1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৪:৫৭ অপরাহ্ন
Title :
বাঁচার জন্য আপ্রাণ চেষ্টা করেছিলেন তাজমিন, আলামত মিলল ধানক্ষেতে বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি (বাপুস)-এর নেতা পিন্টু মিত্রকে মিথ্যা মামলায় গ্রেপ্তারের তীব্র নিন্দা: অবিলম্বে নিঃশর্ত মুক্তির দাবি গোপালগঞ্জে ৩ কর্মকর্তা-কর্মচারীর সিন্ডিকেটে জিম্মি আঞ্চলিক পাসপোর্ট অফিস সীমাহীন ভোগান্তি! কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অপতৎপরতার বিরুদ্ধে কুমিল্লা মহানগর জাসাসের বিক্ষোভ সমাবেশ ও মিছিল গোপালগঞ্জে কাশিয়ানী ৩০ বোতল মাদকসহ আটক-১ পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে কাসেম ইন্ডাস্ট্রিজ যমুনা ব্যাংক ফাউন্ডেশনের উদ্যোগে মুন্সিগঞ্জে বিনামূল্যে প্লাস্টিক সার্জারি ক্যাম্প ২০২৬ অনুষ্ঠিত মা ইলিশ রক্ষায় টুঙ্গিপাড়ায় ৩০০ জেলে পরিবারকে খাদ্য সহায়তা, সাড়ে ৭ টন ভিজিএফের চাল বিতরণ গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে গেটের ভিতরে ও বাইরে দু’টি ককটেল বিস্ফোরণ মাদক উদ্ধারে ব্রাহ্মণপাড়া পুলিশের বাজিমাত, পুরস্কৃত ৭ কর্মকর্তা

যমুনা ব্যাংক ফাউন্ডেশনের উদ্যোগে মুন্সিগঞ্জে বিনামূল্যে প্লাস্টিক সার্জারি ক্যাম্প ২০২৬ অনুষ্ঠিত

  • আপডেট : শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬, ৩.৪৯ পিএম
  • ৫৫ Time View

সম্প্রতি যমুনা ব্যাংক ফাউন্ডেশনের উদ্যোগে ও অর্থায়নে এবং নেদারল্যান্ডসভিত্তিক স্টিচিং ইন্টারপ্লাস্ট হল্যান্ডের সহযোগিতায় মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে প্রায় দুই সপ্তাহব্যাপী বিনামূল্যে প্লাস্টিক সার্জারি ক্যাম্প সফলভাবে সম্পন্ন হয়েছে।

গত ২৬ সেপ্টেম্বর থেকে ৭ অক্টোবর পর্যন্ত মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে ৩২৬ জন ঠোঁটকাটা, তালুকাটা ও পোড়া রোগীর মধ্যে ১৩৫ জনকে বিনামূল্যে বিশেষায়িত চিকিৎসা ও অস্ত্রোপচারসেবা প্রদান করা হয়।

এ উপলক্ষে রাজধানীর একটি অভিজাত হোটেলে আয়োজিত অনুষ্ঠানের মাধ্যমে ক্যাম্পের আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যমুনা ব্যাংক ফাউন্ডেশনের চেয়ারম্যান, যমুনা ব্যাংক পিএলসির সম্মানিত পরিচালক ও নির্বাহী কমিটির চেয়ারম্যান আলহাজ নূর মোহাম্মদ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যমুনা ব্যাংক ফাউন্ডেশনের সিইও এবং ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক ও সিআরও মো. শাহিদুল ইসলাম।

সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্টিচিং ইন্টারপ্লাস্ট হল্যান্ডের টিম লিডার ও প্লাস্টিক সার্জন ডা. মেনো হুইকেশোভেন এবং তাঁর দলের অন্যান্য চিকিৎসক।

এ ছাড়া যমুনা ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দসহ গণ্যমান্য ব্যক্তিরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com