1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ১১:৫০ অপরাহ্ন
Title :
দুই সপ্তাহের মধ্যে বিএসইসিতে নতুন চেয়ারম্যান ও কমিশনার গ্রাহক আস্থায় মাত্র ৩৮ কর্মদিবসে প্রিমিয়ার ব্যাংকের অসাধারণ সাফল্য: ১,৬৭৮ কোটি টাকার নতুন আমানত ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত নিউইয়‌র্কের লং আইল্যান্ডের বেল‌মো‌রে তিরা‌শিয়ানদের এক মিলন‌মেলা অনু‌ষ্ঠিত দিনাজপুরের বীরগঞ্জে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার সিলেটে পুলিশের অভিযানে এক মাসে ১৬৬৫ জন গ্রেফতার খুলনা জেলা দাকোপে জমি দখলের অভিযোগ: বৈধ মালিককে অস্ত্রের মুখে উচ্ছেদ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি বাড়তি ভাড়া ঠেকাতে হোসেনপুরে প্রশাসনের অভিযান, সিএনজি জব্দ ৪৬.৭০ কোটি টাকার ঋণ শেয়ারে রূপান্তরে ‘না’ বলল বিএসইসি ইসলামী ব্যাংকের চেয়ারম্যান থাকছেন খুরশীদ আলম: বাংলাদেশ ব্যাংক

চুয়াডাঙ্গায় হিযবুত তওহীদের ঈদ পুনর্মিলনী ও কর্মী সম্মেলন নেতাকর্মীদের ঢল- রাষ্ট্র পরিচালনার ভিত্তি হতে হবে আল্লাহর তওহীদ — এমাম হোসাইন মোহাম্মদ সেলিম

  • আপডেট : শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬, ৬.২১ পিএম
  • ১২৩ Time View

মোঃ আব্দুল্লাহ হক, চুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি: চুয়াডাঙ্গায় ‘সংকট মোকাবেলায় আমাদের প্রস্তাবনা—রাষ্ট্র পরিচালনার ভিত্তি হোক আল্লাহর তওহীদ’ প্রতিপাদ্যকে সামনে রেখে হিযবুত তওহীদের উদ্যোগে বর্ণাঢ্য ঈদ পুনর্মিলনী ও কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৮ এপ্রিল) দুপুরে শহরের শাহেদ গার্ডেনে আয়োজিত এ সম্মেলনে হাজার হাজার নেতাকর্মীর উপস্থিতিতে এক বিশাল সমাবেশের সৃষ্টি হয়।

সম্মেলনে প্রধান অতিথি হিসেবে দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন সংগঠনটির সর্বোচ্চ নেতা এমাম হোসাইন মোহাম্মদ সেলিম। বক্তব্যের শুরুতে তিনি মুসলিম বিশ্বের বর্তমান সংকট ও দুর্দশার জন্য অনৈক্যকে দায়ী করেন। তিনি বলেন, অনৈক্যের কারণেই সাম্রাজ্যবাদী শক্তিগুলো একের পর এক মুসলিম রাষ্ট্র ধ্বংস করছে, অথচ পবিত্র কোরআনে ঐক্যবদ্ধ হওয়ার নির্দেশনা স্পষ্টভাবে দেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, জাতীয়, রাষ্ট্রীয়, সামাজিক ও অর্থনৈতিক—সবক্ষেত্রে আল্লাহর বিধানই হতে হবে একমাত্র ভিত্তি। আল্লাহর হুকুমকে মানদণ্ড হিসেবে গ্রহণ করে তওহীদের ভিত্তিতে সমগ্র উম্মাহকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি।

বর্তমান রাজনৈতিক পরিস্থিতি প্রসঙ্গে তিনি বলেন, দেশে ঘন ঘন সরকার পরিবর্তন বা রাজনৈতিক পটপরিবর্তন হলেও সাধারণ মানুষের জীবনে কাঙ্ক্ষিত উন্নয়ন আসছে না; বরং অনিশ্চয়তা ও আতঙ্ক বাড়ছে। এর জন্য তিনি প্রচলিত ঔপনিবেশিক শাসনব্যবস্থাকে দায়ী করে বিদ্যমান ব্যবস্থার আমূল পরিবর্তনের দাবি জানান।

জেহাদ প্রসঙ্গে তিনি বলেন, জেহাদ মানে সন্ত্রাস নয়; বরং অন্যায়ের বিরুদ্ধে ন্যায় প্রতিষ্ঠার পবিত্র সংগ্রাম। সমাজ থেকে মাদক, সন্ত্রাস ও অরাজকতা দূর করতে মোমেনদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি। একইসঙ্গে সংগঠনের বিরুদ্ধে অপপ্রচারের জবাব দিতে ইসলামের প্রকৃত শিক্ষা মানুষের কাছে পৌঁছে দেওয়ার ওপর গুরুত্বারোপ করেন।

চুয়াডাঙ্গা জেলা সভাপতি জুয়েল রানার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক মো. নিজাম উদ্দিন এবং যুগ্ম সাধারণ সম্পাদক ও নারী বিভাগের প্রধান রুফায়দাহ পন্নী। এছাড়াও খুলনা বিভাগীয় সভাপতি তানভীর আহমেদ, আঞ্চলিক সভাপতি জসেব উদ্দিনসহ স্থানীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শামসুজ্জামান মিলন।

সম্মেলনে চুয়াডাঙ্গার বিভিন্ন এলাকা থেকে আগত হাজার হাজার নারী-পুরুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো আয়োজনটি এক বৃহৎ জনসমাবেশে রূপ নেয়।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com