্যাল ইসলামী ব্যাংকের উন্নয়নের ধারা যেমন অব্যাহত রয়েছে, তেমনি ব্যবসায়িক সূচকেও ইতিবাচক ধারা অব্যাহত। আগামীতেও এ অগ্রযাত্রা অব্যাহত থাকবে।

এদিকে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী জাফর আলম সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।

তিনি শেয়ারহোল্ডার ও গ্রাহকগণকে অতীতের ন্যায় আগামীতেও ব্যাংকের অগ্রগতিতে সহযোগিতার ধারাবাহিকতা অব্যাহত রাখার অনুরোধ জানান। সেই সঙ্গে পরিচালনা পর্ষদের দক্ষ ও বিচক্ষণ দিক নির্দেশনায় সোশ্যাল ইসলামী ব্যাংক তার কাঙ্ক্ষিত লক্ষ্যমাত্রায় পৌঁছুতে সক্ষম হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com