1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৪:২৯ পূর্বাহ্ন
Title :
আইএফআইসি ব্যাংক ও রানার মটরস এর মধ্যে চুক্তি স্বাক্ষর নড়াগাতীর দেবদুন গ্রামে পাঁচ মামলার আসামি আরাফাতকে কুপিয়ে হত্যা কালিয়ার মাউলীতে মা ইলিশ রক্ষায় সচেতনতামূলক সভা সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর স্বাস্থ্য ও পরিচ্ছন্নতা সেবার সুযোগ বাড়াতে ইউনিলিভার বাংলাদেশ ও ফ্রেন্ডশিপের যৌথ উদ্যোগ বিএটি বাংলাদেশের করপোরেট ও রেগুলেটরি অ্যাফেয়ার্স বিভাগের প্রধান হলেন মোমশাদ আলী খান সিলেটে এ বছর ৬৩৬ স্থানে দুর্গাপূজা হচ্ছে রাজস্ব ঘাটতিতে অক্টোবর-ডিসেম্বরে ৩০ হাজার কোটি টাকা ঋণ নেবে সরকার ১১ খাতে অনলাইনে ভ্যাট রিটার্ন দাখিল বাধ্যতামূলক করল এনবিআর ৭ নভেম্বর সরকারি ছুটি, ২২ অক্টোবরের পরিবর্তে ১৭ অক্টোবর খোলা থাকবে সকল সরকারি প্রতিষ্ঠান সরাসরি স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্তির বিধিনিষেধ তুলে নিল সরকার

কৃষি ও পল্লী খাতে পুনঃঅর্থায়ন স্কিম: বাংলাদেশ ব্যাংক-ইউসিবি চুক্তি

  • আপডেট : মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬, ৮.৪০ পিএম
  • ১২১ Time View

১৮ আগস্ট ২০২৬: কৃষি উৎপাদন বৃদ্ধি, খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণ, পল্লী অঞ্চলে কর্মসংস্থান সৃষ্টি ও দারিদ্র্য বিমোচনের লক্ষ্যে কৃষি ও পল্লী খাতের জন্য পুনঃঅর্থায়ন স্কিম চালু করতে বাংলাদেশ ব্যাংক ও ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি (ইউসিবি) চুক্তি স্বাক্ষর করেছে।

চুক্তির আওতায় বাংলাদেশ ব্যাংকের ১০ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন স্কিমের মাধ্যমে ইউসিবি কৃষি ও পল্লী খাতের বিভিন্ন কার্যক্রমে অর্থায়ন করবে। শস্য ও ফসল, কৃষি যন্ত্রপাতি, মৎস্য ও প্রাণিসম্পদ এবং অন্যান্য আয় উৎসারী পল্লী কর্মকাণ্ডে এ ঋণ দেওয়া হবে। শাখা, উপশাখা, এজেন্ট ব্যাংকিং ও দলবদ্ধ ঋণের মাধ্যমে গ্রাহকদের কাছে অর্থায়ন পৌঁছে দেবে ইউসিবি।

ঋণের মেয়াদ সর্বোচ্চ ১৮ মাস গ্রেস পিরিয়ড দেওয়া যাবে। গ্রাহক পর্যায়ে সর্বোচ্চ ৮ শতাংশ সুদে ঋণ দেওয়া হবে। তবে এ ঋণ পুরোনো ঋণ বা বিনিয়োগ সমন্বয়ে ব্যবহার করা যাবে না।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের পরিচালক, কৃষি ঋণ বিভাগ-২, একেএম সাইদুজ্জামান। ইউসিবির পক্ষে উপস্থিত ছিলেন ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মো: রীদওয়ানুল হক, এসএমই অ্যান্ড এগ্রি ব্যাংকিং ডিভিশনের প্রধান মোহাম্মদ সেলিম চৌধুরীসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

ইউসিবি আশা করছে, এ পুনঃঅর্থায়ন সুবিধার মাধ্যমে কৃষি ও পল্লী অর্থনীতিতে অর্থের প্রবাহ বাড়বে, কৃষি উৎপাদন ও কর্মসংস্থান বৃদ্ধি পাবে এবং প্রান্তিক কৃষক ও উদ্যোক্তারা সহজ শর্তে প্রয়োজনীয় অর্থায়ন পাবেন।

দেশের কৃষি ও পল্লী অর্থনীতির উন্নয়নে দায়িত্বশীল অংশীদার হিসেবে এ ধরনের উদ্যোগ অব্যাহত রাখার প্রত্যয় জানিয়েছে ইউসিবি।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com