1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৯ পূর্বাহ্ন
Title :
নবীনগরে সন্ত্রাস বিরোধী আইনে ছাত্রলীগ নেতা গ্রেফতার ভৈরবে শিক্ষার্থীদের সংবর্ধনা ও উন্নয়ন প্রকল্পের উদ্বোধন-প্রতিমন্ত্রী মো শরীফুল আলম টাঙ্গাইলে ডেঙ্গু প্রতিরোধে ঝাঁটা হাতে পরিচ্ছন্নতা অভিযানে প্রতিমন্ত্রী টুকু আগামীকাল ১৩ সেপ্টেম্বর যাত্রী অধিকার দিবস দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, কর্মসংস্থানসৃষ্টি, মানবাধিকার ও আইনশৃঙ্খলায়কার্যকর পদক্ষেপের আহ্বান: সিআইপিজির গোলটেবিল আলোচনায় বক্তারা গোপালগঞ্জের কাশিয়ানীতে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার কুমিল্লায় ১০ আইনজীবীসহ ৪৯ জনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় ১,২৫০ ইয়াবাসহ গ্রেপ্তার-৩; পরোয়ানাভুক্ত আসামিসহ গ্রেপ্তার-৯ বিনিয়োগকারীর অজান্তে শেয়ার লেনদেন, এনসিসি ব্যাংক ব্রোকারেজের বিরুদ্ধে অভিযোগ আদানির এক ইউনিট বন্ধ, ৮০০ মেগাওয়াটের নিচে নামল বিদ্যুৎ সরবরাহ

৩০তম উলিপুর বইমেলার উদ্বোধনীয় অনুষ্ঠান অনুষ্ঠিত

  • আপডেট : শনিবার, ৪ এপ্রিল, ২০২৬, ১১.০৫ পিএম
  • ২৩৫ Time View

প্রতীক কুমার, উলিপুর (কুড়িগ্রাম) উপজেলা প্রতিনিধি: “উলিপুর বইমেলা হোক উত্তরাঞ্চলের সাহিত্য সংস্কৃতির মিলন মেলা”—এই দৃপ্ত স্লোগানকে সামনে রেখে কুড়িগ্রামের উলিপুরে শুরু হয়েছে ঐতিহ্যবাহী ৩০তম উলিপুর বইমেলা। শনিবার (৪ এপ্রিল) বেলা ১১টায় উলিপুর বিজয় মঞ্চ চত্বরে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে সাত দিনব্যাপী এই মেলার শুভ উদ্বোধন করা হয়।

উলিপুর ফ্রেন্ডস ফেয়ারের আয়োজনে আয়োজিত এই মেলার উদ্বোধন করেন যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা।

অনুষ্ঠানের শুরুতেই জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে অনুষ্ঠানিকতা শুরু হয়,এর পরপরই অনুষ্ঠিত হয় উদ্বোধনী আলোচনা সভা।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি বক্তব্য রাখেন ২৭ কুড়িগ্রাম -৩ এর মাননীয় সংসদ সদস্য, ব্যারিস্টার মাহবুবুল আলম সালেহী।

ফ্রেন্ডস ফেয়ারের কার্যনির্বাহী পরিষদের আহ্বায়ক কমিটির সদস্য জেয়াদুল ইসলাম-এর সভাপতিত্বে সভায় সূচনা বক্তব্য প্রদান করেন কমিটির সদস্য জুলফিকার আলী।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, জনাব এ কে এম সফিকুল ইসলাম দারা, প্রতিষ্ঠাতা পরিচালক, একাডেমি রেসিডেন্সিয়াল স্কুল, উলিপুর কুড়িগ্রাম।

শিক্ষক উম্মে হাবিবা পলি ও তাসনুভা চৌধুরী এশা।

উদ্বোধনী অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ফ্রেন্ডস্ ফেয়ারের স্বেচ্ছাসেবী পরিষদের সদস্য তাসফিয়া তাসনিম জাহাজ।

রংপুর বিভাগের অন্যতম এই প্রাচীন ও ঐতিহ্যবাহী বইমেলায় প্রতিদিনের কর্মসূচিতে থাকছে, স্কুল ও কলেজ পর্যায়ের শিক্ষার্থীদের জন্য বিষয়ভিত্তিক বিভিন্ন প্রতিযোগিতা।

প্রতিদিন সন্ধ্যায় স্থানীয় ও আমন্ত্রিত সাংস্কৃতিক সংগঠনের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও নাটক।

উল্লেখ্য যে, উলিপুর ফ্রেন্ডস্ ফেয়ার আয়োজিত এই বইমেলাটি বাংলাদেশের মফস্বল পর্যায়ের বইমেলার পথিকৃৎ হিসেবে সর্বজনস্বীকৃত। মেলাটি আগামী সাত দিনব্যাপী স্থানীয় বইপ্রেমী ও সংস্কৃতিমনা মানুষের পদচারণায় মুখরিত থাকবে বলে আয়োজক কর্তৃপক্ষ আশা প্রকাশ করেছেন।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com