1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪০ পূর্বাহ্ন
Title :
নবীনগরে সন্ত্রাস বিরোধী আইনে ছাত্রলীগ নেতা গ্রেফতার ভৈরবে শিক্ষার্থীদের সংবর্ধনা ও উন্নয়ন প্রকল্পের উদ্বোধন-প্রতিমন্ত্রী মো শরীফুল আলম টাঙ্গাইলে ডেঙ্গু প্রতিরোধে ঝাঁটা হাতে পরিচ্ছন্নতা অভিযানে প্রতিমন্ত্রী টুকু আগামীকাল ১৩ সেপ্টেম্বর যাত্রী অধিকার দিবস দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, কর্মসংস্থানসৃষ্টি, মানবাধিকার ও আইনশৃঙ্খলায়কার্যকর পদক্ষেপের আহ্বান: সিআইপিজির গোলটেবিল আলোচনায় বক্তারা গোপালগঞ্জের কাশিয়ানীতে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার কুমিল্লায় ১০ আইনজীবীসহ ৪৯ জনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় ১,২৫০ ইয়াবাসহ গ্রেপ্তার-৩; পরোয়ানাভুক্ত আসামিসহ গ্রেপ্তার-৯ বিনিয়োগকারীর অজান্তে শেয়ার লেনদেন, এনসিসি ব্যাংক ব্রোকারেজের বিরুদ্ধে অভিযোগ আদানির এক ইউনিট বন্ধ, ৮০০ মেগাওয়াটের নিচে নামল বিদ্যুৎ সরবরাহ

দিনাজপুর জেলা বিএনপির উপদেষ্টা রিজু’র বিরুদ্ধে সন্মানহানীকর বক্তব্যের ক্ষমা চেয়ে বীরগঞ্জ ইমারত নির্মানের সংবাদ সম্মেলন

  • আপডেট : সোমবার, ৪ মে, ২০২৬, ১১.২০ পিএম
  • ২৩৭ Time View

মোঃ নাজমুল ইসলাম মিলন, দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুর জেলা বিএনপির উপদেষ্টা রিজু’র বিরুদ্ধে সন্মানহানীকর বক্তব্যের ক্ষমা চেয়ে বীরগঞ্জ উপজেলা ইমারত নির্মান শ্রমিক ইউনিয়ন সংবাদ সম্মেলন করেছে।

উপজেলা ইমারত নির্মান শ্রমিক ইউনিয়ন এর কার্য্যালয়ে ৪ মে সোমবার বিকাল ৫ টায় সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে পাঠ করেন সংগঠনের সভাপতি মোঃ মজিবর রহমান।

লিখিত বক্তব্য তিনি বলেন, গত ১ মে আর্ন্তজাতিক শ্রমিক দিবসে ”বীরগঞ্জ উপজেলা ইমারত নির্মান শ্রমিক ইউনিয়ন” এর অনুষ্ঠানে আমি বক্তব্য দিতে গিয়ে ভুলক্রমে দিনাজপুর জেলা বিএনপির উপদেষ্টা, দিনাজপুর চেম্বার অব কমার্স এর পরিচালক, বীরগঞ্জ ইটভাটা মালিক সমিতির সভাপতি, আসন্ন বীরগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী ও আমাদের সংগঠনের পূর্বের উপদেষ্টা মোঃ রেজওয়ানুল ইসলাম (রিজু) সম্পর্কে সন্মানহানীকর বক্তব্যে প্রদান করেছিলাম। যাহা আমার সঠিক হয় নাই। সেখানে আসন্ন বীরগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনের প্রার্থী হিসাবেও তার বিরুদ্ধাচরন করাও আমার ঠিক হয় নাই। ঐ অনুষ্ঠানে এহেনো বক্তব্য দেওয়া ব্যপারে সাংবাদিকদের মাধ্যমে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি।

সংবাদ সম্মেলনে অপর বক্তা বীরগঞ্জ উপজেলা ইমারত নির্মান শ্রমিক ইউনিয়নের সাবেক সভাপতি মামুমুর রশিদ তার ভুল বক্তব্যর জন্য ক্ষমা চেয়ে নেয়।

এ সময় বীরগঞ্জ উপজেলা ইমারত নির্মান শ্রমিক ইউনিয়নের সাধারন সম্পাদক মোঃ কাজল, উপদেষ্টা আব্দুল কাদের মন্ডল সহ সংগঠনের অন্নান্য সদস্য ও নৃতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com