1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৪:১৮ অপরাহ্ন
Title :
রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে হাইকোর্টের আদেশের বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৭.২৪ বিলিয়ন ডলার রাষ্ট্রপতি নির্বাচনে সিইসির সহায়ক কর্মকর্তা হিসেবে ২০ কর্মকর্তা নিয়োগ সিলেটে আবারও বাড়ছে হাম, হাসপাতালে ১০৮ ভর্তি: প্রাণহানী একজনের গোলাপগঞ্জে সিনিয়র সাংবাদিককে হুমকির অভিযোগে: থানায় জিডি ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৭৫৩ সোলার পণ্য আমদানিতে শুল্ক-কর সুবিধা নিয়ে জটিলতা দূর করল এনবিআর সপ্তাহের চতুর্থ কার্যদিবসে দরবৃদ্ধির শীর্ষে এনভয় টেক্সটাইলস সপ্তাহের চতুর্থ কার্যদিবসে দরপতনের শীর্ষে শার্প ইন্ডাস্ট্রিজ কৃষি ও পল্লী খাতে পুনঃঅর্থায়ন স্কিম: বাংলাদেশ ব্যাংক-ইউসিবি চুক্তি

সুকুক বরাদ্দে নতুন নিয়ম, শরিয়াহভিত্তিক প্রতিষ্ঠান পাবে ৫০ শতাংশ

  • আপডেট : মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬, ১.২২ পিএম
  • ১২৬ Time View

বিনিয়োগকারীদের মধ্যে সুকুক বরাদ্দের হার পুনর্নির্ধারণ করেছে বাংলাদেশ ব্যাংক। নতুন নিয়মে শরিয়াহভিত্তিক ব্যাংক, আর্থিক ও বিমা প্রতিষ্ঠান ৫০ শতাংশ, প্রচলিত ব্যাংকের ইসলামিক শাখা ও উইন্ডোজ ৩০ শতাংশ এবং ব্যক্তি পর্যায়ের বিনিয়োগকারীরা ১০ শতাংশ সুকুক পাবেন। বাকি ১০ শতাংশ বরাদ্দ থাকবে অন্যান্য প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের জন্য।

সোমবার (১৭ আগস্ট) এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করেছে বাংলাদেশ ব্যাংকের ডেট ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট। এতে বাংলাদেশে কার্যরত সব তফসিলি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানকে নতুন নির্দেশনা অনুযায়ী কার্যক্রম পরিচালনার নির্দেশ দেওয়া হয়েছে।

নির্দেশনা অনুযায়ী, অন্যান্য প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের মধ্যে থাকবে প্রচলিত ব্যাংক, আর্থিক ও বিমা প্রতিষ্ঠান, প্রভিডেন্ট ফান্ড, ডিপোজিট ইন্স্যুরেন্স, ইনভেস্টমেন্ট কোম্পানি, করপোরেট প্রতিষ্ঠান, গ্র্যাচুইটি ফান্ড ও মিউচুয়াল ফান্ড।

কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, কোনো শ্রেণির বিনিয়োগকারীর কাছ থেকে নির্ধারিত হারের চেয়ে বেশি বিড জমা পড়লে সংশ্লিষ্ট শ্রেণির বিনিয়োগকারীদের মধ্যে তাদের বিডের অনুপাতে সুকুক বরাদ্দ দেওয়া হবে।

কোনো শ্রেণিতে নির্ধারিত সীমার চেয়ে কম বিড পড়লে ওই শ্রেণিতে সুকুক বিতরণের পর অবশিষ্ট অংশ বেশি বিড দেওয়া অন্য শ্রেণির বিনিয়োগকারীদের মধ্যে তাদের বিডের অনুপাতে বরাদ্দ করা হবে।

আর মোট বিডের পরিমাণ ইস্যু করা সুকুকের চেয়ে কম হলে অবশিষ্ট সুকুক এসপিভির ব্যবস্থাপনায় বরাদ্দ দেওয়া হবে। এর আগে ২০২৫ সালের ৪ আগস্ট সুকুক বরাদ্দের বিষয়ে জারি করা ডিএমডি সার্কুলার লেটার নম্বর ১৩ বাতিল করেছে বাংলাদেশ ব্যাংক। নতুন এ নির্দেশনা ১৭ আগস্ট থেকেই কার্যকর হয়েছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com