1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৮ অপরাহ্ন
Title :
বসুন্ধরা সিটিতে সনির নতুন শোরুম ও দেশের প্রথম অনুমোদিত ক্যামেরা সার্ভিস সেন্টার চালু স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি. এর ৪৩৩তম বোর্ড সভা অনুষ্ঠিত অপরাধ ও দুর্নীতি প্রতিরোধে সমাজে বিভিন্ন শ্রেণী পেশার লোকজনদের এগিয়ে আসার আহ্বান ইসলামী ব্যাংকের ডিএমডি পদে ২ জনের পদোন্নতি নভোএয়ারের সকল ফ্লাইটে আইএফআইসি ব্যাংকের কার্ডে ১০% ছাড় এবং 0% ইএমআই সুবিধা ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত গোলাপগঞ্জ প্রেসক্লাব নির্বাচনে দুই সভাপতি প্রার্থীর হাড্ডা হাড্ডি লড়াই কুমিল্লা দাউদকান্দিতে নিরাপদ সড়ক দিবস উপলক্ষে মাসব্যাপী কর্মসূচি সেপ্টেম্বরের ২১ দিনে রেমিট্যান্স ২০৬ কোটি ৩০ লাখ ডলার জিপিএফ-সিপিএফের মুনাফার হার অপরিবর্তিত, প্রজ্ঞাপন জারি

শিক্ষার্থী হত্যা: ১৭ কিশোরের ৭ বছর করে কারাদণ্ড

  • আপডেট : সোমবার, ২৩ মে, ২০২২, ৫.২৪ পিএম
  • ১৬৬ Time View

খুলনা: খুলনা পাবলিক কলেজের ছাত্র ফাহমিদ তানভীর রাজিন (১৩) হত্যা মামলায় ১৭ কিশোরের সাত বছর করে কারাদণ্ড দিয়েছেন আদালত। তবে যাদের বয়স ১৮ বছরের কম তাদের কিশোর সংশোধনাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।

সোমবার (২৩ মে) দুপুরে খুলনা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক আব্দুস ছালাম খান এই রায় ঘোষণা করেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট ফরিদ আহমেদ এ তথ্য জানিয়েছেন।

মামলা পরিচালনা করেন রাষ্ট্রপক্ষের আইনজীবী ফরিদ আহমেদ, কাজী সাব্বির আহমেদ ও সুলতানা রহমান শিল্পী। আসামিপক্ষে ছিলেন রজব আলী সরদার, আক্তার জাহান রুকু ও গৌতম ঘোষ।

রাজিনের মা রেহানার আক্তার বলেন, ‌‘বয়রা এলাকায় ডেঞ্জার বয়েজ, গোল্ডেন বয়েজ ও চিপসী বয়েজ নামে কয়েকটি কিশোর গ্যাং রয়েছে। একেকটা গ্যাংয়ে ২৫ জন করে সদস্য। এসব গ্রুপের সদস্যদের হাতে আমার ছেলে খুন হয়েছে। আমার মতো আর কোনও মায়ের কোল যেন খালি না হয়।’

মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা গেছে, ২০১৮ সালের ২০ জানুয়ারি খুলনা পাবলিক কলেজের ৩১তম পুনর্মিলনী অনুষ্ঠান ছিল। রাতে কনসার্টের আয়োজন করা হয়। প্রথম দিন গেট বন্ধ থাকলেও পরের দিন সবার জন্য উন্মুক্ত করে দেওয়া হয়। ওই দিন রাতে দিকে দুর্বৃত্তের ছুরিকাঘাতে পাবলিক কলেজের সপ্তম শ্রেণির ছাত্র রাজিন নিহত হয়।

একদিন পর তার বাবা শেখ জাহাঙ্গীর আলম ৬ জন আসামির নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ১০ জনের বিরুদ্ধে থানায় মামলা করেন। পুলিশ এজাহারে উল্লেখিত আসামিদের গ্রেফতার করে। তাদের কয়েকজন হত্যাকাণ্ডের বিবরণ জানিয়ে আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়। মামলার এজাহারভুক্ত এক আসামির স্বীকারোক্তি মোতাবেক রূপসা উপজেলার আইচগাতি থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরিসহ আরেকজনকে গ্রেফতার করা হয়।

মামলার অভিযোগপত্র সূত্রে জানা গেছে, ঘটনার দিন সন্ধ্যা ৬টায় রাজিন পাবলিক কলেজের পুনর্মিলনী অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য বাড়ি থেকে বের হয়। এক ছাত্রীকে উত্ত্যক্ত করাকে কেন্দ্র করে মুজগুন্নী এলাকার এক কিশোরের সঙ্গে তার বিরোধ ছিল। পুনর্মিলনী অনুষ্ঠানের দ্বিতীয় দিন রাতে ওই কিশোর তার বন্ধুদের নিয়ে অনুষ্ঠানে যায় এবং রাজিনকে ছুরিকাঘাতে হত্যা করে।

মামলার তদন্ত কর্মকর্তা খালিশপুর থানার এসআই মিজানুর রহমান একই বছরের ১৬ ফেব্রুয়ারি ১৭ জনের নাম উল্লেখ করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। সবার জামিন বাতিল করে আদালত ১৭ মে তাদের জেলহাজতে পাঠানো হয়। এ মামলায় ২৯ জনের সাক্ষ্য গ্রহণ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com