1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১০:০০ অপরাহ্ন
Title :
ষড়যন্ত্রকারীদের দাঁতভাঙা জবাব দেওয়া হবে: প্রতিমন্ত্রী টুকু টাঙ্গাইল টেলিভিশন রিপোর্টার্স ফোরামের কমিটি পুনর্গঠন: সভাপতি নাসির, সাধারণ সম্পাদক মহব্বত জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতির কার্যালয়ে আইন কর্মকর্তা জাইমা রহমান, শুভেচ্ছা জানালেন জিসপের সভাপতি দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে খুলনায় যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিক্ষোভ কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় পৃথক অভিযানে গ্রেপ্তার- ১১ হজ নিবন্ধনের টাকা জমা দিতে শুক্র-শনিবার ব্যাংক খোলা রেমিট্যান্স সরাসরি বৈদেশিক মুদ্রায় জমার সুযোগ দিল বাংলাদেশ ব্যাংক গ্রাহকের ১৯ কোটি টাকা আত্মসাতের অভিযোগ, ফার্স্টলিড সিকিউরিটিজের বিরুদ্ধে দুদকের মামলা শরিয়াহভিত্তিক অর্থায়ন ব্যবসা চালু করবে আইপিডিসি ফাইন্যান্স দেশে প্রথমবার ৪ ডিজিটাল ব্যাংককে প্রাথমিক অনুমোদন বাংলাদেশ ব্যাংকের

গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় মৃত্যু আরও ৬, শনাক্ত ১১০৫

  • আপডেট : শনিবার, ২ জুলাই, ২০২২, ৮.০৬ পিএম
  • ১৯৯ Time View

গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত আরও ৬ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে আরও ১ হাজার ১০৫ জনের করোনা শনাক্ত হয়েছে এবং শানাক্তের হার ১৩.২২ শতাংশ। এ নিয়ে দেশে এ পর্যন্ত ১৯ লাখ ৭৬ হাজার ৭৮৭ জনের করোনা শনাক্ত হলো এবং তাদের মধ্যে মারা গেছেন ২৯ হাজার ১৬০ জন।

শনিবার (২ জুলাই) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় ৮ হাজার ৩৫৭টি নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১৩ দশমিক ২২ শতাংশ। এ সময় করোনা আক্রান্ত ২৩৩ জন সুস্থ হয়েছেন। এ নিয়ে মোট সুস্থ হলেন ১৯ লাখ ৭ হাজার ৯৯০ জন। সুস্থতার হার ৯৬ দশমিক ৫২ শতাংশ এবং মৃত্যুহার ১ দশমিক ৪৮ শতাংশ।

মারা যাওয়া ৬ জনের মধ্যে ৩ জন পুরুষ এবং ৩ জন নারী। ২৪ ঘণ্টায় শনাক্তদের মধ্যে ৯৩২ জন ঢাকা বিভাগের, ৯৭ জন চট্টগ্রাম বিভাগের, ১৩ জন রাজশাহী বিভাগের, ১৮ জন ময়মনসিংহ বিভাগের, ২৩ জন বরিশাল বিভাগের, ১১ জন খুলনা বিভাগের, ১১ জন সিলেট বিভাগের। তবে, গত ২৪ ঘণ্টায় রংপুর বিভাগের কারো করোনা শনাক্ত হয়নি।

বাংলাদেশে করোনাভাইরাসের প্রথম সংক্রমণ ধরা পড়েছিল ২০২০ সালের ৮ মার্চ। ডেল্টা ভ্যারিয়েন্টের ব্যাপক বিস্তারের মধ্যে গত বছরের ২৮ জুলাই দেশে রেকর্ড ১৬ হাজার ২৩০ জন নতুন রোগী শনাক্ত হয়। প্রথম রোগী শনাক্তের ১০ দিন পর ২০২০ সালের ১৮ মার্চ দেশে প্রথম মৃত্যুর তথ্য নিশ্চিত করে স্বাস্থ্য অধিদপ্তর।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com