1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪২ পূর্বাহ্ন
Title :
নবীনগরে শেখ হাসিনার ফাঁসি দাবি করে যুবদলের সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত বৃহৎ পরিসরের এআই কম্পিউটিংয়ের জন্য অ্যাটলাস ৯৬০ই সুপারপড উন্মোচন করল হুয়াওয়ে টাঙ্গাইলে রাতের আঁধারে ব্র্রিজে রডের বদলে বাঁশ দিয়ে ঢালাই; তদন্ত কমিটি গঠন ও ঠিকাদারকে চূড়ান্ত নোটিশ ট্রাস্ট ব্যাংকের কাফরুল ইসলামিক ব্যাংকিং শাখার উদ্বোধন খুলনায় আজমুল হোসেন হত্যার প্রতিবাদে চুয়াডাঙ্গায় মানববন্ধন ও বিক্ষোভ মিছিল সিলেটে টানা ২ দিন ধরে প্রচন্ড গরম, তাপমাত্রা ৩৭.৭ ডিগ্রি পাঁচ ব্রোকারেজের ক্ষতিগ্রস্তদের ৫ লাখ টাকা পর্যন্ত পাওনা পুরো ফেরত কুড়িলে উদ্বোধন হলো YADEA-এর দেশের সর্ববৃহৎ এক্সক্লুসিভ শোরুম দুরপাল্লায় ৮ পয়সা; সিটিসার্ভিসে ১০ পয়সা বাসভাড়া বাড়ানো প্রস্তাব যাত্রী কল্যাণ সমিতির ভৈরবে চেয়ারম্যান প্রার্থী আফিকুল ইসলাম হারিছের সমর্থনে উঠান বৈঠক

স্বাস্থ্য ও নিরাপত্তা নিশ্চিতে ওয়ালটন এমডি’র বিশেষ প্রতিশ্রুতি স্বাক্ষর

  • আপডেট : সোমবার, ১০ জানুয়ারী, ২০২২, ৮.৩২ পিএম
  • ৬৭৪ Time View

বিজনেস আওয়ার প্রতিবেদক : মানসম্মত পণ্য উৎপাদনের পাশাপাশি পরিবেশ, পেশাগত স্বাস্থ্য ও নিরাপত্তা (ইএইচএস-এনভায়রনমেন্ট, হেলথ এন্ড সেফটি) নিশ্চিত করাও ওয়ালটনের সর্বোচ্চ অগ্রাধিকার। এরই প্রেক্ষিতে ইএইচএস বিষয়ক বিশেষ প্লেজ বা প্রতিশ্রুতি দিয়েছেন ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও গোলাম মুর্শেদ।

শনিবার গাজীপুরের চন্দ্রায় ওয়ালটন হাই-টেক পার্কে পেশাগত স্বাস্থ্য, নিরাপত্তা ও পরিবেশ বিষয়ক ইএইচএস প্লেজ স্বাক্ষর অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও গোলাম মুর্শেদ ‘ইএইচএস প্লেজ’ ব্যানারে স্বাক্ষর করে এই উদ্যোগের উদ্বোধন করেন।

অনুষ্ঠানে গোলাম মুর্শেদ বলেন, গ্রাহকদের জন্য উচ্চ গুণগতমানের পণ্য উৎপাদনের পাশাপাশি সকল কর্মীর পেশাগত স্বাস্থ্য, নিরাপত্তা ও পরিবেশ সুরক্ষা ওয়ালটনের সর্বোচ্চ অগ্রাধিকার। ইএইচএস বিষয়ক রুলস বা নিরাপত্তা বিধি নির্ধারণ, নিয়মিত তদারকি ও সেগুলো মেনে চলার ব্যাপারে কর্মীদের সচেতন করতে নুতন বিভাগ ‘ইএইচএস’ চালু করা হয়েছে। ওয়ালটন পরিবারের সকল কর্মীদের নিজ নিজ জায়গা থেকে সেফটি রুলস মেনে চলার পাশাপাশি ‘ইএইচএস বিভাগকে প্রয়োজনীয় সহযোগিতা প্রদানের আহবান জানান তিনি।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন রেফ্রিজারেটর প্রোডাক্টের হেড অব প্রোডাকশন ইউসুফ আলী, ইঞ্জিনিয়ারিং সার্ভিস ম্যানেজমেন্ট বিভাগের প্রধান নিজাম উদ্দীন মজুমদার, প্রশাসন বিভাগের প্রধান ইয়াছির আল-ইমরান, কমন সার্ভিস বিভাগের সমন্বয়ক মোহাম্মদ মহাসিন সরদার, মান-নিয়ন্ত্রন ব্যবস্থাপনা বিভাগের প্রধান মোঃ তাহাসিনুল হক, ই এইচ এস বিভাগের প্রধান প্রকৌশলী লিটন মোল্লা প্রমূখ।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com