1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৯:০৭ অপরাহ্ন
Title :
কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের প্রথম চেয়ারম্যান মহানগর বিএনপির সভাপতি উদবাতুল বারী আবু সপ্তাহের শেষ কার্যদিবসে দরপতনের শীর্ষে বেক্সিমকো এমপিওভুক্তির দাবিতে লাগাতার অবস্থান কর্মসূচির ৫ম দিনে শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে পদযাত্রা মিথ্যা বক্তব্য প্রত্যাহার করলেন চলচ্চিত্র পরিচালক রাইসুল ইসলাম অনিক ক্ষমতার পালাবদলে নাম বদলে গেছে সিলেট চন্ডীপুল গোলচত্বর সহ অন্যান্য স্থাপনার সপ্তাহের শেষ কার্যদিবসে দর বৃদ্ধির শীর্ষে বাংলাদেশ থাই অ্যালুমিনিয়াম সপ্তাহের শেষ কার্যদিবসে লেনদেনের শীর্ষে সামিট এলায়েন্স জেএমআই ইন্ডাস্ট্রিয়াল পার্ক পরিদর্শনে প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী ৪৩তম এজিএম সম্পন্ন সুশাসন জোরদার, প্রযুক্তিনির্ভর ব্যাংকিং সম্প্রসারণ এবং টেকসই মূলধন কাঠামো গঠনের অঙ্গীকার চট্টগ্রাম হালিশহরে মিঃ ডি আই ওয়াই – এর ১৬তম আউটলেট উদ্বোধন

সাউথ বাংলা ব্যাংকের লভ্যাংশ ঘোষণা

  • আপডেট : শনিবার, ২৫ জুন, ২০২২, ৫.০৪ পিএম
  • ২৮৭ Time View

সাউথ বাংলা এগ্রিকালচার অ্যান্ড কমার্স (এসবিএসি) ব্যাংকের ৯ম বার্ষিক সাধারণ সভা (এজিএম) সম্প্রতি প্রধান কার্যালয়ে ভার্চ্যুয়াল প্লাটর্ফমে অনুষ্ঠিত হয়। সভায় ২০২১ সালের আর্থিক বিবরণী এবং শেয়ারহোল্ডারদের জন্য ৪ শতাংশ লভ্যাংশ ঘোষণা করা হয়। এর মধ্যে ৩ শতাংশ নগদ ও ১ শতাংশ বোনাস লভ্যাংশ দেয়া হয়।

সভায় সভাপতিত্ব করেন ব্যাংকের পর্ষদ চেয়ারম্যান আবদুল কাদির মোল্লা।

এ সময় উপস্থিত ছিলেন ব্যাংকের ভাইস চেয়ারম্যান আলহাজ্ব মিজানুর রহমানসহ অন্যান্য পরিচালক এবং শেয়ারহোল্ডারগণ ।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মোসলেহ উদ্দীন আহমেদ এবং সভা পরিচালনা করেন কোম্পানি সেক্রেটারি মোঃ মোকাদ্দেস আলী।

সভায় চেয়ারম্যান আবদুল কাদির মোল্লা বলেন, করোনা মহামারিতে ব্যবসা-বাণিজ্যের মন্দার কারণে বিগত ২ বছর ব্যাংকিং খাতের জন্য অত্যন্ত চ্যালেঞ্জিং ছিল। উদ্ভুত পরিস্থিতি মোকাবেলায় এসবিএসি ব্যাংকের দক্ষ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ কাজ চালিয়ে যাচ্ছে। যার ফলশ্রুতিতে আমাদের মুনাফার ধারা অব্যাহত রয়েছে।

তিনি বলেন, আমরা সুশাসনে দৃঢ়ভাবে বিশ্বাস করি। দায়িত্বশীলতা, জবাবদিহিতা, ন্যায্যতা ও স্বচ্ছতার ভিত্তিতে আমরা পরিচালিত হবো। গ্রাহকদের সন্তুষ্টির জন্য আমাদের সর্বদা সজাগ রয়েছি।

ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোসলেহ উদ্দীন আহমেদ বলেন, আমরা এই ব্যাংকটিকে একটি জনকল্যাণমূলক ও ব্যবসাসফল ব্যাংকে রূপান্তর করতে চাই। ব্যাংকের প্রত্যেক আর্থিক সূচক যেনো টেকসই ও প্রবৃদ্ধির ধারাবাহিকতা ইতিবাচক থাকে সে জন্য আমরা শত ভাগ প্রভিশন সংরক্ষণ করেছি। মহামারী কোভিড এবং সাম্প্রতিক যুদ্ধ পরিস্থিতিতে ব্যাংকের মুনাফায় কিছুটা আঘাত এসেছে সত্য কিন্তু ইতোমধ্যে দেশের আমদানি-রফতানিতে ইতিবাচক ধারা লক্ষ্য করা যাচ্ছে। আশা করছি, আগামীতে ব্যাংক কাঙ্খিত মুনাফা করতে পারবে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com