1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৯ পূর্বাহ্ন
Title :
বিআরবি হসপিটালস লিমিটেড-এ মেডিকেল জার্নাল HEALTH+ এর মোড়ক উন্মোচন হুয়াওয়ে কানেক্ট ২০২৬: বুদ্ধিমত্তাসম্পন্ন, সংযুক্ত ও অন্তর্ভুক্তিমূলক ভবিষ্যৎ গঠনে হুয়াওয়ের প্রতিশ্রুতি এবি ব্যাংকের স্থানান্তরিত জিঞ্জিরা শাখার উদ্বোধন কক্সবাজারের পেকুয়ায় ট্রাস্ট ব্যাংক পিএলসি.-এর নতুন শাখার উদ্বোধন ইসলামী ব্যাংকের শরী’আহ সুপারভাইজরি কমিটির সভা অনুষ্ঠিত ভৈরবে পুকুরে গোসলে নেমে বৃদ্ধের মৃত্যু উপায় এবং স্প্লিটপে-এর কৌশলগত অংশীদারিত্ব: বিশ্ববিদ্যালয়ের সেমিস্টার ফি পরিশোধ হবে আরও সহজ ব্যাংকিং বিভাগের দায়-সম্পদ ৪.২৬ লাখ কোটি, আমানত ১.১৮ লাখ কোটি ২৪ সেপ্টেম্বর জাতিসংঘে ভাষণ, জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে তারেক রহমান ৬৪ জেলার সার চাহিদার শতভাগ বরাদ্দ, আগাম আমদানি-মজুতের পরিকল্পনা

৩২ হাজার ৫০০ প্রধান শিক্ষক নিয়োগে আর বাধা নেই: শিক্ষামন্ত্রী

  • আপডেট : বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬, ২.৫৯ পিএম
  • ১৭৬ Time View

মামলাজটের কারণে দীর্ঘদিন আটকে থাকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৩২ হাজার ৫০০ প্রধান শিক্ষক নিয়োগের সব আইনি বাধা কেটে গেছে। আপিল বিভাগের রায়ে নিয়োগ প্রক্রিয়ার জটিলতার অবসান হওয়ায় এখন এসব পদে নিয়োগ কার্যক্রম শুরু করা যাবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

 

বৃহস্পতিবার (২ জুলাই) রাজধানীর একটি হোটেলে ইউনেস্কো আয়োজিত গ্লোবাল পার্টনারশিপ ফর এডুকেশন (জিপিই)-এর ‘সিস্টেম ট্রান্সফরমেশন গ্রান্ট ও মাল্টিপ্লায়ার গ্রান্ট’ শীর্ষক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ তথ্য জানান।

 

 

শিক্ষামন্ত্রী বলেন, আপিল বিভাগ প্রাথমিক বিদ্যালয়ের ৩২ হাজার ৫০০ প্রধান শিক্ষক নিয়োগসংক্রান্ত মামলায় হাইকোর্টের রায় বহাল রেখেছেন। এর ফলে দীর্ঘদিন ধরে আটকে থাকা নিয়োগ কার্যক্রম পরিচালনায় আর কোনো আইনি বাধা থাকছে না। একই সঙ্গে এই প্রক্রিয়ায় আরও প্রায় ১৭ হাজার শিক্ষককে অন্তর্ভুক্ত করার সুযোগ সৃষ্টি হয়েছে।

 

 

তিনি বলেন, আজকের দিনটি শিক্ষাখাতের জন্য অত্যন্ত আনন্দের। একদিকে আন্তর্জাতিক উন্নয়ন সহযোগীদের কাছ থেকে গুরুত্বপূর্ণ অনুদান পাওয়া গেছে, অন্যদিকে দীর্ঘ প্রায় এক দশক ধরে ঝুলে থাকা প্রধান শিক্ষক নিয়োগের জটিলতারও অবসান হয়েছে।

 

মন্ত্রী জানান, সংশ্লিষ্ট মামলাটি ২০১৭ সালে দায়ের হয়েছিল। দীর্ঘ প্রায় ১০ বছর ধরে এর নিষ্পত্তির অপেক্ষায় থাকতে হয়েছে। অবশেষে আদালতের রায়ে বিষয়টির চূড়ান্ত সমাধান হওয়ায় এখন নিয়োগ প্রক্রিয়া এগিয়ে নেওয়ার সুযোগ তৈরি হয়েছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com