1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪১ পূর্বাহ্ন
Title :
নবীনগরে সন্ত্রাস বিরোধী আইনে ছাত্রলীগ নেতা গ্রেফতার ভৈরবে শিক্ষার্থীদের সংবর্ধনা ও উন্নয়ন প্রকল্পের উদ্বোধন-প্রতিমন্ত্রী মো শরীফুল আলম টাঙ্গাইলে ডেঙ্গু প্রতিরোধে ঝাঁটা হাতে পরিচ্ছন্নতা অভিযানে প্রতিমন্ত্রী টুকু আগামীকাল ১৩ সেপ্টেম্বর যাত্রী অধিকার দিবস দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, কর্মসংস্থানসৃষ্টি, মানবাধিকার ও আইনশৃঙ্খলায়কার্যকর পদক্ষেপের আহ্বান: সিআইপিজির গোলটেবিল আলোচনায় বক্তারা গোপালগঞ্জের কাশিয়ানীতে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার কুমিল্লায় ১০ আইনজীবীসহ ৪৯ জনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় ১,২৫০ ইয়াবাসহ গ্রেপ্তার-৩; পরোয়ানাভুক্ত আসামিসহ গ্রেপ্তার-৯ বিনিয়োগকারীর অজান্তে শেয়ার লেনদেন, এনসিসি ব্যাংক ব্রোকারেজের বিরুদ্ধে অভিযোগ আদানির এক ইউনিট বন্ধ, ৮০০ মেগাওয়াটের নিচে নামল বিদ্যুৎ সরবরাহ

মাদকের টাকার জন্য বসতঘরে আগুন দিয়ে মাকে হত্যার চেষ্টায় আটক কুলাঙ্গার ছেলে, পুলিশে দিলো জনতা!

  • আপডেট : সোমবার, ২০ এপ্রিল, ২০২৬, ১১.৫২ এএম
  • ২৫৮ Time View

মোঃ সাগর সরকার, স্টাফ রিপোর্টার: গাইবান্ধার সাদুল্লাপুরে নেশার টাকার জন্য জন্মদাত্রী মায়ের বসতঘরে আগুন দিয়ে পুড়িয়ে মারার চেষ্টা করার ঘটনায় এক মাদকাসক্ত যুবক কে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয় জনসাধারণ। ১৯ এপ্রিল রবিবার সকাল আনুমানিক ১০ ঘটিকার দিকে রসুলপুর গ্রামে এই শিউরে ওঠার মতো ঘটনাটি ঘটেছে।

এঘটনায় অভিযুক্ত যুবকের জাকিরুল ইসলাম (৩৫) সে রসুলপুর গ্রামের মৃত ফয়জার রহমানের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, জাকিরুল ইসলাম দীর্ঘদিন ধরে মাদকাসক্ত। নেশার টাকা জোগাড় করতে সে প্রায়ই তার বৃদ্ধা মা জোবেদা বেগমকে শারীরিক ও মানসিক নির্যাতন করত। স্বামীহারা জোবেদা বেগম অতি কষ্টে রাস্তার পাশে একটি ছাপড়া ঘরে বসবাস করতেন। আজ সকালে জাকিরুল নেশার টাকার জন্য তার মায়ের ওপর চড়াও হয়। টাকা না পেয়ে এক পর্যায়ে সে রাগান্বিত হয়ে মায়ের সেই একমাত্র মাথা গোঁজার ঠাঁই ছাপড়া ঘরটিতে আগুন ধরিয়ে দেয়।
প্রতিবেশীরা জানান, আগুন দাউ দাউ করে জ্বলে উঠলে স্থানীয়রা দ্রুত ছুটে এসে আগুন নেভানোর চেষ্টা করেন এবং তাকে উদ্ধার করেন। স্থানীয়দের অভিযোগ, জাকিরুল কেবল ঘর পোড়ায়নি, বরং তার মাকে ঘরের ভেতরেই পুড়িয়ে মারার পরিকল্পনা করেছিল।

এ ঘটনার ভয়াবহতা দেখে গ্রামবাসী ক্ষোভে ফেটে পড়েন। তারা অভিযুক্ত জাকিরুলকে ধাওয়া করে ধরে ফেলেন এবং বাড়ির পাশের একটি গাছের সঙ্গে বেঁধে রাখেন। পরবর্তীতে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ কল করা হলে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। উত্তেজিত জনতা জাকিরুলকে পুলিশের হাতে তুলে দেয়।

এলাকাবাসী এই ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। ভুক্তভোগী জোবেদা বেগম এখন সম্পূর্ণ গৃহহীন হয়ে পড়েছেন।

মাদকের করাল গ্রাস কীভাবে একটি পরিবারকে ধ্বংসের মুখে ঠেলে দিচ্ছে এবং সন্তানের হাত দিয়ে মায়ের রক্ত বা সম্পদহানি ঘটছে, রসুলপুরের এই ঘটনা তারই এক কলঙ্কিত দৃষ্টান্ত হয়ে রইল বলে মনে করেন স্থানীয়রা।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com