1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৬:৩৪ অপরাহ্ন
Title :
আইএফআইসি ব্যাংকের চেয়ারম্যান পুনর্নির্বাচিত হলেন মো. মেহমুদ হোসেন অল-রাউন্ড ব্যবহারের উপযোগী নতুন সি-সিরিজ স্মার্টফোন আনছে রিয়েলমি চুয়াডাঙ্গায় বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত মুক্তচিন্তার দেয়াল ও বুদ্ধিবৃত্তিক দেউলিয়াত্ব: মু. জোবায়েদ মল্লিক বুলবুল যুবদল নেতা শওকত আলী রিয়াজের নেতৃত্বে আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল জান্নাতুল টুম্পার নির্দেশনায় প্রথমবার অভিনয়ে তমালিকা ও সাঈদ বাবু জমে উঠেছে গোলাপগঞ্জ প্রেসক্লাব নির্বাচন ফেসবুকে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ে পোস্ট, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকে মারধরের অভিযোগ ইসলামী ব্যাংকে সাইবার সিকিউরিটি সচেতনতা ক্যাম্পেইনের উদ্বোধন স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি. এর ৪৩৪তম বোর্ড সভা অনুষ্ঠিত

৯০০ কোটি টাকার মূল্যের রপ্তানি পণ্য একেবারেই পুড়ে গেছে: বিজিএমইএ

  • আপডেট : সোমবার, ৬ জুন, ২০২২, ৩.৫৯ পিএম
  • ১৮১ Time View

বাংলাদেশ গার্মেন্টস ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিজিএমইএ)-এর চট্টগ্রাম বিভাগের সহসভাপতি রকিবুল আলম বলেন, ‘আমরা একটা সার্কুলার জারি করেছি, যাতে আমাদের সদস্য যাদের পণ্য সেই ডিপোতে ছিল তারা যেন তথ্য দেয়।

আমরা অনুমান করছি প্রায় ৯০০ কোটি টাকার মূল্যের রপ্তানি পণ্য একেবারেই পুড়ে গেছে। আমরা এ ব্যাপারে আরও খোঁজখবর নিচ্ছি। পরবর্তী সময়ে বিস্তারিত জানানো হবে।’

রোববার (৫ জুন) সাংবাদিকদের তিনি বলেন, বিএমের ডিপোতে রপ্তানি বোঝাই কন্টেইনারে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে ঠিক কতগুলো কন্টেইনারে পুড়ে গেছে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। তবে জানা গেছে, ডিপোতে ৪ হাজার ৩শ কনটেইনার ছিল। এদের মধ্যে খালি ছিল ৩ হাজার।আর বাকি ১৩শ কনটেইনারে বিভিন্ন রপ্তানি পণ্য ছিল, যার অধিকাংশই পোশাক খাতের রপ্তানি পণ্য।

পুড়ে যাওয়া এ রপ্তানি পণ্যের মূল্য প্রায় ৯শ কোটি টাকার বলে ধারণা করছেন। এ ছাড়া বিজেএমইএ সম্পূর্ণ বা আংশিকভাবে ক্ষতিগ্রস্ত কন্টেইনারের সঠিক সংখ্যা অনুমান করতে পারেনি। এতে এক সপ্তাহ সময় লাগতে পারে।

উল্লেখ্য, শনিবার রাত ১০টার দিকে সীতাকুণ্ডের বিএম কনটেইনার ডিপোতে বিস্ফোরণের পরই ডিপোতে থাকা আমদানি ও রফতানির বিভিন্ন মালামালবাহী কনটেইনারে আগুন ধরে যায়। এই বিস্ফোরণে শব্দে আশেপাশের কয়েক কিলোমিটার এলাকা কেঁপে উঠে। এ দুর্ঘটনায় এখন পর্যন্ত ৪৯ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। যার মধ্যে ২২ জনের লাশ হস্তান্তর করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com