বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১০:১৭ পূর্বাহ্ন

দর সংশোধন পুঁজিবাজারে

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : সোমবার, ৬ জুন, ২০২২
  • ৯৮ Time View
dse-cse

টানা ৭ কর্মদিবস উত্থানের পর সোমবার দর সংশোধন হয়েছে পুঁজিবাজারে। এদিন ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের সামান্য পতনে লেনদেন শেষ হয়েছে। তবে ডিএসইতে টাকার অংকে লেনদেনের পরিমাণ কিছুটা বেড়েছে। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক ও লেনদেন দুটোই কমেছে।

ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সোমবার ডিএসইতে ৯৭৪ কোটি ৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা আগের দিন থেকে ২৩ কোটি ৯৬ লাখ টাকা বেশি।  গতকাল  ডিএসইতে ৯৫০ কোটি ১০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল।

বাজার বিশ্লেষণে দেখা যায়, ডিএসই প্রধান বা ডিএসইএক্স সূচক ৮ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ৪৮৯ পয়েন্টে। অন্য সূচকগুলোর মধ্যে  ডিএসইএস বা শরীয়াহ সূচক ৯ পয়েন্ট বেড়ে  অবস্থান করছে ১ হাজার ৪১৬ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ১২ পয়েন্ট বেড়ে  দাঁড়িয়েছে ২ হাজার ৩৬১ পয়েন্টে।

আজ ডিএসইতে ৩৭৯টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১৩০টির, কমেছে ২০৯টির এবং অপরিবর্তিত রয়েছে ৪০টির।

অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই)ও সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। আজ সিএসই সার্বিক সূচক সিএসপিআই ১৯ পয়েন্ট কমেছে। এদিন সিএসইতে ২০ কোটি ৫৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2026 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS