1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ০১ জুন ২০২৬, ০৭:১৩ অপরাহ্ন
Title :
জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের শেষ আশ্রয়ও গুঁড়িয়ে দেওয়া হবে: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ কুমিল্লায় ৪ হাজার পিছ ইয়াবাসহ আটক-১ সাবেক সাংসদ আনোয়ার-উল আজিমের প্রথম মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধা নিবেদন রোটারি ক্লাব অব ঢাকা নর্থ ইস্টের পক্ষ থেকে পাবনার কাশিনাথপুরে ২টি পরিবারকে স্বাবলম্বী করতে ভ্যান হস্তান্তর ‎রামপালে দেড় শতাধিক পরিবারের জন্য সুপেয় পানির ব্যবস্থা করলেন প্রতিমন্ত্রী ‎ ‎সুন্দরবনে তিন মাসের নিষেধাজ্ঞা: প্রজনন সুরক্ষায় কড়াকড়ি, সংকটে কর্মহীন বনজীবীরা ‎ সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওরে ঘুরতে এসে চলন্ত নৌকা থেকে পড়ে এক কিশোর পর্যটক নিখোঁজ সিলেটে বন্ধুর বৌ নিয়ে খেলা*নেলা, অত:পর খুন ঈদের ছুটি শেষে সোমবার খুলছে অফিস-আদালত, ব্যাংক ও পুঁজিবাজার নিরাপত্তা দেয়ার স্থান হালিশহর থানার দেয়াল ও মহেশ খালের গার্ড ওয়াল আজ মৃত্যুকূপ

আন্দামান সাগরে মর্মান্তিক দুর্ঘটনা, নিখোঁজ ২৫০ জন

  • আপডেট : বুধবার, ১৫ এপ্রিল, ২০২৬, ১২.২৮ পিএম
  • ১২৪ Time View

আন্দামান সাগরে নৌকাডুবির ঘটনায় নারী-শিশুসহ অন্তত ২৫০ জন নিখোঁজ হয়েছে বলে খবর পাওয়া গেছে। এ ঘটনায় গভীর শোক প্রকাশ করেছে জাতিসংঘ শরণার্থী সংস্থা (ইউএনএইচসিআর) এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম)।

মঙ্গলবার ইউএনএইচসিআর ও আইওএমের এক যৌথ বিবৃতিতে বলা হয়, প্রাথমিক তথ্য থেকে জানা গেছে; রোহিঙ্গা শরণার্থী ও বাংলাদেশি নাগরিকদের বহনকারী এ ট্রলারটি বিপুল সংখ্যক যাত্রী নিয়ে বাংলাদেশের টেকনাফ থেকে মালয়েশিয়ার উদ্দেশে যাত্রা করেছিল। অতিরিক্ত যাত্রী, প্রবল বাতাস এবং উত্তাল সমুদ্রের কারণে জাহাজটি নিয়ন্ত্রণ হারিয়ে ডুবে যায়। তবে নিখোঁজদের উদ্ধার প্রচেষ্টা এখন পর্যন্ত উল্লেখযোগ্যভাবে শুরু হয়নি।

বিবৃতিকে আরও বলা হয়েছে, এই ঘটনাটি রোহিঙ্গা জনগণের দীর্ঘস্থায়ী বাস্তুচ্যুতি এবং টেকসই সমাধানের অভাবকেই প্রতিফলিত করে।

ইউএনএইচসিআর ও আইওএম উল্লেখ করেছে, মিয়ানমারের রাখাইন রাজ্যে চলমান সহিংসতা তাদের নিরাপদ প্রত্যাবর্তনের সম্ভাবনাকে আরও ম্লান করে দিয়েছে। শরণার্থী শিবিরগুলোতে সীমিত মানবিক সহায়তা এবং শিক্ষা ও কর্মসংস্থানের সুযোগে প্রতিবন্ধকতা ঝুঁকিপূর্ণ ব্যক্তিদের ঝুঁকিপূর্ণ সমুদ্রযাত্রার দিকে ঠেলে দিচ্ছে।

জাতিসংঘের সংস্থাগুলো আরও জানায়, ভুল তথ্য এবং পাচারকারী চক্রগুলো বিদেশে উচ্চ মজুরি ও উন্নত সুযোগের মিথ্যা প্রতিশ্রুতির ভিত্তিতে অনেককে এই বিপজ্জনক সমুদ্রযাত্রায় প্ররোচিত করছে। এতে আন্দামান সাগরে প্রায়ই প্রাণহানির ঘটনা ঘটেছে।

একই সঙ্গে বাংলাদেশে রোহিঙ্গা শরণার্থীদের জীবন রক্ষাকারী সহায়তা নিশ্চিত করতে অর্থায়ন ও সংহতি জোরদার করার জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছে ইউএনএইচসিআর এবং আইওএম।

সংস্থাগুলো সতর্ক করে বলেছে, সমন্বিত পদক্ষেপ ছাড়া এ ধরনের প্রাণঘাতী যাত্রা ও প্রাণহানি অব্যাহত থাকার প্রবল সম্ভাবনা রয়েছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com