বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০১:৫৩ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
এনবিআরের রাজস্ব ঘাটতি ছাড়ালো ৭১ হাজার কোটি টাকা ৫০০ কোটি টাকার জিরো-কুপন বন্ডে অনুমোদন আকিজ ফুডের ঈদের পর দ্বিতীয় দিনে দরপতনে শীর্ষে জেনারেশন নেক্সট ঈদ পরবর্তী বাজারে ঊর্ধ্বমুখী প্রবণতা, শীর্ষে ইবিএল এনআরবি ফান্ড ঈদের পর দ্বিতীয় দিনে ডিএসইতে শীর্ষে একমি পেস্টিসাইড স্বাধীনতা দিবসে জাঁকজমক আয়োজন, থাকছে কুচকাওয়াজ ও ফ্লাই পাস্ট শিখন ঘাটতি পূরণে ১০ শনিবার ক্লাস চালু করবে প্রাথমিক শিক্ষা বিভাগ আলমডাঙ্গার মুন্সিগঞ্জে তেলের দীর্ঘ লাইনে ভোগান্তি, মালিকের মানবিক উদ্যোগে সাময়িক স্বস্তি ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত নড়াগাতীতে আবারও শিশু ধর্ষণের শিকার, গণপিটুনিতে ধর্ষক গুরুতর আহত

শিখন ঘাটতি পূরণে ১০ শনিবার ক্লাস চালু করবে প্রাথমিক শিক্ষা বিভাগ

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : বুধবার, ২৫ মার্চ, ২০২৬
  • ৪৯ Time View

রমজানজুড়ে ছুটি ঘোষণা করায় শিখন ঘাটতি পূরণে ১০টি শনিবার (সাপ্তাহিক ছুটির দিন) প্রাথমিক বিদ্যালয় খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।

মন্ত্রণালয়ের উপপরিচালক মো. জয়নাল আবেদীনের সই করা এক পরিপত্রে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।

পরিপত্রে বলা হয়, রমজানজুড়ে বিদ্যালয় ছুটি ঘোষণা করায় শিক্ষার্থীদের শিখন ঘাটতি পূরণে ১০টি শনিবার পাঠদান কার্যক্রম পরিচালনার জন্য প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় নির্দেশনা দিয়েছে। এমতাবস্থায়, উক্ত বিষয়ে পরবর্তী প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

গত ১৬ মার্চ প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় থেকে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরকে দেওয়া এক নির্দেশনায় বলা হয়, রমজানজুড়ে বিদ্যালয় ছুটি ঘোষণা করায় শিক্ষার্থীদের শিখন ঘাটতি পূরণে রমজানের ছুটির পরে শ্রেণি কার্যক্রম শুরুর পরবর্তী ১০টি শনিবার সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে পাঠদান কার্যক্রম পরিচালনা করার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2026 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS