1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ১১ মে ২০২৬, ০৫:২৪ পূর্বাহ্ন
Title :
সপ্তাহের প্রথম কার্যদিবসে দরপতনের শীর্ষে সায়হাম কটন মিলস সপ্তাহের প্রথম কার্যদিবসে দর বৃদ্ধির শীর্ষে এ বি ব্যাংক ফার্স্ট মিউচুয়াল সপ্তাহের প্রথম কার্যদিবসে মুন্নু সিরামিক পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে ইস্টার্ন ব্যাংক পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে ব্রিটিশ আমেরিকান টোব্যাকো পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে প্রাইম ইসলামী ইন্স্যুরেন্স সাংবাদিক শেখ আনোয়ারকে হয়রানিমূলক গ্রেফতারের প্রতিবাদে জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন চুয়াডাঙ্গায় ১৩ মে থেকে বাজারে আসছে আম; আম সংগ্রহের ক্যালেন্ডার ঘোষণা, নিয়ম না মানলে জরিমানার হুঁশিয়ারি জেলা প্রশাসকের টেকনো স্পার্ক ৫০ সিরিজ: দৈনন্দিন ব্যবহারে ভরসার সঙ্গী ডিজিটাল ক্যাম্পেইন সিজন-২৪; ওয়ালটন ফ্রিজ, এসি কিনে মিলিয়নিয়ার হলেন আরও ৩ ক্রেতা

রাশিয়া সস্তায় তেল কেনা খুবই কঠিন বলে মনে করেন পাকিস্তানের অর্থমন্ত্রী

  • আপডেট : বুধবার, ১ জুন, ২০২২, ২.৫৮ পিএম
  • ১৩৯ Time View
Pakistan

রাশিয়া থেকে সস্তায় তেল কেনা খুবই কঠিন বলে মনে করেন পাকিস্তানের অর্থমন্ত্রী মিফতাহ ইসমাইল । যদিও রাশিয়া এরকম কোনো প্রস্তাব এখনও দেয়নি বলেও জানিয়েছেন তিনি।

পাকিস্তানের অর্থমন্ত্রী সিএনএন-কে জানান, রাশিয়া যদি তাদের সস্তায় তেল দিতে চায় এবং এই তেল কেনার ক্ষেত্রে যদি কোনো নিষেধাজ্ঞার মুখে পড়তে না হয়, তাহলে তিনি ওই প্রস্তাব বিবেচনা করবেন।

সিএনএনের অ্যাঙ্কার বেকি অ্যান্ডারসনের প্রশ্ন ছিল, ভারত যদি রাশিয়া থেকে সস্তায় তেল কিনতে পারে, তাহলে পাকিস্তান কেন পারবে না? তখন মন্ত্রী জানিয়েছেন, তিনি অবশ্যই বিষয়টি বিবেচনা করবেন।

একইসঙ্গে পাকিস্তানের অর্থমন্ত্রী বলেছেন, তার মনে হয় না, পাকিস্তানের ব্যাংকের পক্ষে রাশিয়ার থেকে তেল কেনার ব্যবস্থা করা সম্ভব। মস্কো এরকম কোনো প্রস্তাব পাকিস্তানকে দেয়নি। আগের সরকার রাশিয়া থেকে তেল কেনার জন্য চিঠি লিখেছিল। কিন্তু রাশিয়া তার কোনো জবাব দেয়নি।

পাক অর্থমন্ত্রীর মতে, রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা রয়েছে। ফলে তাদের কাছ থেকে তেল কেনা খুবই কঠিন বলে তিনি মনে করেন।

রয়টার্স অবশ্য মার্কিন কর্মকর্তাদের উদ্ধৃত করে জানিয়েছিল, বর্তমানে রাশিয়ার উপর যে মার্কিন নিষেধাজ্ঞা জারি আছে, তাতে, অন্য দেশগুলির মস্কো থেকে তেল কেনার ক্ষেত্রে কোনো বাধা নেই। তবে বাইডেন প্রশাসনের কর্মকর্তারা মনে করেন, ভবিষ্যতে আরো নিষেধাজ্ঞা জারি করে এই তেল কেনার বিষয়টিতে কড়াকড়ি করা হতে পারে।

ইমরান খানের দলের নেতা শিরিন মাজারি বলেছেন, অর্থমন্ত্রী প্রকৃত অবস্থার কথা জানেন না। রাশিয়া থেকে তেল কেনা নিয়ে কোনো নিষেধাজ্ঞা নেই। মন্ত্রী ভারতকে জিজ্ঞাসা করে দেখতে পারেন। আসলে আমেরিকার ভয়ে তিনি তেল কিনছেন না।

আমেরিকা এখন অশোধিত তেল আমদানি করতে অসুবিধায় পড়েছে। সূত্রকে উদ্ধৃত করে দ্য ডন জানাচ্ছে, পাকিস্তানের পেট্রোলিয়াম ডিভিশন প্রধানমন্ত্রী ও অর্থমন্ত্রীকে জানিয়ে দিয়েছে, তেল আমদানি করতে অসুবিধা হচ্ছে। কারণ, বিদেশি ব্যাংকগুলি অয়েল মার্কেটিং কোম্পানিগুলিকে লেটার অফ ক্রেডিট দিচ্ছে না।

সূত্র: ডিডাব্লিউ, রয়টার্স, দ্য ডন

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com