1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৫:০১ পূর্বাহ্ন

হিলি বন্দরে বেড়েছে পেঁয়াজের দাম

  • আপডেট : মঙ্গলবার, ৪ জানুয়ারী, ২০২২, ৮.২০ এএম
  • ২৮২ Time View

পেঁয়াজের ওপর সরকারের শুল্ক বাড়ানোর পরের দিনেই পেঁয়াজের দাম কেজিতে ১১ থেকে ১২ টাকা বেড়েছে। এভাবে দাম বাড়ায় বিপাকে পড়তে হচ্ছে পাইকারদের। এ দিকে ব্যবসায়ীরা বলছেন, ভারতে পেঁয়াজের দাম বাড়ার প্রভাবে আমদানিকৃত পেঁয়াজের দাম বৃদ্ধি পেয়েছে।

রোববার (২ জানুয়ারি) বিকেলে হিলি স্থলবন্দরে সরেজমিনে দেখা যায়, অন্যান্য দিনের মতো আজও বন্দরে সাজিয়ে রাখা হয়েছে আমদানিকৃত পেঁয়াজ বোঝায় ট্রাক। তবে অন্যদিনের তুলনায় পেঁয়াজের পাইকার অনেকটাই বেড়েছে। প্রতিটি ট্রাকের ওপরে পাইকাররা ব্যস্ত পেঁয়াজ দেখতে এবং দাম করতে। তবে পেঁয়াজ পছন্দ হলেও দামের সঙ্গে মিলছে না। কারণ পেঁয়াজের দাম বেড়েছে কেজিতে ১১ টাকা থেকে ১২ টাকা পর্যন্ত। তাও আবার দুই দিনের ব্যবধানে। কারণ সরকার আমদানিকৃত পেঁয়াজের শুল্ক (ডিউটি) বাড়িয়েছে।

বন্দরে পেঁয়াজ কিনতে আসা সেলিম বলেছেন, প্রতিদিন হিলিবন্দর থেকে দুই থেকে চার গাড়ি পেঁয়াজ কিনে থাকি। আজও পেঁয়াজ কিনব বলে বন্দরে এসেছি কিন্তু দাম যেভাবে চাচ্ছে তাতে কীভাবে কিনব, তা ভেবে পাচ্ছি না। গত বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) নাসিক পেঁয়াজ কিনেছিলাম ৩২ টাকা কেজিতে কিন্তু আজ সেই নাসিক পেঁয়াজের দাম চাচ্ছে ৪০ টাকা। ইন্দ্র পেঁয়াজ ছিল ২৪ টাকা থেকে ২৬ টাকা, তা বেড়ে চাচ্ছে ৩৮ টাকা। তাহলে কীভাবে কিনব?

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com