1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩০ পূর্বাহ্ন
Title :
বসুন্ধরা সিটিতে সনির নতুন শোরুম ও দেশের প্রথম অনুমোদিত ক্যামেরা সার্ভিস সেন্টার চালু স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি. এর ৪৩৩তম বোর্ড সভা অনুষ্ঠিত অপরাধ ও দুর্নীতি প্রতিরোধে সমাজে বিভিন্ন শ্রেণী পেশার লোকজনদের এগিয়ে আসার আহ্বান ইসলামী ব্যাংকের ডিএমডি পদে ২ জনের পদোন্নতি নভোএয়ারের সকল ফ্লাইটে আইএফআইসি ব্যাংকের কার্ডে ১০% ছাড় এবং 0% ইএমআই সুবিধা ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত গোলাপগঞ্জ প্রেসক্লাব নির্বাচনে দুই সভাপতি প্রার্থীর হাড্ডা হাড্ডি লড়াই কুমিল্লা দাউদকান্দিতে নিরাপদ সড়ক দিবস উপলক্ষে মাসব্যাপী কর্মসূচি সেপ্টেম্বরের ২১ দিনে রেমিট্যান্স ২০৬ কোটি ৩০ লাখ ডলার জিপিএফ-সিপিএফের মুনাফার হার অপরিবর্তিত, প্রজ্ঞাপন জারি

দিনাজপুরে যুবককে হত্যার দায়ে ৩ জনের মৃত্যুদন্ড ও ৪ জনের যাবজ্জীবন কারাদন্ড

  • আপডেট : সোমবার, ২৩ মে, ২০২২, ৮.৪৫ পিএম
  • ২০২ Time View

দিনাজপুরঃ– দিনাজপুরে এক যুবককে হত্যা করে ইটভাটায় লাশ গুম করে রাখার অপরাধে ৩ জনের মৃত্যুদন্ড ও ৪ জনের যাবজ্জীবন কারাদন্ড দিয়েছেন আদালত।

মৃত্যুদন্ডপ্রাপ্ত আসামীরা হলেন ফুলবাড়ী গড়পিংলাই গ্রামের তাছের উদ্দিনের ছেলে মোঃ শরিফুল ইসলাম ওরফে কায়েস (৩০), একই গ্রামের মৃত আলিফ উদ্দিনের ছেলে মোঃ আতোয়ার ওরফে আতাউর আলী (৬০) ও মোঃ আজাহার আলীর ছেলে মোঃ রেজাউল করিম বাবু (৩৫) এবং যাবজ্জীবন কারাদন্ডপ্রাপ্ত আসামীরা হলেন ফুলবাড়ী গড়পিংলাই গ্রামের মোঃ আজাহার উদ্দিনের ছেলে মোঃ রব্বানী (৩২) ও মোঃ একরামুল হক (৩৮), একই গ্রামের মৃত সিরাজ উদ্দিনের ছেলে মোঃ সাঈদ আলী (৪৫) ও মোঃ ইদ্রিস আলীর ছেলে মোঃ জাহাঙ্গীর আলম (৩১)।

এজাহার সূত্রে জানা যায়, ফুলবাড়ী উপজেলার গড়পিংলাই গ্রামের মোঃ শহিদুল ইসলামের ছেলে মোঃ হুমায়ুন কবির (২৪) গত ২০০৯ সালের ২০ আগস্ট বাসা থেকে বের হলেও সে আর বাড়ি ফিরেনি। অনেক খোঁজাখুঁজির পর ২১ আগস্ট দুপুর ১২টায় উক্ত গ্রামের একটি ইটভাটার ভাংড়ী ইটের স্তুপের মধ্যে রক্তমাখা অবস্থায় হুমায়ুন কবির এর লাশ দেখতে পায় গ্রামের লোকজন।

লাশটি দেখতে পেয়ে গ্রামবাসি তার পরিবারকে খবর দিলে পরিবারের লোকজন এসে রক্তাক্ত অবস্থায় হুমায়ুন কবির এর লাশ উদ্ধার করে।
এ ঘটনায় হুমায়ুনের বড় ভাই তোহিদুল ইসলাম (বাবু) উপরোক্ত আসামীদের বিরুদ্ধে ফুলবাড়ী থানায় একটি হত্যা মামলার এজাহার দায়ের করেন। বাদীর দায়েরকৃত অভিযোগের ভিত্তিতে জানা যায় যে, সম্পদকে কেন্দ্র করে পারিবারিক শত্রæতার জের ধরেই হুমায়ুন কবিরকে হত্যা করা হয়।

পরবর্তীতে পুলিশ তদন্ত শেষে ৭জনকে আসামী করে আদালতে একটি চার্জশীট দাখিল করেন। দীর্ঘদিন মামলার প্রক্রিয়া শেষে বাদী, বিবাদী, রাষ্ট্রপক্ষের উকিল ও আসামী পক্ষের উকিলের যুক্তিতর্ক এবং ১৬ জনের সাক্ষ্যপ্রমাণ শেষে গত ২৩ মে বিকাল ৪টায় দিনাজপুর জেলার অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-২ এর বিচারক মেহেদী হাসান মন্ডল হত্যার সাথে যুক্ত থাকার অপরাধে এ রায় প্রদান করেন।

রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন এডভোকেট শাহ্ মোস্তাফিজুর রহমান (টুটুল) এবং আসামীপক্ষে মামলা পরিচালনা করেন এডভোকেট মোঃ ইসাহাক আলী।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com