1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০২:৪৭ অপরাহ্ন
Title :
আইএফআইসি ব্যাংকের চেয়ারম্যান পুনর্নির্বাচিত হলেন মো. মেহমুদ হোসেন অল-রাউন্ড ব্যবহারের উপযোগী নতুন সি-সিরিজ স্মার্টফোন আনছে রিয়েলমি চুয়াডাঙ্গায় বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত মুক্তচিন্তার দেয়াল ও বুদ্ধিবৃত্তিক দেউলিয়াত্ব: মু. জোবায়েদ মল্লিক বুলবুল যুবদল নেতা শওকত আলী রিয়াজের নেতৃত্বে আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল জান্নাতুল টুম্পার নির্দেশনায় প্রথমবার অভিনয়ে তমালিকা ও সাঈদ বাবু জমে উঠেছে গোলাপগঞ্জ প্রেসক্লাব নির্বাচন ফেসবুকে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ে পোস্ট, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকে মারধরের অভিযোগ ইসলামী ব্যাংকে সাইবার সিকিউরিটি সচেতনতা ক্যাম্পেইনের উদ্বোধন স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি. এর ৪৩৪তম বোর্ড সভা অনুষ্ঠিত

বন্যাকবলিত এলাকায় সব ব্যাংকের শাখা আপাতত বন্ধ থাকবে

  • আপডেট : রবিবার, ১৯ জুন, ২০২২, ৬.৩১ পিএম
  • ১৭৮ Time View

সিলেট, সুনামগঞ্জ, রংপুর ও কুড়িগ্রামসহ বন্যাকবলিত এলাকায় সব ব্যাংকের শাখা আপাতত বন্ধ থাকবে। তবে নিকটবর্তী শাখা থেকে জরুরি ব্যাংকিং সেবা দিতে হবে।

রোববার (১৯ জুন) এ সংক্রান্ত নির্দেশনা জারি করেছে বাংলাদেশ ব্যাংক।

ইতিমধ্যে অস্বাভাবিক পানি বৃদ্ধির কারণে গতকাল শনিবার থেকে সিলেট ও সুনামগঞ্জে ব্যাংকিং কার্যক্রম বন্ধ রয়েছে। কারণ  এরই মধ্যে এসব এলাকার বেশিরভাগ শাখা, এটিএম বুথ পানির কারণে বন্ধ হয়ে গেছে।

সব তফসিলী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকের কাছে পাঠানো নির্দেশনায় বলা হয়েছে, সিলেট, সুনামগঞ্জ, রংপুর ও কুড়িগ্রামসহ অন্যান্য কয়েকটি জেলায় নদ-নদীর পানি অস্বাভাবিক বৃদ্ধির ফলে আকস্মিক বন্যার সৃষ্টি হয়েছে। ব্যাংকের যে সব শাখা বা উপশাখা বন্যাজনিত কারণে স্বাভাবিক ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করা সম্ভব হচ্ছে না, সে সব বন্ধ রেখে গ্রাহকদেরকে নিকটবর্তী শাখা থেকে জরুরি ব্যাংকিং সেবা দিতে হবে।

এতে বলা হয়, বন্যা পরিস্থিতির উন্নতি হওয়ার পর অনতিবিলম্বে গ্রাহকদেরকে সংশ্লিষ্ট শাখা থেকে ব্যাংকিং সেবা দেয়ার ব্যবস্থা নিতে হবে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com