1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৫:৩১ পূর্বাহ্ন
Title :
মাধবপুরে বিয়ের আশ্বাসে ৫ মাসের অন্তঃসত্ত্বা প্রেমিকা, বাচ্চা নষ্ট করতে হুমকি প্রেমিকের নিরবচ্ছিন্ন পাওয়ার নিশ্চিতে রিয়েলমি সি১০০এক্স নিয়ে এলো সুবিশাল ৮,০০০ মিলিঅ্যাম্পিয়ার টাইটান ব্যাটারি কার্যালয় দখল ও পাল্টা দাবিতে ৩ কমিটির লড়াই; মধুপুর বাস মিনিবাস মালিক সমিতির গৃহযুদ্ধ চরমে! এসএসসি-সমমানের ফলে কমল পাসের হার, জিপিএ-৫ও কমেছে এসএসসি ও সমমানের ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ দেশের তিন গ্রামকে ‘এসডিজি ভিলেজ’ ঘোষণা করলেন প্রধানমন্ত্রী তৃতীয় ব্যাংক হিসেবে সম্মিলিত ইসলামী ব্যাংকের নিয়ন্ত্রণে ফার্স্ট সিকিউরিটি চার সংকটাপন্ন এনবিএফআইয়ে প্রশাসক নিয়োগ দিল বাংলাদেশ ব্যাংক এসএসসিতে সিলেটে পাসের হার ৫৮.৩৩, জিপিএ-৫ পয়েছে ৩৮৩৬ হরিপুরে সার সংকট আর কতদিন লাইনে দাঁড়িয়ে কৃষকে সার কিনতে হবে ?

আবেদন শুরু প্রকৌশলে সমন্বিত ভর্তি পরীক্ষার

  • আপডেট : সোমবার, ৬ জুন, ২০২২, ৪.১৯ পিএম
  • ১৫৩ Time View

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট), খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) এবং রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট) স্নাতক প্রথম বর্ষ/লেভেল-১ বিএসসি ইঞ্জিনিয়ারিং, বিইউআরপি ও বিআর্ক কোর্সে ২০২১-২২ শিক্ষাবর্ষের সমন্বিত ভর্তি পরীক্ষার অনলাইনে আবেদন কার্যক্রম শুরু হয়েছে।

সোমবার (৬ জুন) সকাল ১০টায় কুয়েটের প্রশাসনিক ভবনের সভাকক্ষে সমন্বিত ভর্তি পরীক্ষার অ্যাডমিশন অ্যাডভাইজারি কমিটির সভাপতি ও কুয়েট উপাচার্য প্রফেসর ড. কাজী সাজ্জাদ হোসেন এই কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

অনুষ্ঠানে ২০২১-২২ শিক্ষাবর্ষে চুয়েট, কুয়েট ও রুয়েটের স্নাতক ১ম বর্ষ/লেভেল-১ সমন্বিত ভর্তি পরীক্ষার সেন্ট্রাল অ্যাডমিশন কমিটির সভাপতি প্রফেসর ড.কে.এম.আজাহারুল হাসান, সদস্য-সচিব প্রফেসর ড. মোহাম্মদ আবু ইউসুফ, কুয়েটের বিভিন্ন অনুষদের ডিন, ইনস্টিটিউট পরিচালক, বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার এবং বিভিন্ন বিভাগের প্রধানরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, অনলাইনে সোমবার (৬ জুন) থেকে শুরু হয়ে আগামী ১৯ জুন বিকেল ৫টা পর্যন্ত ভর্তির আবেদন করা যাবে। ভর্তি পরীক্ষা আগামী ৬ আগষ্ট অনুষ্ঠিত হবে। ২০২১-২০২২ শিক্ষাবর্ষে সমন্বিত ভর্তি পরীক্ষার মাধ্যমে কুয়েটে ৩টি অনুষদের অন্তর্গত ১৬টি বিভাগে সর্বমোট ১০৬৫ জন শিক্ষার্থী ভর্তি করা হবে।

এছাড়া চুয়েট ও রুয়েট তাদের নির্ধারিত আসন অনুযায়ী শিক্ষার্থী ভর্তি করবে। ভর্তি সংক্রান্ত যাবতীয় তথ্য চুয়েট, কুয়েট এবং রুয়েটের সমন্বিত ভর্তি পরীক্ষার ওয়েবসাইটে (https://admissionckruet.ac.bd) পাওয়া যাবে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com