1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪২ পূর্বাহ্ন
Title :
নবীনগরে সন্ত্রাস বিরোধী আইনে ছাত্রলীগ নেতা গ্রেফতার ভৈরবে শিক্ষার্থীদের সংবর্ধনা ও উন্নয়ন প্রকল্পের উদ্বোধন-প্রতিমন্ত্রী মো শরীফুল আলম টাঙ্গাইলে ডেঙ্গু প্রতিরোধে ঝাঁটা হাতে পরিচ্ছন্নতা অভিযানে প্রতিমন্ত্রী টুকু আগামীকাল ১৩ সেপ্টেম্বর যাত্রী অধিকার দিবস দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, কর্মসংস্থানসৃষ্টি, মানবাধিকার ও আইনশৃঙ্খলায়কার্যকর পদক্ষেপের আহ্বান: সিআইপিজির গোলটেবিল আলোচনায় বক্তারা গোপালগঞ্জের কাশিয়ানীতে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার কুমিল্লায় ১০ আইনজীবীসহ ৪৯ জনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় ১,২৫০ ইয়াবাসহ গ্রেপ্তার-৩; পরোয়ানাভুক্ত আসামিসহ গ্রেপ্তার-৯ বিনিয়োগকারীর অজান্তে শেয়ার লেনদেন, এনসিসি ব্যাংক ব্রোকারেজের বিরুদ্ধে অভিযোগ আদানির এক ইউনিট বন্ধ, ৮০০ মেগাওয়াটের নিচে নামল বিদ্যুৎ সরবরাহ

দিনাজপুরে ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

  • আপডেট : সোমবার, ১৩ এপ্রিল, ২০২৬, ১১.৪০ এএম
  • ২১৬ Time View

মোঃ নাজমুল ইসলাম মিলন, দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরে ১১ দলীয় ঐক্যের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠান হতে নৃতৃবৃন্দ ঘোষনা দেন, যতক্ষণ পর্যন্ত সরকার আমাদের দাবি মানবে না, ততক্ষন পর্যন্ত সরকারের বিরুদ্ধে আমাদের আন্দোলন করে যেতে হবে। সরকারকে গণভোট ও জুলাই সনদ মানতে হবে, না হয় গদি ছাড়তে হবে। যে জনগণের ভাষা বুঝেন না, সেই জনগণকে নিয়ে আর তামাশা করবেন না।

দিনাজপুর ইনস্টিটিউট মাঠে ১২ এপ্রিল রোববার বিকালে ১১ দলীয় ঐক্য আয়োজিত গণভোটের আলোকে জনরায় বাস্তবায়নে সরকারের টালবাহানার প্রতিবাদে কেন্দ্র ঘোষিত কর্মসূচীর অংশ হিসেবে বিক্ষোভ মিছিলপূর্ব সমাবেশ বক্তারা এসব কথা বলেন।

দিনাজপুর জেলা জামায়াতে ইসলামীর আমীর অধ্যক্ষ আনিসুর রহমানের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন জেলা জামায়াতের সাবেক আমীর আলহাজ¦ আফতাবউদ্দীন মোল্লা, জামায়াতে ইসলামী রংপুর-দিনাজপুর অঞ্চলের টীম সদস্য ও সাবেক জেলা আমীর আনোয়ারুল ইসলাম, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি ও ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি রাজিবুর রহমান পলাশ, জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য অধ্যক্ষ মাওলানা একেএম আফজালুল আনাম, বাংলাদেশ খেলাফত মজলিস জেলা সভাপতি মাওলানা রেজাউল করিম, জেলা জামায়াতের ইউনিট সদস্য এ্যাড. মাইনুল আলম, শহর জামায়াতের আমির সিরাজুস সালেহীন, জেলা জাগপার সাধারণ সম্পাদক সৈয়দ ইমরুল কায়েম রুপম ও এনসিপি নেতা একরামুল হক আবির। অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা জামায়াতের সেক্রেটারি মুহাদ্দিস ড. এনামুল হক।

সমাবেশ শেষে দিনাজপুর ইনস্টিটিউট মাঠ হতে এক বিশাল বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় দিনাজপুর ইনস্টিটিউটে মাঠে গিয়ে শেষ হয়। সমাবেশে দিনাজপুর ১১ দলীয় ঐক্যের বিপুলসংখ্যক নেতা-কর্মী অংশগ্রহণ করে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com