1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ১২:২৬ পূর্বাহ্ন
Title :
ইসলামী ব্যাংক হাসপাতালে বাংলা কিউআর পেমেন্ট সিস্টেম উদ্বোধন চালকদের হেলমেট, রাইডিং গ্লাভসসহ নিরাপত্তা সরঞ্জাম দিল উবার দারাজের ১০.১০ শপিং ফেস্টে প্রি-পেমেন্ট ভাউচার, ব্র্যান্ড রাশ আওয়ার ও বিভিন্ন ক্যাটাগরিতে বড় ছাড় ১৫ অক্টোবর থেকে ন্যাশনাল ব্যাংকের গ্রাহকরা সকল ব্যাংকিং সেবা গ্রহণ করতে পারবেন প্রিমিয়ার ব্যাংকের আন্তর্জাতিক স্বীকৃতি: ISO 27001:2022 সার্টিফিকেশন অর্জন ৮,০০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারির ‘অল-রাউন্ড ডিউরেবল চ্যাম্পিয়ন’ রিয়েলমি সি১০০ উন্মোচন লভ্যাংশ ঘোষণা করেছে ডোরিন পাওয়ার Price Sensitive Information of Doreen Power Generations and Systems Ltd. গর্ভবতী সেজে সোহরাওয়ার্দী উদ্যানে আনিকার মাদকের রাজত্ব বিশ্ব শোভন কর্মদিবসে চুক্তিভিত্তিক ও পরিচর্যা কর্মীদের ন্যায়সংগত অধিকার নিশ্চিতের আহবান জানায় আওয়াজ ফাউন্ডেশন ও পোশাক শ্রমিক উন্নয়ন জনকল্যাণ সংস্থা

প্রিমিয়ার ব্যাংকের আন্তর্জাতিক স্বীকৃতি: ISO 27001:2022 সার্টিফিকেশন অর্জন

  • আপডেট : বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬, ১১.১৫ পিএম
  • ৪৭ Time View

০৮ অক্টোবর, ২০২৬: দি প্রিমিয়ার ব্যাংক পিএলসি. তথ্য নিরাপত্তা ও সাইবার নিরাপত্তা ব্যবস্থাপনায় আরও একটি গুরুত্বপূর্ণ মাইলফলক অর্জন করেছে। ব্যাংকের ইনফরমেশন সিকিউরিটি ম্যানেজমেন্ট সিস্টেম (আইএসএমএস) আন্তর্জাতিকভাবে স্বীকৃত ISO 27001:2022 মানদণ্ড অনুযায়ী সফলভাবে সার্টিফায়েড হয়েছে। এই সার্টিফিকেশনের আওতাভুক্ত বিভাগগুলোর মধ্যে রয়েছে: তথ্য প্রযুক্তি বিভাগ (ITD), আইটি সিকিউরিটি এন্ড গভর্ন্যান্স বিভাগ (ITSGD), মানবসম্পদ বিভাগ (HRD) এবং সেইসাথে ডেটা সেন্টার ও ডিজাস্টার রিকভারি সাইট। এ উপলক্ষে ব্যাংকটির প্রধান কার্যালয় শান্তা পিনাকলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে প্রিমিয়ার ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মো. মনজুর মফিজের কাছে সার্টিফিকেশন হস্তান্তর করা হয়।

এ সময় আরও উপস্থিত ছিলেন উপব্যবস্থাপনা পরিচালক এবং চিফ অপারেটিং অফিসার মির্জা আজহার আহমদ; এসইভিপি এবং চিফ রিস্ক অফিসার (ভারপ্রাপ্ত) অনির্বাণ হক; এসইভিপি এবং রিটেইল ব্যাংকিং বিভাগের প্রধান মো. কামরুজ্জামান; ইভিপি এবং চিফ টেকনোলজি অফিসার আবু মো. সাব্বির হাসান চৌধুরী; ইভিপি এবং এডিসি বিভাগের প্রধান শেখ মোহাম্মদ ফুয়াদ; ভিপি এবং মানবসম্পদ বিভাগের প্রধান (ভারপ্রাপ্ত) মো. মইনুল হক সিরাজী; এফভিপি এবং জিএসডি বিভাগের প্রধান (ভারপ্রাপ্ত) ফজলুর রহমান; এসএভিপি এবং চিফ ইনফরমেশন সিকিউরিটি অফিসার (CISO), খন্দকার গোলাম সরওয়ার সহ ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ। এছাড়াও বাংলাদেশের শীর্ষস্থানীয় আন্তর্জাতিক টেস্টিং, ইন্সপেকশন এবং সার্টিফিকেশন (TIC) বডি, ব্যুরো ভেরিটাস-এর পক্ষে উপস্থিত ছিলেন রিজিওনাল ম্যানেজার (মার্কেটিং অ্যান্ড সেলস) তারেক আহমেদ, এবং কনসালটিং প্রতিষ্ঠান ইআইসি লিমিটেড-এর পক্ষে প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা মশিউল ইসলাম।

প্রিমিয়ার ব্যাংক গ্রাহকদের তথ্য সুরক্ষা ও সাইবার ঝুঁকি ব্যবস্থাপনায় অঙ্গীকারবদ্ধ। এই আন্তর্জাতিক স্বীকৃতি ব্যাংকের তথ্যের গোপনীয়তা, অখণ্ডতা ও প্রাপ্যতা নিশ্চিত করার ক্ষেত্রে ব্যাংকের সক্ষমতার স্বীকৃতি বহন করে। ব্যাংক কর্তৃপক্ষ মনে করে, গ্রাহকদের তথ্য সুরক্ষায় ব্যাংকের ধারাবাহিক অঙ্গীকারেরই প্রতিফলন এই স্বীকৃতি।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com