1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০২:০৭ পূর্বাহ্ন
Title :
টার্নওভার কর নিয়ে সিদ্ধান্ত বদল, ১ শতাংশ থেকে কমছে দশমিক ৫ শতাংশে সিগারেটে জাল ব্যান্ডরোল, বিউটি টোব্যাকো সিলগালা করল এনবিআর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী: পাঁচ দিনের কর্মসূচি ঘোষণা করল বিএনপি সিলেটে প্রতিনিয়ত বাড়ছে ডেঙ্গুরোগী, বর্তমান রোগীর সংখ্যা- ১৭২ ভাইদের প্রতারনার প্রতিবাদে বোনের সংবাদ সম্মেলন কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় সংঘবদ্ধ মহিলা চোরচক্রের ৫ সদস্য গ্রেপ্তার, চুরি যাওয়া স্বর্ণের চেইন উদ্ধার কুমিল্লা দাউদকান্দিতে ৭ কেজি গাঁজাসহ দুই নারী গ্রেপ্তার নভেম্বরে ইউপি নির্বাচন দিয়ে স্থানীয় সরকার ভোট শুরু করতে চায় ইসি ক্রেডিলিংককে প্রযুক্তি সেবা দেবে বিট্র্যাক সলিউশনস সিলেটে জুড়ে ২৭ দিনে ৫ খুন, আইনশৃঙ্খলা পরিস্থিতি চরম অবনতি

আলমডাঙ্গার মুন্সিগঞ্জে তেলের দীর্ঘ লাইনে ভোগান্তি, মালিকের মানবিক উদ্যোগে সাময়িক স্বস্তি

  • আপডেট : বুধবার, ২৫ মার্চ, ২০২৬, ১০.৩৬ পিএম
  • ২১৪ Time View

মোঃ আব্দুল্লাহ হক, চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার মুন্সিগঞ্জ এলাকায় অবস্থিত মেসার্স এনামুল ফিলিং স্টেশনে তেল সংকটকে ঘিরে সৃষ্টি হয়েছে ভোগান্তি ও হতাশার চিত্র। সীমিত বরাদ্দের কারণে বুধবার (২৫ মার্চ) সকাল থেকে শতাধিক মোটরসাইকেল চালক ও যানবাহন মালিককে দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করতে দেখা যায়।

জানা গেছে, ফিলিং স্টেশনটিতে প্রতি সপ্তাহে মোট ৪ হাজার লিটার তেলের বরাদ্দ থাকলেও সাপ্তাহিক দুটি সরবরাহে প্রতিবার ২ হাজার লিটার করে তেল আসে। এদিন সকাল ৮টা থেকে ২ হাজার লিটার তেল বিতরণ শুরু হলেও অল্প সময়ের মধ্যেই তা শেষ হয়ে যায়। এতে প্রায় ১০০টির বেশি মোটরসাইকেলসহ বিভিন্ন যানবাহন তেল না পেয়ে ফিরে যেতে বাধ্য হয়।

পরিস্থিতি সামাল দিতে আলমডাঙ্গা থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে উপস্থিত থেকে শৃঙ্খলা রক্ষা করে।

ফিলিং স্টেশনের মালিক এনামুল হক জানান, “সপ্তাহে দুটি চালানে ৪ হাজার লিটার তেল পাই। বর্তমান মজুদ শেষ হয়ে যাওয়ায় আগামী মঙ্গলবারের আগে নতুন করে তেল সরবরাহ সম্ভব নয়।”

এ অবস্থায় তিনি একটি মানবিক উদ্যোগ গ্রহণ করেন। নিজের অফিস ও ব্যক্তিগত ব্যবহারের গাড়ি থেকে প্রায় ৩ লিটার তেল বের করে লাইনে অপেক্ষমাণদের মধ্যে ২৫০ মিলিলিটার করে বিনামূল্যে বিতরণ করেন। এতে প্রথম পর্যায়ে অন্তত ১০ থেকে ১২ জন উপকৃত হন।

এনামুল হক বলেন, “যাদের জরুরি প্রয়োজন, তারা লাইনে দাঁড়িয়ে অল্প পরিমাণ তেল নিতে পারবেন। এতে অন্তত তারা নিরাপদে বাড়ি পৌঁছাতে পারবেন।”

ঘটনাস্থলে উপস্থিত এক গণমাধ্যমকর্মী জানান, “হঠাৎ করেই তেল শেষ হয়ে যাওয়ার ঘোষণা দেওয়া হলে অনেকেই বিপাকে পড়েন। তবে মালিকের এই উদ্যোগে অন্তত কিছুটা স্বস্তি ফিরে আসে।”

স্থানীয় মোটরসাইকেল চালক ও ব্যবসায়ীরা জানান, “অল্প হলেও তেল পাওয়ায় আমরা গাড়ি নিয়ে বাড়ি ফিরতে পেরেছি। এই মানবিক উদ্যোগ আমাদের জন্য বড় সহায়তা।”

তেলের সীমিত বরাদ্দের কারণে সৃষ্ট ভোগান্তির মধ্যেও মালিকের এই উদ্যোগ স্থানীয়দের মাঝে প্রশংসিত হয়েছে। তবে এলাকাবাসী দীর্ঘমেয়াদে এ সংকট নিরসনে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com