1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ০৮ মে ২০২৬, ০৫:১৪ অপরাহ্ন
Title :
ঈদুল আজহায় বাড়ছে ট্রেন সার্ভিস, চলবে ৫ জোড়া স্পেশাল ট্রেন ঈদকে সামনে রেখে উন্নয়নকাজ, কিছু এলাকায় ১৩ দিন বিদ্যুৎ বন্ধ ১৬ বছরের নিচে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে নিষেধাজ্ঞা চেয়ে আইনি নোটিশ ঈদুল আজহায় টানা ৭ দিনের সরকারি ছুটি ঘোষণা ১২৯ কোটি টাকা মুনাফার বিপরীতে সম্পদ মূল্যায়নে গুরুতর অসংগতি, নিরীক্ষা প্রতিবেদনে প্রশ্ন ব্যবস্থাপনার স্বচ্ছতা নিয়ে চট্টগ্রাম জেলার নবনিযুক্ত পুলিশ সুপার মোঃ মাসুদ আলম বিপিএম এর দায়িত্ব গ্রহণ সপ্তাহের শেষ কার্যদিবসে লেনদেনের শীর্ষে ডমিনেজ স্টিল পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে এনআরবিসি ব্যাংক পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে মার্কেন্টাইল ব্যাংক কুমিল্লা মেডিকেল কলেজে সন্ধানী’র নবীন বরণ ও নতুন কমিটি ঘোষণা ​

আ.লীগসহ ১৩ দলের সঙ্গে ইসির বৈঠক আজ

  • আপডেট : মঙ্গলবার, ২৮ জুন, ২০২২, ১২.৫১ পিএম
  • ৩০৮ Time View

ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) যাচাইয়ে আওয়ামী লীগসহ ১৩টি রাজনৈতিক দলের সঙ্গে নির্বাচন কমিশনের (ইসি) বৈঠক আজ। রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে বিকেল ৩টায় এ আলোচনা সভা অনুষ্ঠিত হবে।

মঙ্গলবার (২৮ জুন) ইসির যুগ্মসচিব ও জনসংযোগ শাখার পরিচালক এস এম আসাদুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন।

জানা গেছে, আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বড় পরিসরে ইভিএম ব্যবহারের পরিকল্পনা করছে ইসি। যদিও এ বিষয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। সিদ্ধান্তের আগে প্রযুক্তিবিদদের জনমত যাচাই করছে ইসি। এরই ধারাবাহিকতায় ইসির নিবন্ধিত ৩৯ রাজনৈতিক দলকে ‘ইভিএম যাচাইয়ের’ আমন্ত্রণ জানিয়ে চিঠি দেওয়া হয়। চিঠিতে দলগুলোকে চার সদস্যের কারিগরি প্রতিনিধি পাঠাতে বলা হয়েছে।

আজকের সংলাপে যেসব দলকে আমন্ত্রণ জানানো হয়েছে- বাংলাদেশ আওয়ামী লীগ, বাংলাদেশ তরিকত ফেডারেশন, বাংলাদেশের সাম্যবাদী দল (এমএল), বাংলাদেশের কমিউনিস্ট পার্টি, লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি), গণতন্ত্রী পার্টি, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি, বিকল্প ধারা বাংলাদেশ, জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ), বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ), বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি (ন্যাপ), বাংলাদেশ বিপ্লবী ওয়ার্কার্স পার্টি ও বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোট।

এর আগে ১৯ ও ২১ জুন দুই ধাপে ২৬টি রাজনৈতিক দল এ বিষয়ক সভায় অংশগ্রহণের আমন্ত্রণ পেয়েছিল। তবে, ওই সভায় বিএনপিসহ আটটি দল সাড়া দেয়নি। অর্থাৎ, তারা সভায় অংশগ্রহণ করেনি।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com