পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি লিমিটেড (ডেসকো) গত ৩০ জুন, ২০২৬ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য লভ্যাংশ সংক্রান্ত সিদ্ধান্ত নিয়েছে। কোম্পানিটি আলোচিত বছরের জন্য সাধারণ শেয়ারহোল্ডারদের ৫ শতাংশ নগদ লভ্যাংশ দেবে। তবে স্পনসর শেয়ারহোল্ডাররা এ লভ্যাংশ পাবেন না। গত বছর কোম্পানিটি কোনো লভ্যাংশ ঘোষণা করেনি।
কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র অনুসারে, সর্বশেষ হিসাববছরে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ১ পয়সা। আগের বছর শেয়ারপ্রতি লোকসান হয়েছিল ৩ টাকা ১৫ পয়সা।
গত বছর কোম্পানিটির শেয়ারপ্রতি নিট পরিচালন নগদ প্রবাহ (এনওসিএফপিএস) ছিল ১৭ টাকা ৯৯ পয়সা। আগের বছর এ পরিমাণ ছিল ১৫ টাকা ৯৩ পয়সা।
গত ৩০ জুন, ২০২৬ তারিখে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) ছিল ৩৯ টাকা ২৩ পয়সা। আগের বছরের একই সময়ে তা ছিল ৩৫ টাকা ৩৩ পয়সা।
আগামী ১৬ জানুয়ারি, সকাল ১০টায় ঢাকার মিরপুর-১৩-তে অবস্থিত পুলিশ কনভেনশন হলে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ১৯ নভেম্বর।