এ.কে পলাশ, কুমিল্লা প্রতিনিধি: কুমিল্লার বুড়িচং রামচন্দ্রপুর এলাকায় অভিযান চালিয়ে ৫৩ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব -১১, সিপিসি-২এর সদস্যরা।
শনিবার (২৮ ফেব্রুয়ারি) রাতে জেলার বুড়িচং উপজেলার রামচন্দ্রপুর এলাকা থেকে তাকে আটক করে।
গ্রেফতারকৃত আসামি মো: মাসুম (২২) কুমিল্লা জেলার দেবিদ্বার উপজেলার পৈইয়াবাড়ি গ্রামের জাকির হোসেনের ছেলে।
র্যাব সুত্রে জানা যায় , গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাতে র্যাব-১১ এর একটি দল কুমিল্লা জেলার বুড়িচং উপজেলার রামচন্দ্রপুর এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে মোঃ মাসুম নামের এক ব্যক্তিকে আটক করা হয়। এসময় তার হেফাজত থেকে ৫৩ কেজি গাঁজা এবং মাদক পরিবহণে ব্যবহৃত একটি মিনি পিকআপ উদ্ধার করা হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে র্যাব-১১, সিপিসি-২ এর উপ-পরিচালক ও কোম্পানি অধিনায়ক মেজর সাদমান ইবনে আলম জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকা থেকে গাঁজা সংগ্রহ করে কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে পাইকারি ও খুচরা পর্যায়ে সরবরাহ করে আসছিলেন বলে জানিয়েছে র্যাব।
গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে কুমিল্লা বুড়িচং থানায় মাদক আইনে মামলা দায়ের শেষে রবিবার সকালে থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে বলে তিনি জানান।