1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ১১:৫৪ অপরাহ্ন

পূজা উপলক্ষে আকর্ষণীয় অফার নিয়ে এলো শাওমি, বাড়তি খরচ ছাড়াই মিলবে কার্ডবিহীন কিস্তি সুবিধা

  • আপডেট : মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬, ১০.৩৮ পিএম
  • ১৯ Time View

ঢাকা, ১৩ অক্টোবর, ২০২৬ – গ্লোবাল টেকনোলজি ব্র্যান্ড ও বাংলাদেশের নাম্বার ওয়ান হ্যান্ডসেট ব্র্যান্ড শাওমি, ‘পূজার ফেস্ট, শাওমি’তে বেস্ট’ স্লোগানে বিশেষ পূজা ক্যাম্পেইন নিয়ে এসেছে। এই ক্যাম্পেইনের মাধ্যমে ক্রেতারা নির্ধারিত শাওমি ফোনে বাড়তি খরচ ছাড়াই কার্ডবিহীন কিস্তি সুবিধা উপভোগ করতে পারবেন। দুর্গাপূজার উৎসবমুখর উদযাপনে বাড়তি আনন্দ যোগ করতে স্মার্টফোন কেনাকাটাকে আরও সহজলভ্য করা শাওমির লক্ষ্য।

উৎসবের মৌসুমে প্রযুক্তিকে সবার হাতের নাগালে নিয়ে আসতে এই ক্যাম্পেইনে নির্ধারিত কিছু শাওমি স্মার্টফোনে আকর্ষণীয় অফারের পাশাপাশি, বাড়তি খরচ ছাড়াই কার্ডবিহীন কিস্তি সুবিধা নিয়ে আসা হয়েছে। এর মাধ্যমে বাড়তি ইন্টারেস্টের চাপ ছাড়াই ক্রেতারা তাদের পছন্দের স্মার্টফোন কিনতে পারবেন, যা তাদের পূজার কেনাকাটা আরও স্বাচ্ছ্যন্দময় করে তুলবে।

পূজার উদ্দীপনা আরও বাড়াতে নোট সিরিজের নতুন রেডমি নোট ১৭ ফাইভজি নিয়ে এসেছে শাওমি। ডিভাইসটিতে শক্তিশালী স্ন্যাপড্রাগন ৪ জেন ৫ চিপসেট, সুবিশাল ৭,৭০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি ও ৪৫ ওয়াট টার্বো চার্জিং ব্যবহার করা হয়েছে, যা ব্যবহারকারীদের জন্য স্মুথ স্মার্টফোন অভিজ্ঞতা নিশ্চিত করবে। পাশাপাশি, স্মার্টফোনটিতে কর্নিং গরিলা গ্লাস ৭আই প্রোটেকশন সহ ৬.৯৯ ইঞ্চি অ্যামোলেড ডিসপ্লে ব্যবহার করা হয়েছে। রেডমি নোট ১৭ ফাইভজি একটি স্টোরেজ ভ্যারিয়েন্টে (৮ জিবি + ২৫৬ জিবি) পাওয়া যাচ্ছে, যার দাম ৪২,৯৯৯ টাকা মাত্র।

এই ক্যাম্পেইনের আওতায়, রেডমি নোট ১৭ প্রো সিরিজ কেনার মাধ্যমে ক্রেতারা কার্ডলেস ইএমআই সুবিধার পাশাপাশি, ১০,০০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক সুবিধা পাবেন। এছাড়াও, আকর্ষণীয় পুরস্কারসহ রেডমি হেডফোন নিও, রেডমি বাডস ৮ লাইট ও ব্যাগ বান্ডেল (ট্রাভেল ব্যাগ + থার্মাল ফ্লাস্ক) উপভোগ করতে পারবেন।

৭৫% ডাউন পেমেন্টে কোনো বাড়তি খরচ ছাড়াই বাকি ২৫% টাকা কিস্তিতে পরিশোধ করে ক্রেতারা রেডমি নোট ১৭ ৫জি (৮ জিবি + ২৫৬ জিবি) কিনতে পারবেন। এর সঙ্গে থাকছে একটি রেডমি বাডস ৬ প্লে সম্পূর্ণ ফ্রি। এছাড়া, রেডমি নোট ১৭ (৮ জিবি + ২৫৬ জিবি), রেডমি নোট ১৭ (৬ জিবি + ১২৮ জিবি) এবং রেডমি এ৭ (৩ জিবি + ৬৪ জিবি) স্মার্টফোনগুলো কেনার ক্ষেত্রেও ৭৫% ডাউন পেমেন্ট দিয়ে বাকি ২৫% টাকা কোনো অতিরিক্ত খরচ ছাড়াই ৩–৪ মাসের কিস্তিতে পরিশোধের সুযোগ থাকছে। পূজা উপলক্ষে যারা স্মার্টফোন আপগ্রেড করার পরিকল্পনা করছেন, তাদের জন্য এই বিশেষ অফারটি হতে পারে আকর্ষণীয় একটি সুযোগ।

ক্যাম্পেইনের আনন্দ আরও বাড়াতে, শাওমি ১৭টি ও রেডমি নোট ১৫ প্রো প্লাস ফাইভজিতে ক্রেতাদের জন্য থাকছে একটি ফ্রি রেডমি বাডস ৬ প্লে, যা উৎসবপ্রেমী ক্রেতাদের শাওমির স্মার্ট ডিভাইস ইকোসিস্টেমের আরও কাছাকাছি নিয়ে আসবে।

এ বিষয়ে শাওমি বাংলাদেশের কান্ট্রি জেনারেল ম্যানেজার জিয়াউদ্দিন চৌধুরী বলেন, “শাওমিতে প্রযুক্তি ও স্মার্টফোন ব্যবহারের অভিজ্ঞতা সবার জন্য সহজলভ্য করা সবসময়ই আমাদের মূল লক্ষ্য। পূজা ফেস্ট ক্যাম্পেইনের মাধ্যমে বাড়তি খরচ ছাড়াই কার্ডবিহীন কিস্তি সুবিধা ও আকর্ষণীয় অফারের মাধ্যমে আমরা উৎসবের কেনাকাটাকে আরও স্বাচ্ছন্দ্যময় করতে চাই। বাড়তি সুবিধা, আনন্দ ও অভিজ্ঞতার মাধ্যমে শাওমি ফ্যানরা যেন সহজেই তাদের পছন্দের প্রযুক্তি পেতে পারেন তার জন্যই এই ক্যাম্পেইন।”

সহজ পেমেন্ট সুবিধা, ক্যাশব্যাক ও ফ্রি উপহারের সমন্বয়ে শাওমির পূজা ক্যাম্পেইন স্মার্টফোন কেনাকাটায় নতুন মাত্রা যোগ করবে, যা বাংলাদেশি ক্রেতাদের কাছে উদ্ভাবনী প্রযুক্তি পৌঁছে দেওয়ার ক্ষেত্রে ব্র্যান্ডটির প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করে।

এ বিষয়ে আরও বিস্তারিত জানতে https://www.mi.com/bd/ ভিজিট করুন বা শাওমি বাংলাদেশের অফিসিয়াল ফেসবুক পেজ https://www.facebook.com/XiaomiBangladesh ফলো করুন।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com