1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৯ পূর্বাহ্ন
Title :
নবীনগরে সন্ত্রাস বিরোধী আইনে ছাত্রলীগ নেতা গ্রেফতার ভৈরবে শিক্ষার্থীদের সংবর্ধনা ও উন্নয়ন প্রকল্পের উদ্বোধন-প্রতিমন্ত্রী মো শরীফুল আলম টাঙ্গাইলে ডেঙ্গু প্রতিরোধে ঝাঁটা হাতে পরিচ্ছন্নতা অভিযানে প্রতিমন্ত্রী টুকু আগামীকাল ১৩ সেপ্টেম্বর যাত্রী অধিকার দিবস দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, কর্মসংস্থানসৃষ্টি, মানবাধিকার ও আইনশৃঙ্খলায়কার্যকর পদক্ষেপের আহ্বান: সিআইপিজির গোলটেবিল আলোচনায় বক্তারা গোপালগঞ্জের কাশিয়ানীতে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার কুমিল্লায় ১০ আইনজীবীসহ ৪৯ জনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় ১,২৫০ ইয়াবাসহ গ্রেপ্তার-৩; পরোয়ানাভুক্ত আসামিসহ গ্রেপ্তার-৯ বিনিয়োগকারীর অজান্তে শেয়ার লেনদেন, এনসিসি ব্যাংক ব্রোকারেজের বিরুদ্ধে অভিযোগ আদানির এক ইউনিট বন্ধ, ৮০০ মেগাওয়াটের নিচে নামল বিদ্যুৎ সরবরাহ

দিনাজপুরে নতুন কুঁড়ি স্পোর্টস এর শুভ উদ্বোধন

  • আপডেট : শনিবার, ২ মে, ২০২৬, ১০.৪৫ পিএম
  • ১৪২ Time View

মোঃ নাজমুল ইসলাম মিলন, দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরে নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬ এর শুভ উদ্বোধন করলেন সমাজকল্যাণ মন্ত্রী অধ্যাপক ডা.এ জেড এম জাহিদ হোসেন এমপি।

প্রধানমন্ত্রী তারেক রহমান সিলেট স্টেডিয়ামে সারা দেশব্যাপী নতুন কুঁড়ি স্পোর্টস এর উদ্বোধন শেষে তিনি দিনাজপুরে এই প্রতিযোগিতার উদ্বোধন করেন।

২ মে শনিবার বিকেলে দিনাজপুর স্টেডিয়ামে জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া অফিস আয়োজিত নতুন কুঁড়ি স্পোর্টস এর উদ্বোধন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের হুইপ আখতারুজ্জামান মিয়া এমপি, দিনাজপুর-১ আসনের সাংসদ মো.মনজুরুল ইসলাম, সদর-৩ আসনের সাংসদ সৈয়দ জাহাঙ্গীর আলম, দিনাজপুর-২ আসনের সাংসদ সাদিক রিয়াজ চৌধুরী পিনাক, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ রিয়াজ উদ্দিন, পুলিশ সুপার জেদান আল মুসা, জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট মোফাজ্জল হোসেন দুলাল, জেলা বিএনপির সাধারণ সম্পাদক বখতিয়ার আহমেদ কচি।

এরপর জেলা ক্রীড়া অফিসার মো.আসাদুজ্জামান এর সার্বিক তত্ত্বাবধানে ফেস্টুন সহ বেলুন উড়িয়ে নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬ এর শুভ উদ্বোধন করেন প্রধান অতিথি সমাজকল্যাণ মন্ত্রী অধ্যাপক ডা.এ জেড এম জাহিদ হোসেন এমপি।

প্রসঙ্গত,নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬ দিনাজপুর আসরের ১৫টি ইভেন্টে খেলোয়াড়, কোচ ও ম্যানেজার সহ মোট ১৭০ জন অংশগ্রহণ করেছে বলে জানান জেলা ক্রীড়া অফিসার।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com