1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৪ অপরাহ্ন
Title :
নবীনগরে মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা ও মেধাবৃত্তি প্রদান আইএফআইসি ব্যাংক ও ইবনে সিনা ট্রাস্ট এর মধ্যে সমঝোতা স্বারক স্বাক্ষর টেকসই উন্নয়ন, উদ্ভাবন, জলবায়ু কার্যক্রম ও কর্মক্ষেত্রের নিরাপত্তায় ‘ইএসজি এক্সিলেন্স অ্যাওয়ার্ডস’ পেল ওয়ালটন ৯ মাসের ০% ইএমআইতে ৩,৯০০ টাকার কিস্তিতে ভিভো ভি৮০ লাইট কার্ভড ডিসপ্লে ও স্কাইলাইন ক্যামেরা ডিজাইনে ভিভো ভি৮০ লাইট ফাইভজি অফিস-যাতায়াত আরও সহজ করতে একসঙ্গে কাজ করবে উপায় ও কমিউট দৈনন্দিন কাজের ধকল সামলাবে, অ্যাপস ছাড়াই ডিউরেবিলিটির নিশ্চয়তা সংযুক্ত গার্মেন্টস শ্রমিক ফেডারেশন ময়মনসিংহ জেলা কমিটির মতবিনিময় ও পরিচিতি সভা অনুষ্ঠিত বোর্ড সভার তারিখ ঘোষণা করেছে জিপিএইচ ইস্পাত কুমিল্লায় ডিবি পুলিশের অভিযানে ৫০হাজার পিস ইয়াবা ও ছিনতাইকারী সহ গ্রেফতার-৭

বিশ্বে আরও সাড়ে ১২ লাখ সংক্রমণ, মৃত্যু ৪ হাজারের বেশি

  • আপডেট : মঙ্গলবার, ৪ জানুয়ারী, ২০২২, ৮.১৪ এএম
  • ৩৫০ Time View

চলমান করোনা মহামারিতে বিশ্বজুড়ে দৈনিক মৃত্যুর সংখ্যা বেড়েছে। একইসঙ্গে আগের দিনের তুলনায় বেড়েছে নতুন শনাক্ত রোগীর সংখ্যাও। গত ২৪ ঘণ্টায় সারা বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৪ হাজারের বেশি মানুষ। একই সময়ে ভাইরাসটিতে নতুন করে আক্রান্তের সংখ্যা পৌঁছেছে প্রায় সাড়ে ১২ লাখে।

এদিকে গত ২৪ ঘণ্টায় বিশ্বজুড়ে সবচেয়ে বেশি সংক্রমণের ঘটনা ঘটেছে যুক্তরাষ্ট্রে। অন্যদিকে দৈনিক প্রাণহানির তালিকায় শীর্ষে রয়েছে রাশিয়া। প্রাণহানির তালিকায় এরপরই রয়েছে যুক্তরাষ্ট্র, ফ্রান্স, জার্মানি হাঙ্গেরি ও তুরস্ক। এতে বিশ্বব্যাপী করোনায় আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ২৯ কোটি ২৬ লাখের ঘর। অন্যদিকে মৃতের সংখ্যা ছাড়িয়েছে ৫৪ লাখ ৬৫ হাজার।
মঙ্গলবার (৪ জানুয়ারি) সকালে করোনাভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে পাওয়া সর্বশেষ তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় সারা বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৪ হাজার ১০৩ জন। অর্থাৎ আগের দিনের তুলনায় মৃত্যুর সংখ্যা বেড়েছে প্রায় ১২০০। এতে বিশ্বজুড়ে মৃতের সংখ্যা পৌঁছেছে ৫৪ লাখ ৬৫ হাজার ৩৪৪ জনে।

একই সময়ের মধ্যে ভাইরাসটিতে নতুন করে আক্রান্ত হয়েছেন ১২ লাখ ৩৯ হাজার ৩০০ জন। অর্থাৎ আগের দিনের তুলনায় নতুন শনাক্ত রোগীর সংখ্যা বেড়েছে প্রায় সোয়ার চার লাখ। এতে মহামারির শুরু থেকে এ পর্যন্ত ভাইরাসে আক্রান্ত মোট রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৯ কোটি ২৬ লাখ ৫২ হাজার ৯১০ জনে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com