শনিবার, ২৮ মার্চ ২০২৬, ০১:২৪ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
জিয়াউর রহমান মুক্তিযুদ্ধের ‘অনিবার্য চরিত্র’: তারেক রহমান টাঙ্গাইলে ট্রেনের নিচে পড়ে ৫ জনের মৃত্যু, পরিচয় অজ্ঞাত ময়মনসিংহ নগরীতে অবৈধ পার্কিং ও সিএনজির বিরুদ্ধে মোবাইল কোর্ট, ১৬ যানবাহন আটক জুয়ার আসর হতে ৫ জুয়ারু আটক, ৪ জন পালাতক মাধবপুর ১৪৪ধারা জারি দুই সংগঠনের সম্মেলন স্থগিত মানসুরা চৌধুরী অনামিকার ৮ম জন্মদিন উদযাপন, সবার কাছে দোয়া কামনা প্রতিদিন ১৬৭ কোটি টাকা ভর্তুকি দিচ্ছে সরকার: জ্বালানি প্রতিমন্ত্রী যুদ্ধ পরিস্থিতিতে বিপর্যস্ত বিমান চলাচল, ২৮ দিনে বাতিল ৭৯৭ ফ্লাইট ভারত-বাংলাদেশ জ্বালানি সহযোগিতা: পার্বতীপুরে এলো ৫ হাজার টন ডিজেল সিলেটের গোয়াইনঘাটের ভূমি অফিসে মারামারি, স্যোশাল মিডিয়ায় ভিডিও ভাইরাল

বালিয়াকান্দিতে একটি বোমা বিস্ফোরণ

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : রবিবার, ৩ জুলাই, ২০২২
  • ১৫৯ Time View

রাজবাড়ী প্রতিনিধি মেহেদী হাসানঃ রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার ইসলামপুর ইউনিয়নের বাটিয়ামারা বিলের দোগাছি পাকর তলা খালের মধ্যে দুইটি টেপ মোড়ানো বোমা নজরদারীতে রেখেছে থানা পুলিশ। বোমা নিষ্কিয় বিষেশজ্ঞ টিমের অপেক্ষায় পুলিশ মোতায়েন করা হয়েছে।  শনিবার দিবাগত রাতে ইউপির শেকড়া গ্রামের মো সাইফুল ইসলাম মৃধার ঘরের পিছনে  একটি বোমা বিস্ফোরণ ঘটেছে। তবে কেউ হতাহত হয়নি।  

এলাকাবাসী জানিয়েছেন, রবিবার সকাল সাড়ে ৭ টার দিকে বালিয়াকান্দি উপজেলার ইসলামপুর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের বাটকিয়ামারা বিল এলাকার দোগাছি পাকরতলায় পাট জাগ দিতে আসা খালকুলা গ্রামের জলিল শেখের ছেলে মোঃ রফিকুল ইসলাম লাল টেপ মাড়ানো একটি বস্তু দেখতে পান। তিনি সেটা পানিতে ফেলে দেন। একটু এগিয়ে গিয়ে আরও একই ধরণের বস্তু দেখে আশপাশের লোকজনকে অবহিত করেন। ওই ওয়ার্ডের মেম্বারকে অবগত করানো হয়। খবর পেয়ে পরে ডিএসবির এসআই মোঃ শফিকুল ইসলাম সেখানে গিয়ে ওসিকে জানালে বালিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ মোঃ আসাদুজ্জামান, এসআই রাজিবসহ সঙ্গীয় পুলিশ ফোর্স ঘটনাস্থলে যান। 

বালিয়াকান্দি থানার ওসি মোঃ আসাদুজ্জামান বলেন, পুলিশের নজরদারীতে রাখা হয়েছে। বোমা নিস্কিয় দলকে খবর দেওয়া হয়েছে। তারা আসার পর উদ্ধার করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2026 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS