1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০১:০১ পূর্বাহ্ন
Title :
জীবননগর সীমান্ত দিয়ে ভারতে অবৈধ অনুপ্রবেশের সময় ৮ বাংলাদেশি নারী আটক মাধবপুর গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করছে পুলিশ চ্যানেল আইয়ের ‘আমরাই বাংলাদেশ’ টকশোতে সাইফুল ইসলাম সোহেল ও চিত্রনায়ক ডিএ তায়েব টাঙ্গাইলে নিহত বাস মালিকদের পরিবারকে অনুদান ও সম্মাননা প্রদান টাঙ্গাইলে ভাষা কর্মশালা ও পুরষ্কার বিতরণ সড়ক নিরাপত্তায় বিশেষ অবদান রাখায় নিসচা বিশেষ সম্মাননা পেলেন লায়ন গনি মিয়া বাবুল মার্কেন্টাইল ব্যাংকের নির্বাহী কমিটির চেয়ারম্যান হলেন আনোয়ারুল হক সপ্তাহের শেষ কার্যদিবসে লেনদেনের তালিকায় শীর্ষে উঠে এসেছে শার্প ইন্ডাস্ট্রিজ সপ্তাহের শেষ কার্যদিবসে দরপতনের শীর্ষে সেনা ইন্স্যুরেন্স সপ্তাহের শেষ কার্যদিবসে দরবৃদ্ধির শীর্ষে নিটল ইন্স্যুরেন্স

ইসলামী শরিয়া উইং খোলার অনুমোদন পেলো বাংলাদেশ ফাইন্যান্স

  • আপডেট : বুধবার, ৫ জানুয়ারী, ২০২২, ১০.১১ পিএম
  • ২৪৫ Time View

ইসলামী শরিয়া ভিত্তিক স্থাপন এবং এর কার্যক্রম শুরু করার চূড়ান্ত অনুমতি পেয়েছে বাংলাদেশ ফাইন্যান্স লি.। মঙ্গলবার বাংলাদেশ ব্যাংক থেকে পাঠানো এক চিঠিতে বাংলাদেশ ফাইন্যান্সকে ইসলামী শরি’আহ্ উইং খোলার অনুমোদন দেয়া হয়। এনবিএফআই এর মধ্যে বাংলাদেশ ফাইন্যান্স প্রথম প্রতিষ্ঠান যারা শরি’আহ্ভিত্তিক ইসলামিক উইং খোলার অনুমোদন পেয়েছে।

বাংলাদেশ ফাইন্যান্সের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মো. কায়সার হামিদ বলেন, এই অনুমোদন বাংলাদেশ ফাইন্যান্সের জন্য মাইলফলক; বাংলাদেশ ফাইন্যান্স ইতোমধ্যে কেন্দ্রীয় ব্যাংকের শর্তানুযায়ী শরি’আহ্ ম্যানুয়াল প্রণয়ন, সম্পূর্ণ আলাদা ইসলামিক সিবিএস বাস্তবায়ন, প্রতিথযশা শরি’আহ্ স্কলারদের সমন্বয়ে শরি’আহ্ সুপারভাইজরি কমিটি গঠন, শরি’আহ্ প্রডাক্টস প্রোসেস গাইডলাইনস্ প্রণয়ন ও অনুমোদন এবং আমানত গ্রহণ, আয় বণ্টন ও ইনভেস্টমেন্ট পলিসি প্রণয়ন করেছে বলে জানান তিনি। চূড়ান্ত অনুমোদন পাওয়ায় শুকরিয়া আদায় করে এসময় বিশেষ মোনাজাত করেন বাংলাদেশ ফাইন্যান্সের কর্মকর্তারা। মোনাজাত পরিাচলনা করেন ইসলামী উইং এর হেড অব প্রডাক্টস মো. আবু ইউসুফ।

চূড়ান্ত অনুমোদন পাওয়ায় এখন থেকে বাংলাদেশ ফাইন্যান্সের প্রিন্সিপাল শাখা, বংশাল শাখা, উত্তরা শাখা, গাজীপুর শাখা, চট্টগ্রাম শাখা এবং যশোর শাখায় ইসলামী শরি’আহ্ভিত্তিক ডিপোজিট গ্রহন এবং রিটেইল, এসএমই এবং করপোরেট ইনভেস্টমেন্ট কার্যক্রম পরিচালনা করতে পারবে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com