বুধবার, ১৮ মার্চ ২০২৬, ১২:৩৫ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
বৈশাখে কৃষকদের হাতে ‘কৃষক কার্ড’ তুলে দেবেন প্রধানমন্ত্রী দুদকের অভিযানে এক মাসে ১৪০ কোটি টাকার সম্পদ ক্রোক পরীক্ষামূলকভাবে ১১ উপজেলায় ২২ হাজার কৃষককে ‘ফার্মার্স কার্ড’ দেবে সরকার নিজস্ব কারখানায় সৌরবিদ্যুৎ প্রকল্প স্থাপন করবে প্যারামাউন্ট বিনিয়োগকারীদের জন্য আইডিএলসির ২০% লভ্যাংশ ইসলামী ব্যাংক নিরপেক্ষভাবে পরিচালনার নির্দেশ গভর্নরের আরো ২৭ ক্রেতার হাতে ওয়ালটন পণ্য কিনে পাওয়া উপহার হস্তান্তর কৃষি উদ্যোক্তা ফোরামের সভাপতি এম ইসলাম জাহিদ, নির্বাহী সভাপতি আব্দুল মোতালেব, সাধারণ সম্পাদক অলিউল্লাহ ডাকুয়া রূপগঞ্জে দুই শতাধিক পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ সিলেটে অবশেষে জমে ওঠেছে ঈদের বাজার

গ্রাহকরা ইবিএলের মাধ্যমে ওয়াসার বিল দিতে পারবেন

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : বুধবার, ২৯ জুন, ২০২২
  • ২৬৩ Time View

ঢাকা পানি সরবরাহ ও পয়ঃনিস্কাশন কর্তৃপক্ষের (ঢাকা ওয়াসা) সঙ্গে ওয়াশার বিল পরিশোধ সংক্রান্ত একটি চুক্তি স্বাক্ষর করেছে ইস্টার্ণ ব্যাংক লিমিটেড (ইবিএল)।

বুধবার (২৯ জুন) রাজধানীর কাওরানবাজারস্থ ঢাকা ওয়াসা প্রধান কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে এ চুক্তি স্বাক্ষরিত হয়।

চুক্তিতে স্বাক্ষর করেন ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী তাকসিম এ. খান এবং ইবিএল ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী আলী রেজা ইফতেখার। অনুষ্ঠানে উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

ঢাকা ওয়াসা ও ইবিএলের সম্পাদিত চুক্তির অধীনে ইবিএল এখন থেকে ঢাকা ওয়াসার বিল গ্রহণ করবে। গ্রাহকরা সকল ইবিএল শাখায় বা স্কাইব্যাংকিং অ্যাপ ব্যবহার করে বা ওয়েব প্ন্যাটফর্মের মাধ্যমে এ বিল পরিশোধ করতে পারবেন।

তাকসিম এ. খান তার বক্তব্যে জানান, “গ্রাহক সেবা আমাদের অন্যতম প্রধান এজেন্ডা। আমরা সত্যিকারে অর্থেই ঢাকা ওয়াসাকে ডিজিটাল ওয়াসায় রূপান্তরিত করতে চাই। আমরা আনন্দিত যে এই ডিজিটাল যাত্রায় ইবিএল আমাদের সঙ্গে যুক্ত হয়েছে।”

আলী রেজা ইফতেখার বলেন, “ব্যাংক হিসেবে গ্রাহকদের জীবন যতোটা সম্ভব সহজ করে দিতে আমরা নিরন্তর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি। ডিজিটাল ব্যাংকিং প্রযুক্তির ওপর নির্ভর করে আমরা গ্রাহকদের আরো স্বাচ্ছন্দ্য এনে দিতে চাই। মাল্টিপল প্ল্যাটফর্মের মাধ্যমে প্রয়োজনীয় সেবা প্রদান করে আমরা গ্রাহকদের সম্পূর্ণ অমনি-চ্যানেল ব্যাংকিং অভিজ্ঞতা প্রদান করছি।”

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2026 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS