সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০১:৩৪ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
ঈদের ছুটি শেষ, কাল থেকে খুলছে অফিস-আদালত পারমাণবিক স্থাপনায় হামলা হলে হরমুজ প্রণালি বন্ধের হুঁশিয়ারি ইরানের তিন বিভাগে বজ্রসহ বৃষ্টি ও দমকা হাওয়ার পূর্বাভাস আবহাওয়া অধিদপ্তরের পেট্রোল পাম্পে জ্বালানি ঘাটতি ও নিরাপত্তাহীনতার কারণে পাম্পগুলো বন্ধ হওয়ার আশংকা মালিক সমিতির প্রতিরক্ষা ব্যবস্থা ভেঙে ইসরাইলে ইরানের সরাসরি হামলা হরমুজ প্রণালী খুলতে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম, ইরানকে ট্রাম্পের হুমকি স্বাধীনতা ও জাতীয় দিবসে বিএনপির কর্মসূচি জানালেন রিজভী স্বাধীনতা দিবসে স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাবেন তারেক রহমান চট্টগ্রামগামী ট্রেনের ধাক্কা, কুমিল্লায় বাস দুর্ঘটনায় ১২ জন নিহত মাধবপুরে পিকআপ উল্টে খালে নারী-শিশুসহ ৪জন নিহত

১৫ জুন শুরু গুচ্ছতে ভর্তি আবেদন

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : সোমবার, ৬ জুন, ২০২২
  • ১০৮ Time View

২০২১-২২ শিক্ষাবর্ষের (প্রথম বর্ষে) গুচ্ছভুক্ত ২২ বিশ্ববিদ্যালয়ে ভর্তির আবেদন আগামী ১৫ জুন থেকে শুরু হবে। ২৫ জুন পর্যন্ত চলবে এ আবেদন প্রক্রিয়া। তবে চলতি শিক্ষাবর্ষের ভর্তি আবেদনে নির্দিষ্ট তারিখ শেষে আর অতিরিক্ত সময় বাড়ানো হবে না।

রোববার (৫ জুন) গুচ্ছভুক্তবিশ্ববিদ্যালয়গুলোর উপাচার্যদের বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সভাশেষে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ইমদাদুল হক এই তথ্য জানান।

আবেদন সম্পন্ন হওয়ার পর আগামী ৩০ জুলাই থেকে এসব বিশ্ববিদ্যালয়ে গুচ্ছ ভর্তি পরীক্ষা শুরু হবে। ৩০ জুলাই ‘ক’ ইউনিট, ১৩ আগস্ট ‘খ’ ইউনিট এবং ২০ আগস্ট ‘গ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। গতবার আবেদন ফি ১,২০০ টাকা নির্ধারণ হলেও পরবর্তীতে শিক্ষার্থীদের আলাদাভাবে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য আবেদন করতে হতো। এবার আর দ্বিতীয় ধাপে আবেদন করতে হবে না।

এবার ভর্তি পরীক্ষা ছাড়াও ভর্তি কার্যক্রমসহ সব কিছু কেন্দ্রীয়ভাবে পরিচালিত হবে। শিক্ষার্থীরা শুধু একবারই টাকা দিতে হবে। পাশাপাশি ১০০ নাম্বারের ভর্তি পরীক্ষায় ৩০ নাম্বারে পাস নাম্বার নির্ধারণ করা হয়েছে। এবং পরীক্ষায় চারটি ভুল উত্তরের জন্য এক নম্বর কাটা হবে।

গুচ্ছ ভর্তি পরীক্ষায় আবেদনের জন্য ন্যূনতম যোগ্যতা বিজ্ঞান বিভাগে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের মোট জিপিএ ৭ (চতুর্থ বিষয় ছাড়া), ব্যবসায় শিক্ষায় মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের মোট জিপিএ ৬.৫ (চতুর্থ বিষয় ছাড়া) এবং মানবিকে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের মোট জিপিএ ৬ (চতুর্থ বিষয় ছাড়া) নির্ধারণ করা হয়েছে।

এর আগে গত ৮ এপ্রিল বাংলাদেশ বিশ্ববিদ্যালয় পরিষদের এক সভায় ২২টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের (সাধারণ গুচ্ছ) ‘ক’ ইউনিটের বিজ্ঞান বিভাগের ভর্তি পরীক্ষা ৩ সেপ্টেম্বর, ‘খ’ ইউনিটের মানবিকের ১০ সেপ্টেম্বর ও ‘গ’ ইউনিটের বাণিজ্যের ১৭ সেপ্টেম্বর নেওয়া সিদ্ধান্ত হয়েছিল।

গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলো হলো- জগন্নাথ বিশ্ববিদ্যালয় (ঢাকা), ইসলামী বিশ্ববিদ্যালয় (কুষ্টিয়া), শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (সিলেট), খুলনা বিশ্ববিদ্যালয় (খুলনা), হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (দিনাজপুর), মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (টাঙ্গাইল), নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোয়াখালী), কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুমিল্লা), জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় (ময়মনসিংহ), যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (যশোর), বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (রংপুর), পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পাবনা), বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (গোপালগঞ্জ), বরিশাল বিশ্ববিদ্যালয় (বরিশাল), রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রাঙ্গামাটি), রবীন্দ্র বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ (সিরাজগঞ্জ), বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটি (গাজীপুর), শেখ হাসিনা বিশ্ববিদ্যালয় (নেত্রকোনা), বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (জামালপুর), পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পটুয়াখালী), কিশোরগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2026 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS